রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে মামলাটি রোববারের (১৬ আগস্ট) কার্যতালিকায় ২২ নম্বর ক্রমিকে রয়েছে। রামিসার বাবা তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া বাসায় থেকে বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিক্টিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত। গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা…
Author: TMTV Desk
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ একসময় রাজশাহীর চারঘাট উপজেলার গ্রামবাংলার পরিচিত দৃশ্য ছিল বৈঠকখানা। কারও বাড়ির উঠানে, কারও বা রাস্তার পাশে বাঁশ-খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ঘর। সন্ধ্যা হলেই সেখানে জমত মানুষের আড্ডা। হাসি-গল্প, সুখ-দুঃখের কথা আর গ্রামের নানা বিষয় নিয়ে চলত প্রাণবন্ত আলোচনা। সেই বৈঠকখানা এখন আর আগের মতো নেই। সময়ের স্রোতে তা যেন হারিয়ে গেছে স্মৃতির পাতায়। চারঘাটের বিভিন্ন গ্রামের প্রবীণদের স্মৃতিতে এখনো জীবন্ত সেই দিনগুলো। সারাদিনের কাজ শেষে কৃষক, দিনমজুর, ব্যবসায়ী ও গ্রামের বয়োজ্যেষ্ঠরা বৈঠকখানায় বসতেন। গ্রামের কারও বাড়িতে বিয়ে, কারও অসুস্থতা, ফসলের সমস্যা কিংবা কোনো সামাজিক বিরোধ সবকিছু নিয়েই আলোচনা হতো সেখানে। অনেক সময় বয়োজ্যেষ্ঠদের পরামর্শেই মিলত…
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় মোহনপুর উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জি এ এম আব্দুল আওয়াল। যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর মৃধা ও বাকশিমইল ইউনিয়ন জামায়াতে…
স্টাফ রিপোর্টার : রায়হান মন্ডল রাজশাহীর তানোরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, তানোর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী জেলা ও সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পশ্চিম। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব বিভাগের সদস্য মো. শহিদুল্লাহ। …
যে কর্মকর্তার বিরুদ্ধে নির্বাহী পরিচালকের চেয়ার ‘জোরপূর্বক’ দখলের অভিযোগে তদন্ত কমিটি, সেই জাহাঙ্গীরই এখন তদন্তাধীন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা! তদন্ত প্রতিবেদনের হদিস নেই, উচ্চ আদালতে মামলা চলার মধ্যেই নিয়োগ! বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের চেয়ার দখল নিয়ে যার নেতৃত্বে ‘অবৈধভাবে জোরপূর্বক’ দায়িত্ব নেওয়ার অভিযোগ উঠেছিল, সেই কর্মকর্তা এবার সত্যি সত্যিই বসছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের চেয়ারে। অথচ ওই ঘটনার পর তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছিল কৃষি মন্ত্রণালয় এবং মাত্র দুই দিনের ব্যবধানে তাঁকে সরকারি চাকরি থেকে অবসরও দেওয়া হয়েছিল। চাকরি থেকে অবসরের প্রায় ১৭ মাসের মাথায় সেই মো. জাহাঙ্গীর আলম খানকেই এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বিএমডিএর…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান। এসময় অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল আট সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই…
৩২ ফুট গভীর কম্পো নদী পারাপারে ছোট নৌকা-ভেলা, ঝুঁকিতে কোমলমতি শিশুরা ! ৫ মাস ধরে স্কুলে যেতে পারছে না অর্ধশতাধিক শিক্ষার্থী। রাকিবুল ইসলাম, মোহনপুর( রাজশাহী)প্রতিনিধি : সমতল ভূমি থেকে প্রায় ৩২ ফুট গভীর কম্পো নদী। নদীর এক পাড়ে বিদ্যালয়, অন্য পাড়ে শিক্ষার্থীদের বাড়িঘর। বিদ্যালয়ে যেতে প্রতিদিন ছোট ডিঙি নৌকায় নদী পার হতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বর্ষায় নদীতে পানি ও স্রোত বাড়লে সেই পারাপার হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। বর্তমানে ব্যবহৃত নৌকাটিও ভেঙে যাওয়ায় প্রায় পাঁচ মাস ধরে নদীর ওপারের অর্ধশতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না। কেউ কলাগাছের ভেলায়, আবার কেউ সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন অভিভাবকরা। …
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিজস্ব প্রতিবেদক: সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গত ৭ আগস্ট রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে রেল কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মো. মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো.…
স্টাফ রিপোর্টার: রায়হান মন্ডল রাজশাহীর তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য— “আদিবাসী জাতিগোষ্ঠীর সম্মান, জীবন ও স্বচ্ছতা সুরক্ষায় তাদের অবদান”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুর রহিম, মোঃ আব্দুল কাদির, শ্রী দর্শনাথ দাশ,শ্রী যোসেফ হাঁসদা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমান, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজে তাদের অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতির বিভিন্ন…

