জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এর ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির মুখে পড়বে। উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধিসহ সামগ্রিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান। পারিবারিক পর্যায়েও ঝুঁকি বাড়বে…
Author: TMTV Desk
ফ্রান্স বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন,…
চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় লোকজন এবং গুদামের কর্মীরাও সহযোগিতা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানিয়েছেন আলমগীর হোসেন।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মামলার প্রধান আসামী গৃহবধু অনন্যা খাতুনের স্বামী সুরুজ (৩২)কে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২ (লালডেগ) নামক এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। সে ছদ্মবেশে রিকসা চালক হিসেবে কাজ করতো। মামলার তদন্তকারি কর্মকর্তা প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, শুক্রবার(২১ নভেম্বর ) দিবাগত রাতে র্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় আনা হয়। শনিবার(২২ নভেম্বর ) দুপুরে তাকে ৭দিনের রিমেন্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। সে বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে। এ মাসের ১তারিখে হত্যাকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, প্রেম ঘটিত…
রাজশাহী রেঞ্জ ডিআইজির নির্দেশনা ও সার্বিক তদারকীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা, গোমস্তাপুর থানা ও নাচোল থানা এবং নওগাঁ জেলার সদর থানা, নিয়ামতপুর থানা এবং পোরশা থানা এলাকায় “অপারেশন ফার্স্ট লাইট-২” শিরোনামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার( ২১ নভেম্বর) রাজশাহী জেলার পুলিশের মুখপাত্র কর্তৃক এক প্রেস বিবৃতিতে এমন তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গতকাল ২০ নভেম্বর মধ্যরাত হতে ২১ নভেম্বর সকাল ০৮ ঘটিকা পর্যন্ত এ অভিযানের লক্ষ্য ছিল অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার করা, অপরাধী, দুষ্কৃতিকারী, চোর, ডাকাত, অস্ত্রধারী, মাদকের সাথে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করা। এ অভিযানে দুই জেলা…
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আরও সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। “আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ” বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে স্থানীয় তরুণ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে…
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর আওতায় রাজশাহীর বাঘা পৌর এলাকার উন্নয়ন নগর পরিচালনা ও অবকাঠামো প্রকল্প (আইইউজিআইপি)’র ১০ কোটি, ৩৪ লাখ ১০ হাজার ৫৩৭ টাকার প্রাক্কলন ব্যয় ১০টি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। যার চুক্তি মূল্য ৮ কোটি ৫১ লাখ ৭ হাজার ৫২০ টাকা। মোট কাজের ৪.২৯০শ মিটার কার্পেটিং ও আরসিসি রড ছাড়াও ব্যানাসাইটিং, রিটইলিং ও আরসিসি ট্রন এর কাজ রয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ) বিকাল ৪ টায় বাঘা ওয়াকফ্ এস্ট্যাট মাঠে পৌরসভার আয়োজনে এক আলোচনা সভা শেষে বাঘা ঈশ্বরদী সড়ক সংলগ্ন মাজার গেট থেকে মাজার পর্যন্ত ও বাঘা মেডিকেল রোডের ইসলামী একাডেমী হয়ে মাজার…
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরবাজারে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আড়ানী পৌরবাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয়দের উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে আড়ানী পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও সহকারী অধ্যাপক মনিরুল আজম জিঞ্জুর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্টব্যবসায়ী নওশাদ আলী, আব্দুল আজিজ, আফাজ উদ্দিন, দুলাল উদ্দিন, মুক্তার হোসেন, তানভীর আহমেদ, চাঁদ মিয়া, রাহানআলী, তুহিন আলী, আমিনুল ইসলাম, বাবুল মোল্লা, নুর মোহাম্মদ, নয়নমনি, কবীর হোসেন প্রমুখ। এ বিষয়ে ব্যবসায়ীদের সুবিধার্থে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা ব্যাংক স্থাপনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আড়ানী পৌর বাজারের…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ঘোষিত রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানিয়েছে বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি জানিয়েছে, “সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল-যে পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতাবিরোধী, নৃশংস এবং গণহত্যার অপরাধের বিচার করা হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ঘোষিত রায়ে দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে, এবং তাদের পরিবার পরিজনের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।” সোমবারই…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লল্টজ সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। জার্মানির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। অদূর ভবিষ্যতে দ্বি-পক্ষীয় সম্পর্ক আর জোরদার হবে…

