Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

ওমান উপসাগরের উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।  হরমুজগানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল বলে দাবি ইরানের। প্রতিবেদনে আরও বলা হয়, আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সে আমার সন্তান সমতূল্য। হাদী গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা এই আঘাত করেছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে।  শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মির্জা আব্বাস বলেন, দুপুর দুইটায় হাদী গুলিবিদ্ধ হলেন, তার আধাঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোষ্ট দেওয়া শুরু করে। আমি হাসপাতালে গিয়ে…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, অভ্যুত্থানকে নস্যাৎ করার সব চেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ কালের বিবর্তনে ঘরে বসে খুব সহজেই মানুষ নানা সুযোগ-সুবিধা পাচ্ছে। সেই অগ্রযাত্রা থেমে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে দেশ থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঙালির চিরচেনা সেই গরুর কাঁধে জোয়াল লাঙল দিয়ে জমি চাষের চিত্র। দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহীর চারঘাট উপজেলায় এক সময় গরু-লাঙল দিয়ে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়ত। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক বাঁশের ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙল কাঠের হাতল আর জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে দিয়ে জমি চাষ করছে। সে সময় গরু-লাঙল…

Read More

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোয়েলহাট গ্রামে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজার আগেই মাঠজুড়ে নেমে আসে মানুষের ঢল। গ্রামের প্রবীণ থেকে স্কুলপড়ুয়া শিশু—সবার চোখে ছিল জল। সাদা কাপড়ে মোড়ানো সাজিদের ছোট্ট দেহটি যখন সামনে আনা হয়, তখন কান্নার রোল পড়ে চারদিকে। শিশুটির মা বারবার ছুটে যেতে চাইছিলেন সন্তানের কাছে, আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজার নামাজে ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে সাজিদের ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেওয়া হয়, তখন স্বজনদের বুকফাটা কান্নায় স্তব্ধ হয়ে যায় চারপাশ। এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে…

Read More

ক্রমাগত হুমকির অভিযোগ করার এক মাসের মাথায় গুলিবিদ্ধ হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। শুক্রবার দুপুরের দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।’ তবে ঘটনার সঠিক স্থান সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “আমরা শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা এখনও আমরা জানতে পারিনি।” হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে…

Read More

ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি করেছে। বৃহস্পতিবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। এই প্রজ্ঞাপন থেকে জানা যায়, বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিআইজি রয়েছেন ৩১ জন আর সাতজন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, পুলিশের বিশেষ শাখা এসবি, পিবিআই, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Read More

কক্সবাজারে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে পাকিস্তান। ফলে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ম্যাচটি এখন ‘অঘোষিত ফাইনালে’ রূপ নিয়েছে। বুধবার কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য পাকিস্তানকে ১২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বাংলাদেশ। আগের তিন ম্যাচের কোনোটিতেই দলীয় স্কোর ১০০ স্পর্শ না করলেও, আজ অচেনা জান্নাতের ৩৫, মায়মুনা নেহারের অপরাজিত ২৪ এবং সুমাইয়া আক্তারের ২০ রানের ওপর ভর করে লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। পাকিস্তানের পক্ষে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ ২টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের জারিন তাসনিমের…

Read More

জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এই বছরের বিশ্বের সবচেয়ে স্টাইলিশ সেলিব্রিটিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বের মোট ৬৭ জন তারকার এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে তার নাম উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস মূলত তাদেরই এই তালিকায় স্থান দিয়েছে, যারা নিজেদের ফ্যাশন, লুক এবং ব্যক্তিগত স্টাইলের মাধ্যমে বিশেষ নজর কেড়েছেন। বিশেষ করে, ৬০ বছর বয়সে এসে ‘দ্য ম্যাজিক অব মেট গালা’য় শাহরুখের অভিষেক এবং তার উপস্থিতি তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। শাহরুখ ছাড়াও এই তালিকায় রয়েছেন জেনিফার লরেন্স, সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা এবং নোয়া ওয়াইলের মতো আন্তর্জাতিক…

Read More

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ঐতিহাসিক নগরী ফেজে ভয়াবহ দুর্ঘটনায় দুটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোরের দিকে নগরীর আল-মুস্তাকবাল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পাশাপাশি অবস্থিত জরাজীর্ণ ভবন দুটি ভোরের দিকে ধসে পড়ে। সেখানে অন্তত আটটি পরিবার বসবাস করত। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চলছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি’র প্রতিবেদনে বলা হয়, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল এবং…

Read More