বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত, পলাতক ও পতিত ফ্যাসিস্ট শক্তির মোকাবিলা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সাপোর্টাররা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইজিপির কাছে এক সাংবাদিক জানতে চান, আপনি নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের কথা বলছেন, আসলে এখানে কোন পক্ষকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে? জবাবে আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের…
Author: TMTV Desk
ইজারা প্রাপ্তির দীর্ঘ ৫ মাস ১৬ দিন পর রাজশাহীর “চরশ্যামপুর ও দিয়ারখিদিরপুর”বালুমহালটি ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হল। মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সকল মামলা নিষ্পত্তি শেষে এবং পদ্মায় বন্যার পানি কমার পর সাইফ ট্রেডার্সকে সরেজমীনে বুঝিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান উপস্থিত থেকে এ বালুমহালটি বুঝিয়ে দেন। জানা যায়, বালুমহালটির ১৪৩২ বঙ্গাব্দের সর্ব্বোচ্চ ইজারা ১৫,১৫,৭০,৫০০/- প্রদানকারী প্রতিষ্ঠান মেসার্স সাইফ ট্রেডার্সকে সরেজমীন বুঝিয়ে দেওয়া হয়। বালুমহালটি রাজশাহী জেলার ১৪৩২ বঙ্গাব্দের বালুমহাল ইজারা দরপত্র বিজ্ঞপ্তির স্মারক নং- ৩১.৪৩.৮১০০.০১৫.০৭.০৯১.২৫.৪০০(৩৫) তারিখ-০২ মার্চ ২০২৫ খ্রিঃ, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দের ইজারায় চরশ্যামপুর ও দিয়ারখিদিরপুর মৌজার বালুমহালটি সৃষ্টির…
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল’র আসলাম সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ…
সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভোকেশনাল স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে। জানা যায়, কাওসার আলী তার সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ঢাকা থেকে আসা ‘আঁখি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে…
সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে তাদের গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুই সংসদ সদস্য হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও ১১ জন নেতাকর্মীকেও আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট…
বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান আগামী মাসে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন থেকে রওনা হবেন। এরপর নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির একাধিক ব্যক্তি দেশের একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমান দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরিবারের সদস্যদের বাইরে…
অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে, শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তারও আগে, সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দফতরে চিঠি দিয়েছিল দুদক। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
জুলাই আন্দোলন দমাতে সারাদেশে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় ৯০ হাজার রাউন্ডেরও বেশি। শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছে প্রসিকিউশন। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী। জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্পচার করা হয়। প্রসিকিউশনের দাবি, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন…
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এ সহায়তা শুধু শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে সহায়তা দিতে আমরা আগ্রহী। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও আমরা সহায়তা করতে পারি।’ নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করছে। এ লক্ষ্যে কমিশন নিয়মিতভাবে…
এশিয়া কাপের ফাইনালে নাটকীয় পতনের গল্প লিখে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পাকিস্তানের শক্তিশালী শুরুর পরও ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত, হাতে রেখে মাত্র দুই বল। পাকিস্তানের নাটকীয় পতন ম্যাচের শুরুতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ছিল অপ্রতিরোধ্য। শাহেবজাদা ফারহানের ঝড়ো হাফসেঞ্চুরি (৩৮ বলে ৫৭, ৫ চার, ৩ ছয়) এবং ফখর জামানের ৩৫ বলে ৪৬ (২ চার, ২ ছয়) পাকিস্তানকে ১ উইকেটে ১১৩ রানে পৌঁছে দেয়। কিন্তু ১৩তম থেকে ১৮তম ওভারের মধ্যে মাত্র ৩৩ রানের ব্যবধানে ৯ উইকেট হারিয়ে ধসে পড়ে…

