Author: TMTV Desk

অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহীতে টাউনহল মিটিং করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। সভায় মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‍্যাব-৫-এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমান। সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিরাপদ সমাজ গড়ে তুলতে জনগণের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং…

Read More

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের। অনেককে কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্রে যেতে হয়েছে, কেউ কেউ অসুস্থও হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতেও পরীক্ষা স্থগিত না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন,…

Read More

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকা-সহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের একটি অংশ মঙ্গলবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেছে। এর ফলে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও আর্থিক হিসাব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি…

Read More

পানি সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যক্রমে তাঁকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় রাজশাহীসহ তাঁর নির্বাচনী এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও সেচব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা সম্প্রসারণসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। স্থানীয়দের আশা, সংসদীয় কমিটির সভাপতি হিসেবে এসব বিষয় জাতীয় পর্যায়ে আরও…

Read More

রাজশাহী মহানগরীতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার (কসাইখানা) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দুটি প্রকল্প বাস্তবায়নে সরকার সার্বিক সহযোগিতা করবে। সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহীতে হবে আধুনিক মিট প্রসেসিং সেন্টার, আধুনিকায়ন হবে চিড়িয়াখানা প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়নে রাসিক প্রশাসকের উদ্যোগ প্রশংসনীয়। এ দুটি…

Read More

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশের ৭টি জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ৭টি জেলা বর্তমানে বন্যা পরিস্থিতির শিকার। বন্যাকবলিত এই জেলাগুলো হলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলাগুলোর মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া…

Read More

শখের বশে বাড়ির ছাদে কয়েকটি গাছ লাগিয়েছিলেন। সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয়েছে সফল উদ্যোক্তা জীবনের অনন্য দৃষ্টান্তে। নিজের হাতে গড়ে তোলা ছাদ বাগান থেকে চারা ও টব বিক্রি করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করছেন শারমিন আক্তার। শুধু আর্থিক সাফল্যই নয়, পরিবেশবান্ধব এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’-এর ‘ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদ বাগান’ ক্যাটাগরিতে প্রথম স্থান। শারমিন রাজশাহীর বিনোদপুর এলাকার বাসিন্দা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০১-০২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী তিনি। রাজশাহীর বিনোদপুরে তিনতলা বাড়ির নিচতলা ও ছাদজুড়ে গড়ে ওঠা তার বাগান এখন স্থানীয়দের কাছে পরিচিত…

Read More

ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর পদ্মা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী প্রবণতায় সোমবার সকালে রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা পৌঁছেছে ১১ দশমিক ০৮ মিটার (এমএসএল), যা চলতি মৌসুমের সর্বোচ্চ। তবে পানি এখনো বিপৎসীমার প্রায় ৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এদিকে সোমবার (১৩ জুলাই) সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানি উঠতে শুরু করেছে। পদ্মার পানিতে ডুবছে চর, স্বাভাবিক বলছে পাউবো রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, গেল জুন মাসের শেষের দিক থেকে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে থাকে। সর্বশেষ গত শনিবার (৪…

Read More

রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে চিড়িয়াখানা থেকে স্থানান্তর করা প্রাণীগুলো কোথায় রয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড ও অন্যান্য…

Read More

এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশের অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল দলও ভালো ছন্দে ছিল টুর্নামেন্টটিতে। শেষ ষোলোতে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে আসর থেকে ছিটকে যায় তারা। নিজেদের স্বপ্নভঙ্গের পর এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন!   ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রতি সমর্থনের কথা অকপটেই জানিয়েছেন ট্রাম্পের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম জন্মবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ই পারে, তবে আমাদের এই ঐতিহাসিক বর্ষপূর্তির উদযাপনের মধ্যে ইংলিশদের আমেরিকায় এসে ট্রফি জিতে নেওয়াটা হবে এক দারুণ গল্প।’ ইংল্যান্ডের দীর্ঘ শিরোপাখরা নিয়ে কথা বলতে গিয়ে জুলিয়ানি আরও বলেন, ‘আমি যতটুকু জানি, ইংল্যান্ডের…

Read More