কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে, আমি গামছা (তার দলের প্রতীক) নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙ্গল, তারা যদি ভোট দিতে না পারে, আমি নির্বাচনে যাব না।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ। গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণউচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা জনগণের অধিকার চাই, ভোটাধিকার চাই। যখন সবাই পাকিস্তান…
Author: TMTV Desk
আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোনো সন্দেহভাজনকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরে লকডাউন ঘিরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রোরেল ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। বাসে আগুন দেয় এজন্য রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে।…
দেশজুড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। উত্তরাঞ্চলের জেলা রাজশাহীতেও পড়তে শুরু করেছে হালকা শীতের ছোঁয়া। রোববার (৯ নভেম্বর) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) রাত থেকে আগামী শনিবার (১৫ নভেম্বর) পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। একই সময়ে দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের…
পদ্মা নদীর চারটি চরে ‘অপারেশন ফাস্ট লাইট’ চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী জেলার পদ্মার চর থেকে ১৪ জন, নাটোর থেকে ২০ জন, পাবনা থেকে ২৪ জন এবং কুষ্টিয়া থেকে ৯ জনকে আটক করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী রেঞ্জের ডিআইজির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সম্পর্কে গণমাধ্যমকে জানানো হয়। এর আগে শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রোববার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত পুলিশ, র্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ জন সদস্য কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী পদ্মার চরে অভিযান পরিচালনা করেন। সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন,…
বাঙালি রান্নায় হলুদ যেন এক অনিবার্য উপকরণ। তরকারিতে রঙ, গন্ধ আর স্বাদের ছোঁয়া দিতে যেমন দরকার, তেমনি এর রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ। আয়ুর্বেদ ও ঘরোয়া চিকিৎসায় হলুদ বহু বছর ধরে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু যদি কেউ টানা এক মাস প্রতিদিন হলুদ খায়, তখন শরীরে কী ঘটে? ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে তারই উত্তর। নিয়মিত হলুদ খাওয়ার উপকারিতাঃ প্রদাহ কমায় : হলুদের মূল উপাদান কারকিউমিন (Curcumin) শরীরের ভেতরের প্রদাহ কমাতে দারুণ কাজ করে। আর্থ্রাইটিস, জয়েন্টের ব্যথা বা ফোলাভাবের মতো সমস্যায় এটি স্বস্তি দেয়। হজম ভালো রাখে : হলুদ পেটের জন্য একপ্রকার টনিকের মতো কাজ করে।…
কেন্টাকির লুইসভিলে ইউপিএসের ম্যাকডোনেল ডগলাস ‘এমডি-১১’ কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করেছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। মঙ্গলবারের (৪ নভেম্বর) ভয়াবহ দুর্ঘটনার পর লুইসভিলের যে এলাকায় কার্গো প্লেনটি আছড়ে পড়ে সেখানে এখনও নিখোঁজ রয়েছেন নয়জন। আগুন ও ধোঁয়ায় পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে, ধ্বংস হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার (৮ নভেম্বর) এফএএ জানায়, প্রতিটি ‘এমডি-১১’ ও ‘এমডি-১১-এফ’ উড়োজাহাজে জরুরি পরিদর্শন না হওয়া পর্যন্ত এগুলো আকাশে ওড়ানো যাবে না। ইতোমধ্যে ইউপিএস ও ফেডএক্স কোম্পানিগুলো তাদের ৫০টিরও বেশি ‘এমডি-১১’ উড়োজাহাজ…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশ্বাসে অনশন ভাঙলেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এ অনশন ভাঙান। এ সময় সালাউদ্দিন আহমদ তারেক রহমানকে বলেন, ‘আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিস এর মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।’ এরপর তারেককে অ্যাম্বুলেন্সে করে নির্বাচন ভবনের সামনে থেকে সমর্থকরা নিয়ে যান।
সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে, যেখানে চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার উৎসবে দীর্ঘ ছুটির সংস্থান রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন…
রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে গিয়ে নিহত কিশোর শিহাব আলী (১৭) হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে র্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল বেলপুকুর বাইপাস এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে। তিনি গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রবিবার সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের কিশোর শিহাবের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০ অক্টোবর রাত সোয়া সাতটার দিকে শিহাব দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মেয়েটির সঙ্গে দেখা করতে বের হয়। রাত আটটার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা তাদের…
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার রোববার (০৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

