। স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় আলু রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। শীতের আগমনে বর্ষায় ডুবে থাকা বিস্তীর্ণ ফসলি জমি জেগে উঠেছে। এখন দেরিতে হলেও এসব জমিতে পুরোদমে চলছে উন্নত জাতের আলুর বীজ রোপণের কাজ। উপজেলার বিভিন্ন এলাকায় কথা হয় আলুচাষি মুক্তার, মতিন ও রবিউলের সঙ্গে। তারা জানান, গত মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা তৈরি হলেও এবার নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা। তাদের ভাষায়, “গত বছর ভালো দাম পাইনি, তবুও এবার আশা ছাড়িনি। দাম ভালো পেলে আমাদের কষ্ট সার্থক হবে।” কৃষকরা জানান, সময়মতো জমিতে বীজ রোপণ শেষ করতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নারী-পুরুষ…
Author: TMTV Desk
২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালুর আশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। মঙ্গলবার সকালে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।শেখ মঈনুদ্দিন বলেন, ‘বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসনের মধ্য দিয়ে মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।’ এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহণের উদ্দেশ্যে নির্মিত অপব্যবহৃত রেলস্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মঈনুদ্দিন…
অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ পেয়েছেন ৩১ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা। সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ১১ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। বদলি করা কর্মকর্তার দপ্তর/কর্মস্থল এরইমধ্যে পরিবর্তন হলে কর্মরত…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি এবং সবচেয়ে বড় জন-আকাঙ্ক্ষা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘জাতীয় জীবনের প্রতিটি স্তরে দুর্নীতি নামের মহামারি আমাদের সম্ভাবনাকে গ্রাস করে নিচ্ছে। জনগণের অধিকার লঙ্ঘন, প্রশাসনের অকার্যকারিতা, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন এবং সামাজিক বৈষম্যের মূল শেকড় এই দুর্নীতি। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স-এটাই আজকের সময়ের সবচেয়ে বড় দাবি, সবচেয়ে বড় জনআকাঙ্ক্ষা। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিচ্ছন্ন, নৈতিক এবং স্বচ্ছ রাজনীতির পক্ষের শক্তি। সকল বৈষম্য, অন্যায়…
আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যেকোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে। এতে আরও জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয়…
বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আজ মুরতাদ-কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’ এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তাঁর দাবি, ‘ওই পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয় এসে যায়।’ এমন মন্তব্যের কারণ সম্পর্কে বলেন, ‘এই পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে…
স্টাফ রিপোর্টার : রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফাহিমা বিনতে আখতার। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসাম, প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন সামিম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, বিএমডিএ সহকারী প্রকৌশলী জি এফ হাসানুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ফরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও কূটনৈতিক চাপকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন সাফ জানিয়ে দিলেন, ভারতের জন্য রাশিয়ার জ্বালানি সরবরাহ হবে ‘নিরবচ্ছিন্ন’। বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা সম্পর্ক ‘পুনর্গঠন’ এবং অর্থনৈতিক সহযোগিতা ২০৩০ সাল পর্যন্ত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের পর এটিই পুতিনের প্রথম ভারত সফর। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পুতিন বলেন, “দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির চাকা সচল রাখতে তেল, গ্যাস, কয়লাসহ প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহে রাশিয়া বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকবে।…
খালেদা জিয়াকে দেশ ও জাতির জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্ত্রব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নেত্রকোণার মদন উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমাদের নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেতৃত্বের প্রতীক—তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই নন, আমাদের পথপ্রদর্শক। তিনি এখন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁকে দলের জন্য না হলেও এ মুহূর্তে দেশের, জাতির ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।’ লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি—আপনারাও দোয়া করবেন। গ্রামের…
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে আগাম গুঞ্জন বা বিভ্রান্তি না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তফশিল ঘোষণার বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সুনির্দিষ্ট তথ্যের আগে কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তবে তা একান্তই তার ব্যক্তিগত অনুমান।” বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান তিনি। সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী ১১ ডিসেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে এবং ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণ হতে পারে। তবে সচিবের বক্তব্যে এখনই কোনো দিনক্ষণ নিশ্চিত না করার ইঙ্গিত পাওয়া গেছে।…

