বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে যারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন নস্যাৎ করতে চায় তাদের আমরা চিনি। ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে আর আরেক পক্ষ ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে। নির্বাচনের মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীদের পরাজিত করব আমরা। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়, একটা ভয় শুরুর চেষ্টা করা হয়েছে। গণতন্ত্রের সৈনিকদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে চায় ষড়যন্ত্রকারীরা। এর আগে…
Author: TMTV Desk
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের পর শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অনেকেই হুমকি-ধামকি পেয়েছেন। হাদির ওপর হামলার পর শীর্ষস্থানীয় জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, হাজার হাজার জুলাই যোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব বলে মনে করছে পুলিশ। ওসমান হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, অথবা গান পয়েন্টে আছেন- তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শরিফ ওসমান…
স্টাফ রিপোর্টার : রাকিবুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুগরইল বধ্যভূমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার এক নৃশংস ষড়যন্ত্র, যা কখনোই ভুলে যাওয়ার নয়। সভাপতির বক্তব্যে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদান আমাদের জাতীয় জীবনে চিরভাস্বর। তাঁদের…
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক তোসিকুর ইসলামের (৩২) মরদেহ হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সীমান্তে তিনি নিহত হন। শুক্রবার (১২ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের নিকট তার মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। নিহত তোসিকুর বাখর আলী ইউনুস মণ্ডলের টোলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ মরদেহ গ্রহণের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে। বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফ কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ।…
দেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতা। আসছে সপ্তাহেই ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা। জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যংকে ছিলেন সে সময়। ব্যংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেওয়া হতো।…
নির্বাচন বানচাল করতে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, যার প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য ৫০ জনকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। যার মধ্যে প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি। এ ঘটনার যথাযথ আইনি ব্যবস্থাসহ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’ এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান…
গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ। তিনি বলেছেন, ‘হাদির চিকিৎসাসংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না।’ আজ শনিবার দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই এককথায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরো দীর্ঘ হতে পারে।’ ডা. আরিফ মাহমুদ বলেন, ‘মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে ইতিবাচক দিক হলো তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।’ প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স…
রাজশাহীর বাঘা থানায় যোগদানের এক সপ্তাহের মধ্যেই মাদকের বিরুদ্ধে সাফল্য দেখালেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক। বাড়ির আঙিনায় চাষ করা বিশাল আকৃতির একটি গাঁজার গাছসহ হাফিজুর রহমান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার ছাতারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর বাঘা থানায় ওসি হিসেবে যোগদান করেন সেরাজুল হক। যোগদানের পরপরই তিনি ফেসবুক পেজে মাদকের শিকড় উপড়ে ফেলার ঘোষণা দেন এবং তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া…
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় এই চিন্তা করছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি হাতিয়ার চান, তাহলে তাদের লাইসেন্স দেওয়া হবে। তাদের কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকলে ফেরত…
১৪ বছর পর কলকাতায় পা রেখেছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির তিন দিনের সফর ঘিরে উৎসবের আমেজ ছিল তিলোত্তমাজুড়ে। কিন্তু শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই উৎসবের আমেজ মুহূর্তেই পরিণত হলো ক্ষোভ আর বিশৃঙ্খলায়। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ার হতাশায় স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর চালালেন ক্ষুব্ধ সমর্থকরা। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা নাগাদ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি। গ্যালারিতে তখন গগনবিদারী চিৎকার। কিন্তু এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিযোগ উঠেছে, মেসি গাড়ি থেকে নামামাত্রই তাঁকে ঘিরে ধরেন রাজনীতিবিদ, আমলা ও আয়োজক কমিটির সদস্যরা। সেলফি ও অটোগ্রাফের…

