Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

রাজশাহী ওয়াসার অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীদের স্থায়ী নিয়োগসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে ওয়াসা কর্মচারী ইউনিয়নের ব্যানারে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে কর্মচারীরা বিভিন্ন শ্লোগান, ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী ওয়াসায় কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসছেন। কেউ এক দশক, কেউবা ১৫ থেকে ২০ বছর ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। অথচ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সমপর্যায়ের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দৈনিকভিত্তিক কাজ করা কর্মচারীদের…

Read More

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের জন্য সরকার যে খসড়া অধ্যাদেশ-২০২৫ তৈরি করেছে তা বাস্তবায়নের হলে ট্রাভেল, হজ ও রিক্রুটিং এজেন্সি গুলোর লাখ লাখ দক্ষ জনবল বেকার হয়ে যাবে বলে দাবি করছেন সাধারণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা। তারা এই অধ্যাদেশটি বাতিলের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহী বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকার মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক মানববন্ধনে এমনই দাবি করেছেন। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে বক্তারা বলেন, নতুন খসড়া আইনে ১০ লাখ টাকা জামানতের প্রস্তাব এবং বিটুবি (এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম। রাজশাহীর মোহনপুর উপজেলায় গরীব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পটি ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এদিন রোগী বাছাই, ভর্তি ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা প্রদান করা হয়। বিভিন্ন বয়সী বহু অসহায় মানুষ এই সেবা গ্রহণ করেন। আল-কোরআন কমপ্লেক্স এন্ড ক্যাডেট মাদরাসা, দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে রোগী নির্বাচন, রেজিস্ট্রেশন, বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দিনাজপুর থেকে আগত অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের টিম সারাদিন ধরে ধৈর্য সহকারে রোগী দেখেন…

Read More

ইউরোপে দ্রুত বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে জার্মানি বড় ধরনের সামরিক সংস্কারের দিকে অগ্রসর হচ্ছে। দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক মতবিরোধের পর সিডিইউ–এসপিডি নেতৃত্বাধীন জোট ২০২৬ সালের জানুয়ারি থেকে বাধ্যতামূলক সামরিক নিবন্ধন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত অনুমোদন করেছে। সশস্ত্র বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৃহীত এই সিদ্ধান্তকে জার্মানির প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, ১৮ বছর পূর্ণ করা সব পুরুষ নাগরিকের জন্য সামরিক নিবন্ধন বাধ্যতামূলক হবে, আর নারীরা ইচ্ছা করলে স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়ায় অনলাইনে ব্যক্তিগত তথ্য, স্বাস্থ্য–সংক্রান্ত প্রশ্ন, শারীরিক সক্ষমতা এবং মৌলিক যোগ্যতার তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে। প্রয়োজনে সরকার নিবন্ধিত ব্যক্তিদের…

Read More

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ। এর আগে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় জিএমপি কমিশনার নাজমুল করিমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। গত ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে…

Read More

নৌকাডুবি, মানবপাচারকারীদের অত্যাচার, নির্যাতন ও দালালদের প্রতারণার পরও আফ্রিকার দেশ লিবিয়া হয়ে ইতালি প্রবেশ যেন থামছেই না বাংলাদেশিদের।সবশেষ চলতি বছরের ১৫ নভেম্বর ২৬ জন বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। যা ইতালিসহ ইউরোপের গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এ তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতেও লিবিয়ার কাছে নৌকাডুবিতে ২৩ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। ২০২৪ সালে শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ১১ হাজারের বেশি বাংলাদেশি ইতালি পৌঁছেছেন। এ সময় সাগর পাড়ি দিতে গিয়ে তিন শতাধিক অভিবাসীপ্রত্যাশী নিহত হয়েছেন যাদের মধ্যে ১২ শতাংশ ছিল বাংলাদেশি। ইউরোপের…

Read More

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন মানেই সাংবাদিকদের ভিড়। তবে আজকের অনুশীলনে সেই ভিড়ের মধ্যে নজর কাড়লেন দুই বিশেষ অতিথি। তারা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির প্রতিনিধি এবং তাদের ঢাকায় আসার উদ্দেশ্য একটাই—বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। অনুশীলন শুরুর আগেই টিম বাস থেকে নেমেই হাসিমুখে এই পরিচিত অতিথিদের সঙ্গে আলাপে মাতেন হামজা। লেস্টারের ভিডিও প্রডিউসার ড্যান টাগওয়েল জানালেন এই সফরের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমরা হামজাকে নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি তৈরি করছি। ইংল্যান্ডে তার অংশের শুটিং শেষ। এবার তার বাংলাদেশ অধ্যায় ধারণ করতে এখানে এসেছ।’ তিনি জানান, চার দিনের এই সফরে তারা ভারত ম্যাচের পরপরই ফিরে যাবেন এবং…

Read More

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোর জন্য ২৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি দেশের সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে-বরাতের। এ উপলক্ষ্যে ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষ্যে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা…

Read More

গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারে থাকা মোট ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।নেতানিয়াহুর পাশাপাশি যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামিরসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার সরবরাহ আটকে দেওয়ার ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে। তুরস্কের এই সিদ্ধান্ত…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টায় কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে আটকদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল…

Read More