Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা ও ব্যবস্থা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তরুণ বেলা থেকেই এসএসএফের কার্যক্রমের সঙ্গে নিজের পরিচিত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে বর্তমানে প্রতিদিন-প্রতি সময় আমি এসএসএফের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছি। তবে এসএসএফের কার্যক্রমের…

Read More

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল সেবা সম্প্রসারিত হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তবে রেলপথ মন্ত্রণালয়ের থেকে জানা গেছে- শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলা রেল যোগাযোগের আওতায় আসছে। রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে আজ রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কি পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কার্যক্রম চলমান এবং…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে মোট দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার। আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে সরকারি দলের মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরও জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল PAC (Poly Aliuminium Chloride), এ্যালাম সালফেট ও Chlorination-এর মাধ্যমে পরিশোধন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার…

Read More

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রায় দুই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে দিয়েছেন। তবে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, পোশাকশ্রমিকরা লাভ…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও নিজেদের অনন্য সংস্কৃতির পরিচয় দিলেন জাপানের ফুটবল সমর্থকেরা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন তারা। রোববার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচের পর অনেক দর্শকই নিজেদের আসনের আশপাশে পড়ে থাকা প্লাস্টিকের কাপ, বোতল ও অন্যান্য আবর্জনা কুড়িয়ে নীল রঙের ব্যাগে ভরতে দেখা যায়। বিশ্বমঞ্চে এটি নতুন কিছু নয়; গত কয়েকটি বিশ্বকাপেও একই দৃশ্য উপহার দিয়েছেন জাপানি সমর্থকেরা। ২০ বছর বয়সী সমর্থক এইতা তানাকা বলেন, “এটা আমাদের সংস্কৃতির অংশ। আমরা ছোটবেলা থেকেই শিখেছি, কোনো জায়গা ব্যবহার করলে সেটিকে আগের চেয়ে আরও পরিচ্ছন্ন অবস্থায় রেখে যেতে হবে।” তিনি জানান, জাপানের স্কুলগুলোতে…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। ১২ জুন ২০২৬ শুক্রবার দুই উপজেলায় যৌথভাবে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোহনপুর উপজেলা অডিটোরিয়াম ও পবা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, স্মার্ট প্রযুক্তি, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। ‘মেধা-বিজ্ঞান উদ্ভাবনে দেশ,…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান প্রশ্ন করেছেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছরেও বাংলাদেশে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত সভায় ড. আব্দুল মঈন খান বলেন, ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা কি তাৎক্ষণিক ছিল? নাকি তার এই চিন্তাধারা অনেক আগে থেকেই ছিল? এত বছরেও দেশে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তিনি বলেন, স্বাধীনতার জন্য আমাদের…

Read More

ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করা হলে দখলদারদের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, জামায়াতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু জামায়াতের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষেই সম্ভব নয়। সোমবার সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় তৃতীয় ধাপে আরও একটি ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, সরকারের উচিত ছিল ইসলামী ব্যাংকের কার্যক্রম অনুসরণ করে সংকটে থাকা ও দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া। ইসলামী ব্যাংককে দেশের সেরা ব্যাংক আখ্যায়িত করে তিনি দাবি করেন,…

Read More

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে যৌথ আলোচনায় এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির। গতকাল রোববার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির নিজ চেম্বারে সাংবাদিকদের বলেন, প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। প্রত্যেক পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এর আগে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী,…

Read More

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ১৭ বছর সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জও ছিল না। প্রাইভেট এন্ট্রাপ্রেনিউরদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবিলা করেছে সরকার। হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে।সোমবার (৮ জুন) সকালে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, এই সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুমে প্রস্তুতির জন্য সব ধরনের চেষ্টা করছে সরকার। ডেঙ্গু রোগীর চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ অনুদান হিসেবে আজ ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) দিয়েছে। সেন্ট্রাল স্টোরে ডেঙ্গুর ১ লাখ স্যালাইন…

Read More