ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে অ্যারোস্পেস কর্তৃপক্ষ বলছে, সাইবার হামলার কারণে আপাতত পরিষেবা দেওয়া যাচ্ছে না। ত্রুটি নিয়ে দ্রুততার সঙ্গে কাজ চলছে। তবে এটি সারাতে সময় লাগবে। খবর বিবিসির ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে সাইবার আক্রমণের ঘটনা ঘটে। এরপর থেকে যাত্রীদের জিনিসপত্র ম্যানুয়ালি বোর্ড করা হচ্ছে। এ সমস্যার কারণে বার্লিনের ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অ্যারোস্পেস কর্তৃপক্ষ বলছে, সাইবার হামলার ফলে ইলেক্ট্রনিক যাত্রীরা…
Author: TMTV Desk
এবার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ২০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন ভাতার হার কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যারা প্রশিক্ষণ নেবেন তাদের জন্য এই ভাতা কার্যকর হবে। এর মধ্যে ৯ গ্রেড বা তার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে অবস্থান কালীন পুনর্নির্ধারিত ভাতা ৮০০ টাকা; যা আগে ছিল ৬০০ টাকা। একই গ্রেডে মাঠসংযুক্তকালীন নতুন ভাতা হবে ১ হাজার টাকা, যা আগে ছিল ৭০০ টাকা। অন্য দিকে ১০ম বা তার নিচে কর্মচারীদের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা; আগে যা ছিল ৫০০ ও ৬০০ টাকা।…
এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা, প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় ৫০ রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬০ রানে লিটন ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে। এরপর সাইফ একাই চার ছক্কার…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে, রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম দিয়ে ভিসির বাসভবন ঘিরে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময়, একযোগে নেমে আসে ১৭টি হলের শিক্ষার্থীরা। অপরদিকে, এরও আগে রাত ৮টার দিকে সিনেট মিটিং শেষে…
নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১ টায় নগরীর খড়খড়ি বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় জব্দ করা হয়েছে ট্রাক। তবে পলাতক রয়েছেন চালক ও তার সহকারী। নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুসের(৪০) বাড়ি নওগাঁর মান্দায়। গুরুতর আহত রাফিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খড়খড়ি বাইপাসের ব্যবসায়ী সামিম হোসেন জানান, আব্দুল কুদ্দুস চুয়াডাঙ্গা থেকে নিয়মিত বিভিন্ন মালামাল নিয়ে খড়খড়ির আড়তে আসতেন। তিনি আরো বলেন, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস শালবাগানে খাজা এবং ওলির আড়তে মাল্টা নামিয়ে পিকাপ ভ্যান থেকে মোটরসাইকেলে চড়ে খড়খড়ি বাইপাসে আসছিলেন বাকি…
পাকিস্তান ও সৌদি আরব একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তি অনুযায়ী, যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। বুধবার সন্ধ্যায় সৌদি রাজধানী রিয়াদে আল ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তিতে সই করেন। দুই নেতা চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেন। যৌথ ঘোষণাপত্রে বলা হয়, গত আট দশক ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ধারাবাহিকতায় এই নতুন প্রতিরক্ষা চুক্তি সই হলো। চুক্তিটি এমন সময়ে স্বাক্ষরিত হলো, যখন কাতারে ইসরায়েলি হামলার পর আরব বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে,…
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধ করেছে কানাডা। নাগরিকদের উদ্দেশে কানাডা সরকার বলেছে- বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে দেশটি ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত না-ও পাওয়া যেতে পারে। পার্বত্য তিন জেলায় ভ্রমণ…
যেকোনো কাজের পরিবেশে, শ্রেণীকক্ষে অথবা কর্মক্ষেত্রে মুষ্টিমেয় কিছু ব্যক্তি থাকে যাদেরকে আলাদাভাবে দেখা হয়, যারা এমন এক আভা বিকিরণ করে যা দেখে সবাই তাদের সঙ্গে কথা বলতে চায়। এটা এই কারণে নয় যে তারা উচ্চস্বরে কথা বলে, অথবা তারা নিজেদের সম্পর্কে খুব বেশি কিছু বলে। এর কারণ হলো তারা সব সময় কিছু ছোট ছোট নিয়ম মেনে চলে। তাদের প্রভাব চটকদার প্রদর্শন থেকে আসে না, বরং দিনের পর দিন ধরে রাখা ছোট ছোট কিছু অভ্যাস থেকে আসে। এই ব্যক্তিরা জোর না করেই বিশ্বাস এবং সম্মান অর্জন করে, অন্যদের তা করতে বাধ্য না করে অনুপ্রাণিত করে এবং অনেকের মনে স্থায়ী ছাপ…
সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর চায় জাতীয় নাগরিক পার্টি। তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই…

