দেশের ক্লাবভিত্তিক ক্রিকেট পরিচালনাকারী সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, ২০২৫–২৬ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সব লিগ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি চলছে সব আয়োজনের। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ- সব প্রতিযোগিতা সময়সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও যাদের ঘিরে এই ক্রিকেট অর্থাৎ ক্রিকেটারদের কল্যাণ- এই দুটোই বিসিবির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বোর্ডের ভেতরে-বাইরে…
Author: TMTV Desk
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, গণভোটও সুষ্ঠু হবে না। তাই গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। বুধবার (৮ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, গণভোটের বিষয়ে সবাই একমত। নভেম্বরের মধ্যেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। কিছু বিষয়ে আমাদের মতভিন্নতা থাকলেও গণভোট নিয়ে এখন আর কোনো বিরোধ নেই। জুলাই চার্টারের যে সংস্কার প্রস্তাব রয়েছে, সেটি গণভোটের মাধ্যমেই গৃহীত বা বাতিল হবে। তিনি বলেন, অনেকেই বলেছেন, গণভোট…
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না—সে কারণে নতুন মিডিয়া দেওয়া। তবে এটি দেওয়া হবে আগের নীতিমালা অনুযায়ী। বুধবার (০৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। এ সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না—সে কারণে নতুন মিডিয়া দেওয়া। যদি নতুন আইনে গণমাধ্যমের অনুমতি দিতে পারতাম, তবে সেটি সবচেয়ে সুখকর হতো। কিন্তু নতুন আইন প্রণয়ন করতে গেলে, এ সরকারের…
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক ডা. ফজলে রাব্বী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সেখানে ভর্তি হন তোফায়েল আহমেদ। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তিনি। হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ অন্তবর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন।
রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের এ বছর রসায়নে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি। সুসুমু কিতাগাওয়া জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়, রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এবং ওমার এম ইয়াগি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ তিনজন বড় স্পেসসহ এমন কিছু আণবিক কাঠামো তৈরি করেছেন, যেগুলোর মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সহজে চলাচল করতে পারে। এই কাঠামোর নাম হলো ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’। এগুলো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড গ্যাস…
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সবশেষ বৈঠক শেষে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণভোটের সময় নির্ধারণ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই বিষয়ে রেফারি বা থার্ড আম্পায়ার হিসেবে কমিশনকে দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোটের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য থাকলেও তা কখন অনুষ্ঠিত হবে, সাধারণ নির্বাচনের একই দিনে নাকি আগে, এই নিয়ে দলগুলোর মধ্যে ‘সিরিয়াস ভিন্নমত’ দেখা দিয়েছে। তিনি বলেন, মৌলিক জায়গায়…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাড. মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে। তবে সেটা জুলাই সনদের আইনি ভিত্তির মধ্যে দিয়ে পিআর পদ্ধতিতেই হতে হবে। সকল ভোটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩.০০ টায় রাজশাহী জেলা পরিষদ মিলানায়তনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন ব্যবস্থা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। মতিউর রহমান আকন্দ আরো বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন, এবং কালো টাকার প্রভাব কমে যাবে। এছাড়া এ পদ্ধতিতে প্রত্যেক ভোটারের ভোটের প্রতিফলন…
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মাঝমাঠে এখন বড় দায়িত্ব হামজা চৌধুরীর কাঁধে। কোচ হাভিয়ের কাবরেরা দলের কৌশল সাজিয়েছেন এই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডারকে ঘিরে, যার মাঝমাঠে উপস্থিতিই আক্রমণে গতি আনতে চান কোচ। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই পরিকল্পনা দলের অনুশীলনেও স্পষ্ট হয়ে উঠেছে। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়েই খোলামেলা কথা বলেন হামজা। তিনি জানান, চাপ নয়, বরং দায়িত্বটিকে উপভোগ করছেন। তার ভাষায়, “মিডফিল্ডার মানেই হলো আক্রমণ আর রক্ষণ, দুই জায়গায় অবদান রাখা। ইন শা আল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি রোমাঞ্চিত।” কাবরেরার সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও ইতিবাচক মন্তব্য করেন…
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি পদে নির্বাচিত হলেন—যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই সাফল্যে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোতে…
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলীয় ঐক্য ও সম্মিলিত পারফরম্যান্সের ওপর জোর দিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে জেতা সম্ভব নয়, জিততে হলে সবাইকে অবদান রাখতে হবে। মিরাজ বলেন, ‘যদি এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর করি, আমরা সিরিজ জিততে পারব না বা ভালো ক্রিকেট খেলতে পারব না। তাই সবাই সমানভাবে পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হয়, ক্রিকেট কোনো ব্যক্তিগত খেলা নয়, এটা একটি দলগত খেলা। যে এগারো জন খেলেন, প্রত্যেক খেলোয়াড়ই যেন তার নিজের জায়গা থেকে ভালো খেলে এবং দলের জন্য অবদান রাখে। ‘…

