Author: TMTV Desk

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি-২০২৫  নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। শুক্রবারে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও থেমে থাকেনি নির্বাচনী কার্যক্রম। ক্যাম্পাসের বিভিন্ন হল, কেন্দ্রীয় জামে মসজিদ, শহীদ মিনারসহ  ক্যাম্পাসের বাইরে বিভিন্ন আবাসিক এলাকায় প্রার্থীরা তাদের  প্যানেল এবং নিজেদের জন্য ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা লিফলেট বিতরণ ও সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের ইশতেহার বলার মাধ্যমে  সমর্থন আদায়ের চেষ্টা করছেন। শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে সচেষ্ট থাকেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল-মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ ও শহীদ মিনার…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হলকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জ্ঞাপন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসন কর্তৃককে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হল ছাত্রদল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মহসিন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, ‘হাজী মুহাম্মদ মুহসীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থীই ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, আমির হামজা নামক একজন বক্তা ও জামায়াতে…

Read More

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এসি মেহেদী হাসানকে ডিএমপি সদরদপ্তরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদরদপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

Read More

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। এর ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি বহুলাংশে বাড়বে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয় জানায়, জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ— এই তিন পর্যায়ের বিচারকদের একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়। একই বিচারকের ওপর এই  দুই দায়িত্ব মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ। দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ। ফৌজদারি মামলার সংখ্যা দেওয়ানি মামলার তুলনায় বেশি…

Read More

বিপ্লবী সংগঠনের অভাব আজকের সমাজের হতাশার মূল কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিপ্লব তখনই সফল হয় যখন তার পেছনে একটি শক্তিশালী সংগঠন থাকে। আজকের যে একটা হতাশা এসেছে, এই হতাশার মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না। যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে জানিয়ে তিনি বলেন, যে কোনো…

Read More

বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শবনম ফারিয়ার জানান, পাত্রের নাম তানজিম তৈয়ব। গ্রামের বাড়ি রাজশাহীতে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। অভিনেত্রীর কথায়, বিবাহবিষয়ক বিভিন্ন জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হয়েছিল- এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের সঙ্গে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়। শবনম ফারিয়া আরও জানান, ঢাকার মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ…

Read More

ইসরায়েলকে ঘিরে কূটনৈতিক অবস্থান আরও কঠোর করছে স্পেন। ইউরোভিশন থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও একই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সমাজতান্ত্রিক সরকার। কংগ্রেসে দলীয় মুখপাত্র পাত্রি লোপেসের মন্তব্যে এমন বিতর্কিত সিদ্ধান্তের আভাস মিলেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোপেস বলেন, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে। ইউরোভিশন কনটেস্টের মতো ফুটবলেও ‘একই নীতি’ অনুসরণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।লোপেস বলেন, ‘এ মুহূর্তে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা হতে দেখি, মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হয়, গোটা শহর মাটির সঙ্গে…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুপুরে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আলোচনায় সবার সম্মতিতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। তফসিল অনুযায়ী, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ছিল মনোনয়ন ফরম বিতরণের সময়। নতুন সিদ্ধান্তের কারণে আরও ফরম বিতরণের…

Read More

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক একটি সিএনজি অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় দেখা যাচ্ছে ভিন্নধর্মী কৌশল। প্রচলিত মাইকিং বা ব্যানার ঝোলানোর পরিবর্তে প্রার্থীরা লিফলেট বিতরণ ও ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। কেউ দলিলের মতো পোস্টার, কেউবা টাকার আদলে লিফলেট তৈরি করেছেন। এমনকি কেউ কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের।  বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল বেলা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ও আবাসিক হল গুলোতে এমন প্রচারণার দৃশ্য দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রতিদিন সকাল-বিকাল প্রার্থীরা লিফলেট পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও হলভিত্তিক ভিডিও প্রদর্শনের মাধ্যমে নিজেদের কর্মসূচি, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।…

Read More