
এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে তুরস্কের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রায় ১১ মিনিট পর ১০ নাবিক থাকা একটি জাহাজ ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত না হওয়া অপর জাহাজটি সিলিভরির কাছে নোঙর করে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে তুরস্কের কর্তৃপক্ষ।


