বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভোটব্যাংকের হিসাব বদলে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা হতে পারেন সিদ্ধান্ত গ্রহণের মূল শক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতের নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে ভোটের সমীকরণ আর যৌক্তিক নয়। বর্তমান বাস্তবতায় তরুণ প্রজন্মের ভোটই হবে নির্বাচনের ফলাফল নির্ধারণে প্রধান প্রভাবক। তবে রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে যথেষ্ট সচেতন নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তরুণ ভোটারদের উত্থান চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৬২ লাখ। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার প্রায় ৫ কোটি ৪৪ লাখ, যা মোট ভোটারের প্রায় ৪৩ শতাংশ। গত এক দশকে নতুন ভোটার…
Author: TMTV Desk
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় ক্ষুদার্থ গাজাবাসীর একাধিক ছবি প্রদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। তিনি বলেন, এটিই গাজার দৈনন্দিন জীবনের চিত্র। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে উদ্বোধনী অধিবেশনে ফিলিস্তিনিদের দুর্ভোগের চিত্রটি তুলে ধরেন তিনি। তিনি তার বক্তব্যের প্রথম অংশের বেশিরভাগই ফিলিস্তিনি প্রসঙ্গে কথা বলেন। খবর আল-জাজিরা। ছবিটিতে দেখা যায়, ক্ষুধার্ত মহিলারা বালতি এবং হাঁড়ি ধরে খাবারের জন্য অপেক্ষা করছেন। এরদোগান গাজাবাসীর ছবিটি দেখিয়ে বলেন, এটিকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব বলে মনে করি না। এটি সম্পূর্ণ একটি গণহত্যা। এই বেসামরিক প্রাণহানির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহু। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা ইস্যুতে নীরবতা ভাঙার আহ্বান জানান তিনি।…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট (যিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন) এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বৈঠক করেন। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের…
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশন শুরুর দিন বক্তব্য দেন ট্রাম্প। এ সময় নিজের নির্ধারিত ১৫ মিনিটের প্রায় চারগুণ বেশি সময় কথা বলেন তিনি। এতে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয়। কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও তাকে যুদ্ধ বন্ধ করতে হচ্ছে বলে দাবি করেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে ট্রাম্প বলেন, তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে তিনি আবার বলেন, নোবেলের চেয়ে তার জন্য…
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এখনও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অবস্থান নিয়েছে পুলিশও। স্থানীয় সূত্র জানায়, চারদিন ধরে চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূরের এবং জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকরাও সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির পক্ষের মিজান নামের…
দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আগামী বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিভিন্ন পূজামণ্ডপে দুই লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। বাহিনীর মুখপাত্র উপপরিচালক মো. আশিকউজ্জামান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হবে। এর আগে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদরদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবের ওপর গুরুত্বারোপ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার সময় পূর্ণ নিরাপত্তার জন্য পূজামণ্ডপগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, যাতে ঝুঁকির ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়।
দখল ও লুটপাটের কারণে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। জুন প্রান্তিকে খেলাপি ঋণ আরও দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে মোট পাঁচ লাখ ৭০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এতে মোট ঋণের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত খেলাপি হতে পারে, যা ব্যাংক খাতে গভীর তারল্য সংকটের কারণ হবে। বর্তমানে ১২টি ব্যাংক কার্যত দেউলিয়া, যারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। এছাড়া ১৫টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল, যার অর্ধেকের বেশিতে ব্যাপক লুটপাট হয়েছে। সেমিনারে উদ্বেগজনক তথ্য রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে এক সেমিনারে এসব তথ্য উঠে আসে।…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন। মূলত রাজনৈতিক প্রতিপক্ষদের বিচারের মুখোমুখি করতে চাপ দিচ্ছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। অন্যদিকে তার এই কর্মকাণ্ডকে “একনায়কতন্ত্রের পথে যাত্রা” হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ জানিয়েছে ডেমোক্র্যাটরা। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ডিকে উদ্দেশ করে ট্রাম্প লিখেছেন, “আমরা আর দেরি করতে পারি না। এটা…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার কোন ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শন শেষে সকালে নগরীর চাষাড়াস্থ মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলে এবং সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে ৩৩ হাজার শারদীয় দুর্গাপূজা উৎসবের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ তো রয়েছেই। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও…
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্য আসামিরা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা। এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর…

