Author: TMTV Desk

বল হাতে সময়টা অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না রশিদ খানের। সবশেষ আইপিএলে রান খরচ করেও উইকেটের দেখা খুব একটা পাননি। এরপর দ্য হানড্রেডে করেছেন লজ্জার রেকর্ড। তবে এশিয়া কাপের ঠিক আগে এই দুঃসময়টা পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তান অধিনায়ক। সোমবার (১ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। দলটির দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি আমিরাতের ব্যাটাররা। এই ম্যাচে মাত্র ২১ রানে ৩টি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন রশিদ। গতকালের ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে…

Read More

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনী। গ্রেপ্তার মো. ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌহমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১১ এর সহযোগিতায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলায় দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় প্রকাশ করে এবং…

Read More

“হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আমাদের তাঁবু দরকার। আমাদের ওষুধ দরকার। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু আমাদের আরও সাহায্যের প্রয়োজন,” বিবিসির নিউজআওয়ারকে এভাবেই বলছিলেন আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুনারের আসাদাবাদ এলাকার প্রাদেশিক হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার এই বাসিন্দা জানান, তার ছোট হাসপাতালেই ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু দেশ এই দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, “এখনও পর্যন্ত আমরা কিছুই পাইনি,” বলেন তিনি। ওই চিকিৎসক বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সাথে তাদের যেকোনো মতপার্থক্য দূরে সরিয়ে আফগানদের সাহায্য করা এবং সাহায্য পাঠানো।” জাতিসংঘ মানবিক সংস্থার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রোববার গভীর রাতে পূর্ব…

Read More

উপদেষ্টাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের ভেতর সমন্বয়হীনতা স্পষ্ট। সরকারের ভেতরে-বাইরে প্রায় একই অবস্থা বিরাজ করছে। কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে এসব প্রকাশ পাচ্ছে। সম্প্রতি নুরের ওপর হামলার ঘটনায় এক উপদেষ্টা এর নিন্দা জানিয়ে বলেন, সরকারকে এর দায় নিতে হবে। সরকার এর দায় এড়াতে পারে না। আরেকজন বলেন, আমরা এর বিচার দাবি করছি। এদিকে রাজনৈতিক দলের নেতারাও সরকারের সমালোচনায় সরব। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে জুলাই বিপ্লবের পর জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনী সম্পর্কেও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তারা। এ অবস্থায় চীন থেকে ফিরে সোমবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের ঘটনা নানা গুঞ্জনের জন্ম দেয়।…

Read More

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১ হাজার মানুষ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। স্থানীয় প্রশাসন জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেলো রোববার ভয়াবহ ভূমিধসের শিকার হয় দারফুর প্রদেশের ম্যারা মাউন্টেইন এলাকা। এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় একটি গ্রাম। অঞ্চলটির শাসন ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, ভয়াবহ ভূমিধসের জেরে তারাসিন গ্রামে কেবল একজন মানুষ বেঁচে থাকার খবর মিলেছে। বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থার কাছে সহায়তার আবেদন জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। উল্লেখ্য, সুদানের দারফুরে ২ বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছে ম্যারা মাউন্টেইন…

Read More

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল। একটির নেতৃত্ব দিতেন হাবিব ও আরেকটির নেতৃত্বে ছিলেন মনির। জবানবন্দিতে এমনই তথ্য তুলে ধরেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন তিনি। জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ জবানবন্দি দেন চৌধুরী মামুন। জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক প্রভাব আরও বেড়ে যায়। প্রভাবশালী হিসেবে…

Read More

চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আগে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতেই পুতিন দুই দেশের সম্পর্ক ‘অনন্য উচ্চতায়’ পৌঁছেছে বলে উল্লেখ করেন। ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পুতিনকে শিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, প্রিয় বন্ধু, আমি ও সমগ্র রুশ প্রতিনিধিদল আবারও চীনের বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করে রাশিয়া-চীন সম্পর্কের কৌশলগত গুরুত্ব, যা অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। আমরা আগে একসঙ্গে ছিলাম, এখনও একসঙ্গেই আছি। শি বলেন, চীন-রাশিয়ার সম্পর্ক আন্তর্জাতিক নানা পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি আরও যোগ করেন, বেইজিং মস্কোর সঙ্গে কাজ করতে আগ্রহী,…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার। ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে অনেকটা অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Read More

অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ আশ্বাস দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।…

Read More