গুলশান ইস্টার্ন হাউজিংয়ে প্লটের মালিক ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তদুপরি ঢাকা বা তার আশপাশে কোনো ফ্ল্যাট বা প্লট নেই দেখিয়ে পূর্বাচলে ১০ কাঠা প্লট নেন তিনি। এ সংক্রান্ত মামলায় রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে দেওয়া জবানবন্দিতে কয়েকজন সাক্ষী একথা জানান। এদিন আদালতে সাক্ষ্য দেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, ইস্টার্ন হাউজিংয়ের অপারেটর শেখ শমশের আলী, ইস্টার্ন হাউজিংয়ের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। জবানবন্দিতে তারা আরও বলে,…
Author: TMTV Desk
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত রোববার বিকেল সোয়া পাঁচটায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সাংবাদিকদের জানান, পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি পাঁচ সদস্যের আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং অপরটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তিনি আরও বলেন, পোষ্য কোটার…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দিনভর আমরণ অনশন, বিক্ষোভ, ধস্তাধস্তি ও ভাংচুরের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে উঠতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনের গলা চেপে সিঁড়িতে ফেলে দেন এবং উপ-রেজিস্ট্রার রবিউল ইসলামের দাঁড়ি ধরে টান দেবার ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ফটকে এ ঘটনা ঘটে। ধস্তাধস্তিতে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন। শনিবার পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন। বেলা তিনটার দিকে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন প্রশাসনিক ভবন থেকে বের হলে তার গাড়ি আটকে ‘ভিক্ষাস্বরূপ টাকা-পয়সা’ গাড়ির উপরে দিতে থাকেন আন্দোলনকারীরা। উপ-উপাচার্যকে ভিক্ষা…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে জুবেরী ভবন থেকে সরে এসে উপাচার্যের বাসভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নারী শিক্ষার্থীরাও প্রতিটি হল থেকে বেরিয়ে এসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। শনিবার রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জুবেরী ভবনের সামনে তাদের অবস্থান ত্যাগ করেন। এতে সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীনসহ বেশ কয়েকজন শিক্ষক প্রায় সাত ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান। এর আগে শনিবার বেলা ৩টার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) প্রশাসনিক ভবন থেকে বের হলে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন। পরে তিনি হেঁটে তার বাসভবনের দিকে যেতে থাকেন। শিক্ষার্থীরা তার বাসভবনের ফটকে তালা লাগিয়ে দিলে তিনি জুবেরী…
ফুসফুস ক্যান্সারকে আগে শুধু ধূমপায়ী বয়স্কদের রোগ হিসেবে দেখা হতো। কিন্তু এখন প্রেক্ষাপট বদলেছে, সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে ভিন্ন তথ্য। তরুণদের ক্ষেত্রে এই হার বাড়ছে, এমনকি যারা কখনও ধূমপান করেনি তাদের ক্ষেত্রেও। সেজন্য এর কারণ, প্রাথমিক উপসর্গ চিহ্নিত করা ও প্রতিরোধের উপায় জানা জরুরি। তরুণদের ফুসফুস ক্যান্সারের কারণ: ধূমপান: এখন পর্যন্ত ৮০–৯০% ক্ষেত্রে ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হিসেবে ধরা হয় ধূমপান। তরুণদের মধ্যে গবেষণায় দেখা গেছে, নারীদের ৭২% ও পুরুষদের ৮১% আগে ধূমপানের অভিজ্ঞতা ছিল। কিন্তু তবুও ধূমপান না করা রোগীর সংখ্যা বাড়ছে, যা ইঙ্গিত দেয়— অতিরিক্ত ঝুঁকির কারণও রয়েছে। পরিবেশগত কারণ: পরিবেশগত নানা কারণেও ফুসফুস ক্যান্সার হওয়ার ঝুঁকি…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উপ-উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা জুবেরী ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্টারসহ শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন। জুবেরী ভবনের পরিবেশ উত্তপ্ত হয়ে আছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদ ও বাতিলের দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের…
পোষ্য কোটা বাতিলের আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্চিত করার অভিযোগ তুলে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সিনেট মিটিং শেষে এই ঘোষণা দেয়া হয়। এ সময়, কর্মকর্তা এবং কর্মচারীরা এ কর্মসূচির আওতায় থাকবে বলে জানানো হয়। এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় পোষ্য কোটা ইস্যুতে রাবি শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে অবরুদ্ধ করে রাখা হয়। এতে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাসের পরিস্থিতি।
পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানিয়েছেন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে এ জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, ‘আমরা হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করছি যাতে ষোলো বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে। জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী…
পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা আসার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন আন্দোনরত শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় অনশনে বসা শিক্ষার্থীরা এসে ভেতরে ঢোকার চেষ্টা করেন। অনশনরত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, কোনো বিশৃঙ্খলা আমাদের উদ্দেশ্য নয়। ৪০ ঘণ্টা ধরে অনশনে ছিলাম। কিন্তু ভিসি স্যার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। আজ অনেক সুশীল আমাদের বিরুদ্ধে কথা বলবে, সব সুশীলদের বিরুদ্ধে আমাদের অবস্থান। অনশনে বসা আরেক শিক্ষার্থী বলেন, ৪০ ঘণ্টা ধরে না খেয়ে আছি। আমরা এইখানে লাশ হবো। দেখবো নকীব স্যার বের হন কিনা। আমাদের…
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, যারা বলে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা জরুরি নয়, তাদের মতো সাহাবাদের কথা অনুসরণ না করে চললে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। হেফাজত আমির বলেন, নবী-রাসূলদের ত্বরীকার পথ হলো সোজা পথ, শান্তি ও সঠিক পথ। রাহবাররা সঠিক ত্বরীকার ওপর ছিলেন। তাদের ত্বরীকার ওপর থাকার চেষ্টা করতে হবে। আমল করতে হবে, তাহলেই আমরা হেদায়েত হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক রাস্তার ওপর রাখেন। মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সাহাবীদের ত্বরীকার ওপর যারা…

