শেষ মুহূর্তের নাটকীয়তায় বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। বদলি হিসেবে নেমে আবারও দলের ত্রাতা হয়েছেন মিকেল মেরিনো। তার জয়সূচক গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। একের পর এক আক্রমণ করেও অবশ্য প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৩০তম মিনিটে এগিয়ে যায় স্পেন। দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ফাবিয়ান রুইজ জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে আক্রমণে ফেরে বেলজিয়াম। ৩৬তম মিনিটে ফ্রি-কিক পেলেও ইয়ামালের জোরালো শট রুখে দেন কোর্তোয়া। তবে ৪১তম মিনিটে সমতায় ফেরে…
Author: TMTV Desk
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। তিনি জানান, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। সংকটময় এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে মানবিক ও কার্যকর বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দল-মতের ঊর্ধ্বে উঠে বিএনপির…
দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের প্রধান ৫টি নদীর পানি ৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বান্দরবানের সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক।…
রাজশাহীর পুঠিয়ায় জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুই পক্ষ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজশাহী নগরীতে সংবাদ সম্মেলন করে মোসাঃ বিউটি খাতুন তার বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হামলা, জমি দখলের চেষ্টা, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বিউটি খাতুন লিখিত বক্তব্যে দাবি করেন, ২০২২ সালে আত্মীয়ের অনুরোধে ফয়জুন নেছা বৃষ্টিকে আশ্রয় দেওয়ার পর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বৃষ্টি ও তার পরিবারের অনুরোধে ৭ লাখ টাকা ধার দেওয়া হলেও তা ফেরত না পেয়ে দায়ের হওয়া একটি মামলায় তিনি সাক্ষী হন। এরপর থেকেই তার কাছে ১০ লাখ…
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারি অর্থায়নে স্থাপিত রাজশাহীর চারঘাট উপজেলার ডিজিটাল কম্পিউটার ল্যাবগুলোর অধিকাংশই এখন অচল। কোটি টাকা ব্যয়ে স্থাপিত এসব ল্যাবের বেশিরভাগ ল্যাপটপ, প্রজেক্টর ও অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। কোথাও সেগুলো আলমারিতে তালাবদ্ধ, কোথাও আবার শ্রেণিকক্ষের সংকটে ল্যাবই ব্যবহার হচ্ছে ক্লাসরুম হিসেবে। ফলে হাতে-কলমে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। সম্প্রতি উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজ ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব কার্যত অচল। যেসব উদ্দেশ্য নিয়ে ল্যাবগুলো স্থাপন করা হয়েছিল, বাস্তবে তার খুব সামান্যই কার্যকর রয়েছে। উপজেলার নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালে স্থাপিত ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপের মধ্যে…
রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সেবা মাস উদযাপন উপলক্ষে ইমাম ও আলেমদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) নগরীর নিউমার্কেট শাখার কনফারেন্স রুমে আয়োজিত “কল্যাণমুখী ব্যাংকিং এর অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ গ্রাহক সেবা মাস ১-৩১ জুলাই ২০২৬” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনাল হেড মো. মনিরুল ইসলাম। ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও নিউমার্কেট শাখার প্রধান মো. মাইনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা রুহুল আমীন, ড. আতোয়ার রহমান, মাওলানা শহিদুল ইসলাম এবং মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া। সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যাংকিং সেবার প্রসার এবং ইসলামী…
জীবনের শেষ বয়সে এসে নিজের শেষ সম্বলটুকু হারানোর অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন এক মা। তাঁর অভিযোগ, অসুস্থতার সুযোগ নিয়ে বড় ছেলে জোর করে টিপসই নিয়ে তাঁর নামে থাকা তিন কাঠা জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। জমি ফেরত চাইতে গিয়ে এখন মেয়ে ও পরিবারের সদস্যদের ওপর হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমন অভিযোগ তুলে ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর খুটিপাড়া এলাকার বৃদ্ধা শহর বানু। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে শহর বানু এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর বানুর পক্ষে সুফিয়া বেগমের পুত্রবধূ মুক্তি খাতুন।…
রাজশাহীতে বৈধভাবে ক্রয় করা জমির দখল বুঝে পেতে বাধা, হয়রানি এবং আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাসুদ রানা। শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর এএইচ টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহমখদুম থানার দুরুলের মোড় এলাকার বাসিন্দা মাসুদ রানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজশাহীর বড়বনগ্রাম মৌজার নওদাপাড়া ৩১৫৯ ও ৩১৬০ নং দাগে মোট ৩ দশমিক ৭৯ শতাংশ (বাংলায় দুই কাঠা ৫ ছটাক) শহীদ জিয়া শিশু পার্কসংলগ্ন টিনশেড বাড়ি ও দোকানসহ একটি জমি গত ৫ মার্চ ২০২৫ সালে বৈধভাবে ক্রয় করেন তার স্ত্রী আরিফা খাতুন, যার দলির নং ১৫৫৮/২০২৫…
জুন মাসের প্রচণ্ড তাপপ্রবাহে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত টানা ৮ দিন ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই তাপপ্রবাহটি ইউরোপে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ। এটি কেবল মানুষের জীবনই কেড়ে নেয়নি, বরং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করা, অবকাঠামোর ক্ষতি এবং স্বাস্থ্যব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃতদের অধিকাংশই আগে থেকেই কোনো না কোনো শারীরিক জটিলতায় ভুগছিলেন। চরম গরম…
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এই আইনি পদক্ষেপের বিষয়ে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে…

