Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

ইসলামের মূল ভিত্তিগুলোর একটি হলো দয়া। ইসলাম শব্দটি এসেছে ‘সালাম’ ধাতু থেকে, যার অর্থ শান্তি। আর এই শান্তিই ইসলামের প্রাণ। শান্তির বার্তার মাধ্যমে ইসলাম মানুষকে মর্যাদা, ন্যায়, সহনশীলতা ও ভালোবাসার জীবন গড়ে তুলতে শেখায়। এসব গুণের মূল হলো রহমত বা দয়া। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি, যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি। তা হিদায়াত ও রহমতস্বরূপ এমন জাতির জন্য, যারা ঈমান রাখে। (সুরা আল-আরাফ, আয়াত : ৫২) আল্লাহ ঘোষণা করেছেন, আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। (সুরা আল-আম্বিয়া, আয়াত : ১০৭) মহানবী মুহাম্মদ (সা.) ছিলেন…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর আগে গত রোববার (৯ নভেম্বর) মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি…

Read More

মারা গেছেন হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এ খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল। ঝলমলে স্বর্ণকেশী খ্যাত এই অভিনেত্রী তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। স্যালি কার্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে…

Read More

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের বিজয়ী দুজনই দক্ষিণ আফ্রিকার। ছেলেদের ক্যাটাগরিতে স্পিনার সেনুরান মুথুস্যামি এবং ব্যাটার লরা উলভার্ট হয়েছেন মাসের সেরা নারী খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার সেনুরান গত মাসে পাকিস্তানের বিপক্ষে ১১ উইকেট নিয়ে স্বাগতিকদের ধসিয়ে দেন। যদিও প্রথম টেস্ট জিততে পারেনি তারা। দ্বিতীয় টেস্টে বল হাতে ভূমিকা রাখতে না পারলেও ব্যাটিংয়ে অপরাজিত ৮৯ রান করে সিরিজে সমতা ফেরান তিনি। দুই টেস্টে ৫৩ গড়ে ১০৬ রান ও ১৮.৩৬ গড়ে ১১ উইকেট নেন সেনুরান। পাকিস্তানের নোমান আলী ও আফগানিস্তানের রশিদ খানকে হারিয়ে সেরা হয়েছেন সেনুরান। সেনুরান বলেছেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারা অনেক দারুণ ব্যাপার, বিশেষ করে যখন…

Read More

১০ অক্টোবর যুদ্ধবিরতির পর গত এক মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার ১ হাজার ৫শতাধিক ভবন ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ সংক্রান্ত একাধিক স্যাটেলাইট ইমেজ যাচাইয়ের পর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের মতে, হামলা চালিয়ে ভবন ধ্বংসের মাধ্যমে শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে ইসরায়েল। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আইডিএফ দাবি করেছে, চুক্তির আওতার মধ্যে থেকেই ভবনগুলো ধ্বংস করেছে তারা এবং নিকট ভবিষ্যতে আরও ভবন ও অবকাঠামো ধ্বংস করা হবে। গত ৮ নভেম্বর স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি বিবিসির হাতে আসে। সেসব ছবি বিশ্লেষণ করে দেখা যায়, গাজার অনেক এলাকায় এমনকি ১০ অক্টোবর যুদ্ধবিরতির সময়ও…

Read More

গণভোট জাতীয় নির্বাচনের আগেই না কি একই দিনে হবে, তা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে এরইমধ্যে রাজপথে নেমে পড়েছে জামায়াত নেতৃত্বাধীন আট রাজনৈতিক দল। আবার জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন ধার্য নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। গত কয়েকদিনে রাজপথে চলেছে নানা ধরনের অপতৎপরতা। বাসে আগুনসহ রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।প্রশ্ন উঠেছে, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট নিয়ে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব যখন প্রকাশ্যে, তখনই…

Read More

‘চিরকুটে আমি খুব করে বাচঁতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা’ লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা। মৃত্যুর কারণ হিসেবে পুলিশ বলছে- মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালিক এ তথ্য জানান। ওসি জানান, সোনিয়া নামে ওই শিক্ষার্থী নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, মেয়েটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ পোস্টমর্টেম করা হয়নি বলেও জানান তিনি। আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি মালিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ভোটের পাশাপাশি প্রতিনিধি দলটিকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইউনূস বলেন, তাদের (রোহিঙ্গা) নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া কার্যকর সমাধান নেই। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেয়া সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে দলগুলোর সাথে সংলাপে বসার ইচ্ছে আছে ইসির। এতোদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা। এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা জটিলতায় নির্বাচনের তফসিলে…

Read More

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা ২১ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট ৫ হাজার ১০০টি আসন রয়েছে। এছাড়া ঢাকা ডেন্টাল কলেজ সহ অন্যান্য আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে মোট ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনের যোগ্যতা: ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেডিকেল ও…

Read More