Author: TMTV Desk

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে  শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের ফলে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। শিরোপা জয়ের জন্য সোমবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচে তাদের অন্তত এক পয়েন্ট অর্জন করতে হবে। লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন পূজা রানী, এবং বাকি তিনটি গোল করেছেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও আফঈদা। ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য কিছুটা অগোছালো ছিল। আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও প্রথম দিকে সুবিধা করতে পারছিল না তারা। উল্টো ৭ মিনিটে লঙ্কান ফরোয়ার্ড লায়ানশিকা জেসোথেরানের দারুণ…

Read More

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন উপজাতিদের মাঝে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে। শনিবার যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। যদিও এই সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সুইদায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘‘সাম্প্রদায়িক সহিংসতায় নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৮২ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা সরাসরি হত্যা করেছেন।’’ এছাড়া এই সংঘাতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৩১২ সদস্য ও ২১ সুন্নি বেদুইন নিহত হয়েছেন। আর এই সংঘাতে দ্রুজদের রক্ষায়…

Read More

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে। ভালো মানুষ না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নের জন্য প্রথম ও প্রধান শর্ত হলো একজন ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষ তৈরিতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন সেনাপ্রধান। শনিবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, “শুধু ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের…

Read More

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে জানান, ‘প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। এখানে আসার আগে আমি ওনার (প্রধান উপদেষ্টার) হয়ে জামায়াত নেতাদের সঙ্গে কয়েকবার কথাও বলেছি। ’ শফিকুল আলম বলেন, জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়ে যান…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন যে, অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কি না। তিনি বলেন, “জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের জন্য নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের সবার কোনো আবেগ তাড়িত হয়ে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় – এ জন্য মানুষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” শনিবার রাজধানীর এক হোটেলে ‘২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ শীর্ষক স্মরণসভায় যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। স্মরণসভায় তারেক রহমান বলেন, “কারও রাজনৈতিক…

Read More

হাসপাতালে ভর্তি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের সাথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তারা। প্রসঙ্গত, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন। হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে বিএনপির পক্ষ থেকে আমরা জামায়াত আমিরকে দেখতে এসেছি। তারেক রহমানের নির্দেশেই উনাকে দেখতে এসেছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন।আগের চেয়ে তিনি বেশ সুস্থ অনুভব করছেন। এরপর রাজধানীর একটি…

Read More

রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রাক্তন শিক্ষার্থীরা কলেজে গিয়ে অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মোস্তাফিজুর রহমান শিশির, পাপিয়া সরকার, সাহাদাত হোসেন বকুল, সানোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, তিনি গত ০৯ জুলাই বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। দেরিতে হলেও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে পেরে আনন্দ প্রকাশ করেন।

Read More

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘এমএসই ডে ২০২৫’ ও ইন্ডাস্ট্রি-এ্যাকাডেমিয়া কোলাবোরেশন মিট (আইএসিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এ্ন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ‘এমএসই এসোসিয়েশন’। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এমএসই শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এমএসই বিভাগের শিক্ষার্থীরা ৭ টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পৃথক থিসিস পেপার উপস্থাপন করেন। উদ্যোক্তা প্রতিষ্ঠানের উপস্থিত কর্মকর্তারা সরাসরি সেই থিসিসের বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের প্রশ্নের উত্তর দেন। এসময় উদ্যোক্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানে দক্ষ জনবলের চাহিদা তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে…

Read More

রাজশাহীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) উদ্যোগে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬জুলাই) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ‘র সদর দপ্তর (জিমনেসিয়াম) হল রুমে গণঅভ্যুথানে সকল শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। এসময় আরো উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী ড.মো:আবুল কাসেম, তত্ত্বাবধায়ক…

Read More

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহত দুজন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন। এর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। হাসপাতালের কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের অস্ত্রোপচার চলছে। মৃত্যুর তথ্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে…

Read More