ঠিক ১০ বছর আগে এই নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। বিতর্কিত এক বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। সাবেক ছয়বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার (১৭ নভেম্বর)। এরপর অনেকেই সামাজিক মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য নতুন করে সামনে এনেছেন, যা তিনি শেখ হাসিনার বিচার…
Author: TMTV Desk
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হবে। আজ রাতে বা কাল সকালে এই চিঠি যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি আরেকরকম। এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের (ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব। বন্দি বিনিময় চুক্তিতে কোনো ফাঁক আছে কি…
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। সেখানে আবারো পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখার সময় সেখানে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিল। সরেজমিনে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড ফাঁসির আদেশ দেওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারো ভাঙতে যান আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে আন্দোলনকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা-ধাওয়া…
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ের এই খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান, কাতার-ভিত্তিক আল জাজিরা, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এটি ‘প্রধান খবর’ হিসেবে প্রকাশ ও প্রচার করা হচ্ছে। বিবিসি তাদের খবরের শিরোনাম করেছে,…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও দুই আসামির বিরুদ্ধে জুলাই মাসের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিনে আবারও ধানমন্ডি ৩২ নম্বরের এলাকায় দুটি বুলডোজার নিয়ে উপস্থিতি দেখা গেছে। সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দুটি দেখা গেলে, ওই সময় ট্রাকের ওপর কয়েকজন তরুণ হাতে মাইক ধরে স্লোগান দিচ্ছিলেন। তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার নিয়ে আসা হয়েছে। এই ঘটনার পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন তাদের ‘রাজাকার বাহিনী’ বলে আখ্যা দিয়েছেন। তিনি একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, “মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা…
মদিনা, সৌদি আরব, ১৬ নভেম্বর: সৌদি আরবে মদিনার কাছে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) ভারতীয় সময় দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মক্কা থেকে মদিনাগামী বাসটির মুফরিহাটে একটি তেলবাহী ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সী মোহাম্মদ আবদুল শোয়েব নামের একজন যাত্রী জীবিত বেঁচে গেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বাকি ৪২ জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গেছেন। বেঁচে ফেরা শোয়েব হায়দরাবাদের বাসিন্দা। তিনি বাসের সামনে চালকের আসনের পেছনে বসে ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান শারীরিক অবস্থা…
ভারতের বেশ কয়েকটি মশলা, চা, আম এবং আম থেকে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য খাদ্যপণ্য, কাজু ও বিভিন্ন বাদামের ওপর থেকে শুল্প প্রত্যাহার করেছেন ট্রাম্প। গতকাল এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্রের বরাতে জানা গেছে—গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ এবং আদা অব্যাহতি পেয়েছে শুল্ক থেকে। এছাড়া আসাম চা, দার্জিলিঙ চা-সহ ভারতের সব ধরনের চা ও আছে এ তালিকায়। তবে বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়নি। এছাড়া রত্ন, অলঙ্কার, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ওপরও শুল্ক বলবৎ আছে। প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায়…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানী ঢাকায় নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, লালবাগ, তেজগাঁও, রমনা, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সোহেল (৫১), বনানী থানা ২০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের…
অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর কেবল ট্রেলার ছিল এবং ভবিষ্যতে সুযোগ মিললে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে। তার মতে, পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়। এমনকি আজকের যুদ্ধ একা লড়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার বলেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমন্বিত সামরিক শক্তি ভারতের সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’-এর মতো জবাব দেওয়ার সুযোগ দিয়েছে। তিনি এই অভিযানকে “৮৮ ঘণ্টার ট্রেলার” হিসেবে বর্ণনা…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. আমির হোসেন। গত ২৩ অক্টোবর এ মামলায় প্রসিকিউশন ও আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষ করেন। সেদিন ট্রাইব্যুনালে…

