Author: TMTV Desk

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা তারা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নুরজাহান বেগম বলেন, উচ্চ রক্তচাপ শুধু ডাক্তার কিংবা সরকারের বিষয় নয়। এটা আমাদের সবার বিষয়। হাইপারটেনশন কেন হয়, এটা প্রতিরোধ করা দরকার। আমরা কিন্তু প্রতিরোধে যাচ্ছি না। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাক আমাদের শেষ করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিকতর মুনাফা তারা করছে। আমরা যদি তামাক…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি দেশের সব বিষয়ে অবগত রয়েছেন এবং যথাসময়ে দেশে ফিরবেন।” তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন হবে। নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবীর তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলার…

Read More

যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ওষুধবাহী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। তবে এখনও গাজার উদ্দেশে এগিয়ে চলছে বহরের ৩০টি নৌযান। বুধবার (১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফ্লোটিলার ১৩টি নৌযান আটকের তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় বলা হয়েছে, “হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে এবং সেসব নৌযানে থাকা যাত্রীদের নিরাপদভাবে ইসরায়েলের বন্দরে নিয়ে আসা হয়েছে।” আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন ফ্লোটিলার নৌযানবহরে। তাকেসহ কয়েকজনকে আটক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সবার্তায় এ সম্পর্কে বলা হয়েছে, “গ্রেটা থুনবার্গ এবং তার বন্ধুরা নিরাপদ ও শারীরিকভাবে সুস্থ আছেন।” ফ্রিডম…

Read More

টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে এক সুন্দরীকে। এটি দেখে নেটিজেনদের ধারণা-আবার বুঝি প্রেমে পড়েছেন সৃজিত। শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, পূজামণ্ডপে বেশ মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন সৃজিতের সঙ্গে সেই সুন্দরী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে বেশ মানিয়েছে তাদের। সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর শুভেচ্ছা জানাতে গিয়ে সেই সুস্মিতার সঙ্গেই ছবি শেয়ার করে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর দুজনে রীতিমতো চমকে দিয়েছেন পূজার সাজে। কোনো এক বাড়ির পূজায় তোলা হয়েছে সেই ছবিটি। সৃজিতের গায়ে নীল রঙের পাঞ্জাবি। আর সুস্মিতাও পরেছেন নীল রঙের শাড়ি। শারদীয় দুর্গোৎসবের রঙিন আমেজের মধ্যেই…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে। জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গণমাধ্যমকর্মীদের বরাতে জানা যায়, ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে ব্রিফিং দিচ্ছিলেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা উচ্চৈঃস্বরে স্লোগান দিচ্ছিলেন। একজন গণমাধ্যমকর্মী তাদের স্লোগান থামানোর অনুরোধ…

Read More

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সেসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

Read More

আজ সন্ধ্যা নাগাদ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শেষ হচ্ছে। সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে পাঁচ দিনের এই আয়োজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাট গিয়ে শেষ হবে। এদিন বিজয়া দশমীতে অনেক মন্দিরেই দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিঁদুর খেলায় আয়োজন থাকবে। সাধারণত এ আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা কৌটায় ধারণ করেন সারা বছর ব্যবহারের জন্য। এ সময় তারা একে অপরের কপাল ও চিবুকে দেবীর চরণ স্পর্শ করা সিঁদুর লাগিয়ে দেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন…

Read More

বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ঢুকছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সচেতনতামূলক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে জুলকারনাইন লেখেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে, এসকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব‍্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব‍্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত…

Read More

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে যেকোনো একজনকে কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের প্রধানের দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি স্থায়ী নয়। প্রয়োজনে যেকোনো সময় স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে।’ এ বিষয়ে রাশেদ খান তার পোস্টে লিখেছেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব…

Read More

ফিলিপাইনে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ২৭ নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৪৭ জনের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বোহল প্রদেশের কালাপে পৌরসভা। ভূমিকম্পটি পৌরসভা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ভূপৃষ্ঠ থেকে ১১…

Read More