Author: TMTV Desk

রাজশাহী মহানগরীর প্রায় ১২৫টি পরিবারের ৬০০ জনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হরিজন পল্লীতে একই নামের দুই ব্যাক্তি ২টি আলাদা অভিযোগ করেন। স্ত্রীসহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার পরিছন্নতা কর্মী শ্রী জনি কুমার। এদিকে গত শনিবার (৪ অক্টোবর) পল্লীতে হরিজন পরিবারের কন্যাকে উত্ত্যক্ত, এসিড নিক্ষেপ, প্রাণনাশের হুমকি ও বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন আরেক শ্রী জনি কুমার। তিনি ভুক্তভোগী রিমিতা রায়ের পিতা। বুধবার (৮ অবক্টোবর) সকালে রাবির সিনেট ভবন সংলগ্ন সাবাস বাংলাদেশ মাঠে ১ (এক) লক্ষ টাকা চাঁদা দিতে অস্বিকার করলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে নগরীর মতিহার থানায় এবং রাবির প্রক্টর বরাবর লিখিত অভিযোগ…

Read More

রাজশাহী কলেজে উপাধ্যক্ষের কক্ষে সংঘটিত ধস্তাধস্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়েছে শিক্ষক-শিক্ষার্থী মহলে। বুধবার (৯ অক্টোবর)  কলেজ প্রশাসনের উপস্থিতিতেই কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক ও তার অনুসারীদের আচরণে কলেজজুড়ে শুরু হয়েছে তোলপাড়। কলেজ হোস্টেলের এফ ব্লকের শিক্ষার্থী ভুক্তভোগী রুহুল জানান, তার নামে অফিশিয়ালভাবে হোস্টেলের সিট বরাদ্দ থাকা সত্ত্বেও তাকে বারবার সিট ছাড়ার জন্য ছাত্রদল থেকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ৮ অক্টোবর ছাত্রদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তুলে উপাধ্যক্ষের কক্ষে ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. সেরাজ উদ্দিন, ছাত্রদল সভাপতি আবিরসহ অনেকে। রুহুলের…

Read More

আওয়ামী লীগের শাসনামলে বিরোধী লোকদের গুম করে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এ অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনাল-১ এর অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চেৌধুরী। দুই মামলায় আসামিদের বিরুদ্ধে গুমের পর র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) নিয়ে নির্যানের অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জন এবং দ্বিতীয়…

Read More

ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে, এমন খবর ছড়িয়েছে সম্প্রতি। গুঞ্জনটি ছড়ানোর পরই মুখ খুললেন রাশমিকা; স্পষ্ট করলেন বিষয়টি।  সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানালেন,‘আমাকে কেউ ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করেনি। এসব শুধু ভুল বোঝাবুঝি।’ রাশমিকা বলেন, ‘বাইরের মানুষ জানে না ভেতরে কী চলছে। আমরা সব সময় ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আনতে পারি না বা অনলাইনে শেয়ার করি না। তাই অনেকে যা বলেন, তা সব সময় সত্য নয়। তবে পেশাগত সমালোচনা আমরা শুনি এবং নিজেদের উন্নতির জন্য তা কাজে লাগাই।’ এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেও আলোচনায় রাশমিকা। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন।…

Read More

ভারতের কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে ‘দ্রুত ও বিধ্বংসী প্রতিক্রিয়া’ জানানো হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (৮ অক্টোবর) জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডারস কনফারেন্সে এই সতর্কবার্তা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সম্মেলনে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের “দায়িত্বহীন ও উসকানিমূলক মন্তব্যে” গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এসব বক্তব্য ‘রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে যুদ্ধোন্মাদনা উসকে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা।’ আইএসপিআর জানায়, ‘ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান দ্রুত, দৃঢ় ও ধ্বংসাত্মক…

Read More

ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। ২২১ রানের অল্প পুঁজি নিয়েও লড়াই করলেন বোলাররা। বিশেষ করে দুই স্পিনার তানভীর ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। তবে শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শাহিদির পাল্টা আক্রমণে জয় পেয়েছে আফগানিস্তান। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন মিরাজ। জবাবে ৪৭ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। নতুন বলেও মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে শুরুতেই বেশ খরুচে বোলিং করেছেন…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। শায়রুল কবির খান বলেন, মাজারে গিয়ে গাড়ির মধ্যে থেকে কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন খালেদা জিয়া। আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার দিকে মাজারে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাত ১১টা ১৫ মিনিটের…

Read More

দেশের ক্লাবভিত্তিক ক্রিকেট পরিচালনাকারী সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, ২০২৫–২৬ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সব লিগ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি চলছে সব আয়োজনের। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ- সব প্রতিযোগিতা সময়সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও যাদের ঘিরে এই ক্রিকেট অর্থাৎ ক্রিকেটারদের কল্যাণ- এই দুটোই বিসিবির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বোর্ডের ভেতরে-বাইরে…

Read More

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, গণভোটও সুষ্ঠু হবে না। তাই গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। বুধবার (৮ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, গণভোটের বিষয়ে সবাই একমত। নভেম্বরের মধ্যেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। কিছু বিষয়ে আমাদের মতভিন্নতা থাকলেও গণভোট নিয়ে এখন আর কোনো বিরোধ নেই। জুলাই চার্টারের যে সংস্কার প্রস্তাব রয়েছে, সেটি গণভোটের মাধ্যমেই গৃহীত বা বাতিল হবে। তিনি বলেন, অনেকেই বলেছেন, গণভোট…

Read More

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না—সে কারণে নতুন মিডিয়া দেওয়া। তবে এটি দেওয়া হবে আগের নীতিমালা অনুযায়ী। বুধবার (০৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। এ সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না—সে কারণে নতুন মিডিয়া দেওয়া। যদি নতুন আইনে গণমাধ্যমের অনুমতি দিতে পারতাম, তবে সেটি সবচেয়ে সুখকর হতো। কিন্তু নতুন আইন প্রণয়ন করতে গেলে, এ সরকারের…

Read More