Author: TMTV Desk

রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার রাজশাহীর মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং, এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অসাধারণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে মোহনপুর থানা এখন জনগণের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ওসি আতাউর রহমানের নেতৃত্বে মোহনপুরে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, এবং সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিয়মিত অভিযান, কঠোর তদারকি, এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। ফলে স্থানীয় বাসিন্দারা এখন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। তাঁর প্রচেষ্টায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নত হয়েছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওসি আতাউর…

Read More

রাজশাহী কালেক্টরেট ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আলমাস হোসেন জয়ী হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরির মিনি সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৯৯.৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন হওয়ায় সদস্যদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন ক্লাবের সদস্যরা। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় আনন্দ প্রকাশ করেন অনেকে। সভাপতি পদে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মিজানুর রহমান ১০৬ ভোট…

Read More

বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের পাথরঘাটাস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক জ্ঞানেন্দু বিকাশ চাকমা এই ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে মো: সোলাইমান নির্বাচিত হয়েছেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য ছিলেন। সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মো. সোলাইমান ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যেদের মধ্যে কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য মো. শামছুল আলম ১৩ ভোট এবং গোপালগঞ্জ কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিত্বকারী সদস্য অশোক কুমার বিশ্বাস…

Read More

রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতি নস্যাৎ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ। এ সময় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ককটেল ও মিছিলের ব্যানার জব্দ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিকেলে এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশ তৎপরতার সঙ্গে তা ভণ্ডুল করে দেয়। নজরুল ইসলাম জানান, এখন…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল প্রথমবারের মতো মা–বাবা হতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চললেও এবার নিজেরাই সুখবরটি প্রকাশ করেছেন এ তারকা দম্পতি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ক্যাটরিনা। পোস্টে তাদের একান্ত মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে, যেখানে ক্যাটরিনার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে এবং পাশে দাঁড়িয়ে সেদিকে ভালোবাসায় তাকিয়ে আছেন ভিকি। ক্যাপশনে লেখা হয়েছে—আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।” খবরটি প্রকাশের পর মুহূর্তেই ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। এর আগে গুজব ছড়ালেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি ক্যাটরিনা…

Read More

দেশ-জাতির সেবায় তারা দিনরাত ২৪ ঘণ্টা থাকেন সজাগ। যখনই ঘণ্টা বা সাইরেন বাজে, তখনই তারা ছুটে যান দুর্ঘটনাকবলিত স্থানে। নেমে পড়েন অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে। নিজেদের জীবনকে তুচ্ছ করে বাঁচিয়ে আনেন আটকে পড়া লোকজনকে। মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা মানুষের মুখে হাসি দেখে তাদের ক্লান্তি উবে যায়। চাকরিজীবনে বছরের পর বছর এমন অমানুষিক খাটুনি খাটলেও তাদের শ্রম-ত্যাগের কথা সবসময় আড়ালেই থেকে যায়। একদিন এভাবেই আড়ালে থেকে তারা চিরতরে হারিয়ে যান। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা এই বীরেরা হলেন ফায়ার ফাইটাররা। সবশেষ এমনই আত্মোৎসর্গকারী এক ফায়ার ফাইটার শামীম আহমেদ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের একটি গোডাউনে…

Read More

প্রথমবারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গেল আগস্টে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন পরিণীতি। সেই ঘোষণার পর এবার নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন নতুন ভিডিও নিয়ে হাজির পরিণীতি চোপড়া। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার সেই চ্যানেলেই ফের নতুন ভিডিও নিয়ে এসে অনুরাগীদের চমকে দিলেন তিনি। ভিডিওতে পরিণীতির বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় তার চেহারা। ভিডিওতে পরিণীতি বলেন, আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করব। ঠিক কোন ধরনের…

Read More

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, হুসাইন তালাত ও আবরার আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৩৩ রানে আটকে দেয় পাকিস্তান। জবাবে হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সালমান আলি আগার দল। শ্রীলঙ্কার ব্যাটিং ধস টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপে পড়ে। ইনিংসের দ্বিতীয় বলে কুশাল মেন্ডিসকে (০) ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকেও (২) ফেরান তিনি। ষষ্ঠ ওভারে হারিস রউফ কুশাল পেরেরাকে (১৫) আউট করেন। এরপর অষ্টম ওভারে হুসাইন তালাত পরপর দুই বলে শ্রীলঙ্কার…

Read More

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মো. মনজের আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে এ ঘটনা ঘটে। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফুলহরি গ্রামের ফুলহরি হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমা বিনষ্টের ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। সিসিটিভি পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ওই ব্যক্তি মন্দিরের নির্মাণাধীন ৩/৪টি প্রতিমার মাথার অংশ খুলে নিয়ে যায়। এ ঘটনায় মো. মনজের আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

Read More

দীর্ঘ ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সোমবার (২৩ সেপ্টেম্বর) সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন সৌরভ। এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত টানা ৪ বছর এই দায়িত্ব পালন করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। এরপর ২০১৯ সালের শেষের দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হন গাঙ্গুলি। তখন সিএবি থেকে পদত্যাগ করেন তিনি। পরে তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী সিএবির সভাপতি হন।

Read More