সুইডেনের পরিবেশ আন্দোলন ও রাজনৈতিক কর্মী গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৫৬ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের টেলিভিশন সংবাদমাধ্যম আই ২৪ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলা অভিযানে গ্রিসের যতজন নাগরিক ছিলেন— তাদেরকে এবং গ্রেটাসহ ১৬৫ জন অভিযাত্রীকে একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা— ফিলিস্তিনিভিত্তিক এই ৪ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী…
Author: TMTV Desk
শিক্ষকদের পাঁচদফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাদের দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ খান এবং কমিটির সদস্য সচিব ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক শহীদুল্লাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ৯টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা শিক্ষা অফিস, ৫১৬টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ৬৮৬টি সরকারি কলেজ, ৭০৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১০৪টি টিচার্স ট্রেনিং কলেজ,…
বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠান। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার কারণে জাতীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা ও রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ। বাংলাদেশের সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ স্পষ্টভাবে উল্লেখ করেছে: ‘রাষ্ট্রপতি হইবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (MCQ) এবং ২৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনী (Written) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে সম্পন্নের জন্য করণীয় নির্ধারণ করা হয়।
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার হরিজন পল্লীতে এক সংখ্যালঘু হরিজন পরিবারের কন্যাকে উত্ত্যক্ত, এসিড নিক্ষেপ, প্রাণনাশের হুমকি ও বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) এ বিষয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী রিমিতা রায়ের পিতা শ্রী জনি কুমার। এজাহার সূত্রে জানা যায়, শ্রী জনি কুমারের ১৭ বছর বয়সী কন্যা রিমিতা রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, প্রতিবেশী রবিউল ইসলাম আশিক (২২) দীর্ঘদিন ধরে ঐ স্কুলছাত্রীকে রাস্তায় উত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই ছাত্রীর মুখে এসিড মারার হুমকিও দেন আশিক। ভুক্তভোগী পিতা আরও জানান, আশিক…
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ একদিল তলা হাট থেকে মৌগাছি বাজার পর্যন্ত পানের বাজারে দামের অভূতপূর্ব পতন কৃষকদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। বাম্পার ফলন সত্ত্বেও ন্যায্য দাম না পেয়ে অনেক চাষী ফসল হাটে ফেলে রেখে ফিরে যাচ্ছেন, যা এই অঞ্চলের পান-ভিত্তিক অর্থনীতিকে গভীর হুমকির মুখে ঠেলে দিচ্ছে। পানের দাম নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। এক বিড়া (৬৪টি পান) ছোট পান মাত্র ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগে ৪০-৫০ টাকা ছিল। মোটা-বড় পানের দামও ২০-৪০ টাকায় নেমে এসেছে। উৎপাদন খরচের তুলনায় এই দাম এতই নগণ্য যে, চাষীরা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছেন। মোহনপুরের হাজারো পান চাষী এই সংকটে জর্জরিত। স্থানীয় কৃষক…
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে আমিরুল ইসলাম (৫৩) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১:০০ টার সময় উপজেলার আলাইপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১১:০০ টার দিকে আমিরুল ইসলামসহ আরো কয়েকজন নদীতে মাছ ধরার উদ্দেশ্য নদীতে যান। নদীতে পৌঁছাতে একটা ক্যানাল পার হবার সময় তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক তার সাথীরা চিৎকার করে আশে পাশের লোকজনকে ডাকেন এবং তাকে খোঁজা খুজি শুরু করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে খুজে পাওয়া যায়নি। পরে বাঘা ফায়ার সার্ভিসের সদস্যারা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ…
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর পুঠিয়া শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত বাতিল ও স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া উপজেলা সদরের ডিএফইডি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী জোন-২ এর এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে অফিসের এক নারী কর্মীকে কু-প্রস্তাব, প্রমোশনের প্রলোভন ও অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন। ভুক্তভোগী নারী কর্মী জানান, একদিন দুপুরে অফিসে একা থাকাকালে তিনি মিনার…
তুহীন আলী, স্টাফ রিপোর্টারঃ দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচির আলোকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ সভায় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর যুবদলের সভাপতি জনাব ফাইজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু বকর সিদ্দিক। আলোচনা সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচির প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের করণীয় বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “এই ৩১ দফা হলো…
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাঘা উপজেলায় অতিরিক্ত বৃষ্টির পানিতে পানিবন্দি এলাকা পরিদর্শন ও তাদের মাঝে ‘উপহার সামগ্রী বিতরণ’ করেন,বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চারঘাট – বাঘা আসনে মনোনয়ন প্রত্যাশী নুরুজ্জামান খান মানিক। শুক্রবার (৩ অক্টোবর ) বিকেলে আড়পাড়া গুচ্চগ্রামের ২৭ টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানিবন্দি এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিকুল ইসলাম নান্নু, বাঘা পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিল হামিদুল ইসলাম,উপজেলা সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল…

