‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে নানা ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুরু হয়েছে বিভিন্ন বিভাগে ভোটিং কার্যক্রম। মিথিলা বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প-জামদানি শাড়ি। তার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে। নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মিথিলা লিখেছেন-মিস…
Author: TMTV Desk
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে বিশেষ সম্মাননা পেলেন মুশফিকুর রহিম। আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শততম টেস্টে এই সম্মাননা দেওয়া হয় তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করতে নানা আয়োজন করেছে। গ্যালারিতে সমর্থকরা মুশফিকের ছবি সম্বলিত ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন, অনেকেই তার জার্সি ধারণ করে এ আনন্দে অংশ নেন। ম্যাচ শুরুর আগে মুশফিক সতীর্থদের সঙ্গে মাঠে প্রবেশ করেন এবং সবাই তাকে সম্মানের সাথে দাঁড়িয়ে অভিনন্দন জানান। শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দেন হাবিবুল বাশার। যিনি ২০০৫ সালে মুশফিকের অভিষেক টেস্টে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। এ ছাড়া, জাতীয় দলের…
‘অস্বাভাবিক প্রক্রিয়ায় ও দ্রুততার সঙ্গে চট্টগ্রামসহ দেশের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট। বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা বলেন, ‘অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির কাছে কনটেইনার টার্মিনাল তুলে দেওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ও এটি জাতীয় স্বার্থের পরিপন্থি। বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। এটি ভবিষ্যতে গলার কাঁটা হয়ে দাঁড়াবে।’নেতারা বলেন, ‘বিদেশিদের হাতে টার্মিনাল পোর্ট ও বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার সঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্ন যুক্ত আছে।’ তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে এ ধরনের কোনো পদক্ষেপ…
স্টাফ রিপোর্টারঃ মৌসুমী দাস রাজশাহীর চারঘাটে আম বাগান কেটে অন্য ফসলে ঝুকছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় কেটে ফেলা হচ্ছে বড় বড় আম বাগান। কয়েক বছর ধরে এ প্রবণতা দেখা যাচ্ছে বেশি। তবে বেশির ভাগ ক্ষেত্রে আমগাছ কেটে অন্য ফসল চাষ করা হচ্ছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমের ন্যায্য মূল্য না পেয়ে আম গাছ কেটে ফেলছেন। আবার বাজারে আমের মূল্যও কম। বাইরে থেকে এলাকায় আগের মতো বেপারিরা আম কিনতে আসেন না। আবার কোনো কোনো বছর লোকসানও গুণেছেন। তাই আম গাছ কেটে অন্য ফসল করছেন বলে জানান তারা। স্থানীয় আমচাষিরা জানিয়েছেন, কীটনাশক ও শ্রমিকের…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কিনা খতিয়ে দেখতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কিনা…
গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৪৯ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৭১২ জনে। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৮৪ হাজার ৫৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে…
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নারীদেরকে পেছনে রেখে আমরা এগিয়ে যেতে পারবো না। এগিয়ে যেতে হলে মা-বোনদেরকে সঙ্গে নিয়েই যেতে হবে। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসার আয়োজনে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদেরকে নিয়েই রাসুলুল্লাহ (স.) সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও মা-বোনদেরকে দেখা গেছে। আমরা যদি আমাদের মা, বোন ও কন্যাদেরকে অধিকহারে তাদের হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩। (পবা-মোহনপুর) আসনে অধ্যাপক আবুল কালাম আজাদ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল র্যালির আয়োজন করেন। মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ এই র্যালির মূল স্লোগান ছিল ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠ হতে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত পবা -মোহনপুর দুই উপজেলার প্রধান প্রধান রাস্তা, বাজার, ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান প্রদিক্ষণ করেন হাজার হাজার মোটরসাইকেল। র্যালিটি বড়াই উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কেশরহাট-মোহনপুর, নওহাটা, আমচত্তর, বেলপুকুর, কাঁটাখালি, বিহাস ফ্লাই ওভার, দায়রা পার্ক, বারো রাস্তা, টার্মিনাল, আমচত্তর, লিলিহল, দারুশাহাট, শিতলাই, দামকুড়া হাট এবং কাশিয়াডাঙ্গা পর্যন্ত বিস্তৃত ছিল। এই র্যালির…
নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই এই সিদ্ধান্ত। এছাড়া, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শুধু সেখানেই দেয়া হবে। স্বচ্ছতার সাথে কেনা হবে এগুলো। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে এসব ঠিক করবে বলেও উল্লেখ করেন তিনি। উপদেষ্টা আরও জানান, চাহিদা…
স্টাফ রিপোর্টারঃ মৌসুমী দাস কালের বিবর্তনে নরসুন্দরদের এই পেশা প্রায় বিলুপ্তির পথে। এক সময় হাট-বাজার ও গ্রামাঞ্চলে পিঁড়িতে বসে চুল-দাঁড়ি কেটে নিতেন সকল বয়সী পুরুষ। বর্তমানে শহর-বন্দর ও গ্রামের হাট-বাজারগুলোতে রয়েছে এসি ও নন-এসি সেলুন। এতে চুল ও দাড়ি কাটার জন্য রয়েছে আধুনিক সাজসরঞ্জাম ও যন্ত্রপাতি। তবে আধুনিকতার ছোঁয়ায় এখন হারিয়ে যেতে বসেছে গ্রামাঞ্চলের এই ঐতিহ্য। আর এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে চুল-দাঁড়ি কাটতে এখনো গ্রামাঞ্চলে ছোটেন রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামের নরসুন্দর মনোরঞ্জন শীল (৬৬)। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটিতে বসে ঝিকরা হাটে পিঁড়ি বা টুলে বসিয়ে চুল ও দাঁড়ি কাটতে। জানা যায়, প্রায় দুই দশক আগে প্রত্যেকটি…

