জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন মানেই সাংবাদিকদের ভিড়। তবে আজকের অনুশীলনে সেই ভিড়ের মধ্যে নজর কাড়লেন দুই বিশেষ অতিথি। তারা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির প্রতিনিধি এবং তাদের ঢাকায় আসার উদ্দেশ্য একটাই—বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। অনুশীলন শুরুর আগেই টিম বাস থেকে নেমেই হাসিমুখে এই পরিচিত অতিথিদের সঙ্গে আলাপে মাতেন হামজা। লেস্টারের ভিডিও প্রডিউসার ড্যান টাগওয়েল জানালেন এই সফরের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমরা হামজাকে নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি তৈরি করছি। ইংল্যান্ডে তার অংশের শুটিং শেষ। এবার তার বাংলাদেশ অধ্যায় ধারণ করতে এখানে এসেছ।’ তিনি জানান, চার দিনের এই সফরে তারা ভারত ম্যাচের পরপরই ফিরে যাবেন এবং…
Author: TMTV Desk
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর জন্য ২৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি দেশের সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে-বরাতের। এ উপলক্ষ্যে ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষ্যে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা…
গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারে থাকা মোট ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।নেতানিয়াহুর পাশাপাশি যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামিরসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার সরবরাহ আটকে দেওয়ার ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে। তুরস্কের এই সিদ্ধান্ত…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টায় কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে আটকদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল…
গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১২.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় স্থানীয় শিক্ষা উন্নয়ন, শিক্ষক সংক্রান্ত সংকট, অবকাঠামোগত সমস্যা এবং পাঠদান পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাটি শিক্ষা খাতের মৌলিক সমস্যাগুলোর সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।।। বিএনপি মনোনীত পবা-মোহনপুর ধানের শীষের এমপি পদ প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তাঁর উপস্থিতি সভাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সভায় সভাপতিত্ব করেন বিষহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫। এবছরের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ছিল। সকাল থেকে কেন্দ্রের পরিবেশ ছিল উৎসবমুখর। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ যোগান। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তদারকিতে ছিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ ও মোহনপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। কেন্দ্র পরিদর্শনকালে দায়িত্বশীলরা জানান, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, কোনো অনিয়ম ছাড়াই সুষ্ঠু…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘বাংলাদেশের যে মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা বিদ্যমান, তা ভারতের প্রেসক্রিপশন ও ব্রিটিশ আমলের শিক্ষা কাঠামোর ভিত্তিতে গঠিত হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার কারণে স্বদেশপ্রেমিক নাগরিক তৈরি করা সম্ভব হচ্ছে না, ফলে আমাদের মুক্তির পথ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাকসু ভিপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো জনগণের প্রকৃত মুক্তি আসেনি। এই মুক্তি না আসার মূল কারণ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। আমাদের যে শিক্ষাদর্শন অনুসরণ করার কথা ছিল,…
মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের কার্যক্রম শুরু হয়েছে টোকিওতে। ১৩ নভেম্বর (মঙ্গলবার) শুরু হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তাঁর যাত্রাকে দিয়েছে আরও গাঢ়তা। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, তিনি টপ-২০ এর তালিকায় পৌঁছতে চান। এ জন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট…
বাংলাদেশের টেস্ট যাত্রা পেরিয়েছে এক চতুর্থাংশ শতাব্দী। দীর্ঘ এই পথচলায় শতাধিক ক্রিকেটার সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে মিরপুরে ১৯ নভেম্বর লেখা হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার পা রাখছেন শততম টেস্টে। সেই মাইলফলকের নাম—মুশফিকুর রহিম। দুই দশকের সঙ্গী মুশফিকের সেই বিবর্ণ টেস্ট ক্যাপটিও যেন অপেক্ষায় নতুন উজ্জ্বলতার। গত ৮ নভেম্বর শনিবার নিজের সোশ্যাল পোস্টে ক্যাপের ছবিসহ তিনি লিখেছিলেন—“সকল উত্থান-পতনের সঙ্গী।” টেস্ট ক্যাপ নিয়ে ক্রিকেটারদের আবেগও আলাদা। রিকি পন্টিং বিমানবন্দরে নিজের ব্যাগি গ্রিন হারিয়ে বলেছিলেন—“ওটা হারানো মানে আত্মার এক অংশ হারানো।” কুমার সাঙ্গাকারা মনে করিয়ে দিয়েছিলেন—“পুরোনো টেস্ট ক্যাপের ইতিহাস কখনো কেনা যায় না।” আর রাহুল…

