Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

নিরাপত্তা-গোপনীয়তা, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের দাবি; নৌযাত্রায় লাইফ জ্যাকেট নিশ্চিতের নির্দেশ পদ্মার বুকে জেগে ওঠা চর, চারদিকে নদীর জল আর বিস্তীর্ণ সবুজ—প্রকৃতির টানে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিডলচরে এখন প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে পরিচিত হয়ে ওঠা এই চর অল্প সময়েই পরিণত হয়েছে নগর ও আশপাশের মানুষের আকর্ষণীয় ভ্রমণস্থলে। কিন্তু পর্যটকের এই ঢল স্থানীয়দের জন্য সৌন্দর্যের পাশাপাশি বয়ে এনেছে উদ্বেগও। নারী ও শিশুর নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, ড্রোনের অবাধ ব্যবহার, কৃষিজমি-গবাদিপশুর ক্ষতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং নৌযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়রা বলছেন, এখনই পরিকল্পিত ব্যবস্থা না নিলে সম্ভাবনাময় এই পর্যটনস্থলই স্থানীয়দের ভোগান্তির…

Read More

রাজশাহী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের মাটি কাটার কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা সরকারি ডিজেল সরবরাহের পাইপ ফেটে গেছে। মুহূর্তেই পাইপ দিয়ে বেরিয়ে বিপুল পরিমাণ ডিজেল পাশের ড্রেনে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, প্রায় ১০ হাজার লিটার ডিজেল ড্রেনে চলে গেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক হিসাবে প্রায় ১০০ লিটার ডিজেল অপচয় হয়েছে। ফলে সরকারি সম্পদের প্রকৃত ক্ষতির পরিমাণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, স্টেশনের তেলের ডিপোতে ট্রেনের ইঞ্জিন ও পাওয়ার কারের জন্য ডিজেল সংরক্ষণ করা হয়। সেখানে থাকা একটি ট্যাংকের…

Read More

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দনে ভাসাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার তাঁর রাজনৈতিক পরিচয়ের বাইরের এক অজানা অধ্যায়ের কথা সামনে আনলেন জনপ্রিয় নির্মাতা, প্রযোজক, কাহিনিকার ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ। জানালেন, একসময় নাটকের মঞ্চে নায়ক হিসেবে অভিনয় করতেন বর্তমান রাষ্ট্রপতি; আবৃত্তিতেও ছিল তাঁর দারুণ দক্ষতা। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ পর নিজের ফেসবুকে মির্জা ফখরুলের সঙ্গে অতীতের বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি প্রকাশ করেন ছটকু আহমেদ। দীর্ঘ এক স্মৃতিচারণামূলক লেখায় তিনি ফিরে যান প্রায় পাঁচ দশক আগের সময়ে। সেখানে উঠে আসে রাজনীতির ময়দানে পরিচিত মুখ হয়ে ওঠার আগের মির্জা ফখরুলের সাংস্কৃতিক জীবনের নানা…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি…

Read More

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), নিয়ামতের স্ত্রী হজুফা (২৮) ও মেয়ে আয়েশা (৪) এবং সিএনজিচালক শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া। নিয়ামত বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম…

Read More

২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দীর্ঘদিন আগের আলোচিত এই গুমের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২০ আগস্ট) এ আদেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে আগামী ২৩ আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দেন। ২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়েছে। ওই মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Read More

সাংবিধানিক প্রক্রিয়ায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভবিষ্যতে ৭০ ধারার সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকার দলের পক্ষ থেকে আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়া উচিত।’

Read More

নকশাবহির্ভূত নির্মাণে ছাড় নেই চট্টগ্রাম নগরীতে ফের অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। দুই দিনের অভিযানে সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ সাতটি ভবনে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ভবন সিলগালা ও দুটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) চউকের অথরাইজড জোন-২-এর আওতাধীন কোতোয়ালি ও চকবাজার থানার লালদিঘীর পাড়, আসকার দিঘীর পাড় ও চট্টেশ্বরী রোড এলাকায় এ অভিযান চালানো হয়। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে নকশার ব্যত্যয়, অনুমোদনবহির্ভূত নির্মাণ এবং পার্কিংয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের একপর্যায়ে চট্টেশ্বরী রোডে সাবেক মেয়র…

Read More

বগুড়ার শাজাহানপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ জালাল গ্রুপের প্রধানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর বাজারের মৃত আসাদ আলী মণ্ডলের ছেলে গ্রুপের প্রধান জালাল মণ্ডল (৩৮)। তিনি বর্তমানে শাবরুল এলাকায় বসবাস করছিলেন।

Read More

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় এক শ্রেণির ছাত্রীর সঙ্গে এক নারী শিক্ষকের রূঢ় আচরণ, তুচ্ছ-তাচ্ছিল্য ও মানসিকভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে বিষয়টি সরেজমিন তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বুধবার (১৯ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এই তদন্তের নির্দেশন দেন। এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী মীমের বাবা মো. লিটন হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বিদ্যালয়ের ‘নূপুর’ নামের এক নারী শিক্ষকের বিরুদ্ধে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা…

Read More