Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে ঈশ্বরদীর উদ্দেশে যুক্ত করা ওয়াগন থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়েম্যানসহ ৭ জন জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোল রুমের নজরে এসেছে। রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও দেখে তেল নেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রেলওয়ের একটি সূত্র জানায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তনগর ঢাকাগামী ট্রেনের পাওয়ারকারে তেল দেওয়ার জন্য ওয়াগন দুটি আনা হয়েছিল। তেল সরবরাহ শেষে…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ইমরান খানের মুখপাত্র নাঈম হায়দার পানজুথা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানতে শিপা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকতে বলেছে। ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল এবং ডা. উজমা খানকেও অন্তর্ভুক্ত করে ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ বলেছে, যে কোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার।পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসার রিপোর্ট উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে…

Read More

  আমদানি বাড়ায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের আহরিত ইলিশের দাম কিছুটা কমেছে। এক কেজি ওজনের ইলিশ, যা কয়েক দিন আগেও ৩২শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে ২৫শ থেকে ২৬শ টাকায়। ইলিশের ভরা মৌসুমে নদীতে মাছের আমদানি আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন ইলিশের আড়তে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে  কথা বলে এসব তথ্য জানা গেছে। এসব আড়তে জেলেরা পদ্মা-মেঘনা থেকে ইলিশসহ বিভিন্ন মাছ ধরে সরাসরি এনে বরফ ছাড়াই বিক্রি করেন।হরিণা আড়তে গিয়ে দেখা যায়, ইলিশ কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। এক সপ্তাহ আগেও এসব…

Read More

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে সকাল থেকে ছড়িয়ে পড়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। চব্বিশের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল সরকার।

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী ডিগ্রি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষিকা সোহেলী আক্তারকে বরখাস্তের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কলেজ চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সোহেলী আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, ওই শিক্ষিকাকে কলেজে আর চাকরি করতে দেওয়া যাবে না। জানা গেছে, গত ১৫ আগস্ট শিক্ষিকা সোহেলী আক্তার তার ফেসবুক অ্যাকাউন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। বিক্ষোভ চলাকালে…

Read More

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে বেসরকারি বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন। পরে বিএমডিএর প্রধান কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রধান কার্যালয়ে পৌঁছালে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে বরণ করে নেন। বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জাহাঙ্গীর আলম খান বলেন, বিএমডিএ শুধু একটি প্রতিষ্ঠান নয়;…

Read More

নগর উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। এর মাধ্যমে নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনাসহ সিটি করপোরেশনের বিভিন্ন প্রকৌশল ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এ ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ…

Read More

পুঠিয়া (রাজশাহী ) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ ১৪ বছর ধরে অনুষ্ঠিত না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মিত নির্বাচন না হওয়ায় সমিতির জবাবদিহিতা ও কার্যক্রম স্থবির সৃষ্টি হয়েছে। ফলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা যথাযথভাবে সমাধান হচ্ছে না। উল্লেখ্য যে গত ২০১২ সালে বণিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হওয়ার পর থেকে আর কোনো নির্বাচন হয়নি। গত আওয়ামী লীগের শাসনামলে নিয়মনীতি অনুযায়ী একবার নির্বাচন হয়েছিল এবং পরবর্তীতে নির্বাচন ছাড়াই দলীয়ভাবে বণিক সমিতির পরিষদ বর্গ দ্বারা বাজার বণিক সমিতির কার্যাবলী পরিচালিত হয়ে আসছিল। তাছাড়া গত ৫ আগস্টের পর বর্তমান সরকার দলীয় মতিউর রহমান…

Read More

ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নেভাতে এগিয়ে এলেন ছাত্রদল নেতা রাজশাহী মহানগরীর মুন্নাফের মোড় এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে হঠাৎ বৈদ্যুতিক পোলে আগুন ধরে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটির তারে আগুন ধরে মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয় সংবাদমাধ্যমেও রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি খসে পড়ার ঘটনা এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করার তথ্য উঠে এসেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নিয়ন্ত্রণে…

Read More

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শিবিরের কর্মী ও সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না। কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোর শহর শাখা ছাত্রশিবিরের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।  নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি। এ দেশের তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে এক নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে। স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর…

Read More