Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে ১৩ লাখ ৪০ হাজার ৩২৪ টাকা উত্তোলন করেছেন সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তবে এর মধ্যে মাত্র ৯৯ হাজার ৯২৪ টাকার বিল-ভাউচার জমা দিয়েছেন তিনি। বাকি ১২ লাখ ৪০ হাজার ৪০০ টাকার কোনো বিল-ভাউচার এখনো জমা দেননি। রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের বিবরণীসংক্রান্ত একটি নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, ভিপি জাহিদের নামে ছয় ধাপে মোট ১৩ লাখ ৪০ হাজার ৩২৪ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ঈদুল আজহার একটি কর্মসূচির জন্য নেওয়া ৯৯ হাজার ৯২৪ টাকার ভাউচার জমা দেওয়া হয়েছে। বাকি অর্থের ব্যয়ের হিসাব নথিতে পাওয়া যায়নি। নথি অনুযায়ী,…

Read More

একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যা হবে সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী। যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’ তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ সম্ভব হবে।দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকার সুযোগ পাওয়া অত্যন্ত অর্থবহ। একই সঙ্গে তিনি দলের নেতৃত্ব, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি…

Read More

মাদারীপুরের এক সময়ের খরা স্রোত নদ-নদীগুলো আজ মৃত প্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলো বাঁচিয়ে রাখার দরকার থাকলেও নদ-নদীগুলো যৌবন হারিয়েছে। দীর্ঘদিন পরিকল্পিত ড্রেজিংয়ের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে মাদারীপুরের নদনদী। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, আড়াইশ’ কিলোমিটার এলাকাজুড়ে মাদারীপুর জেলার ৫টি উপজেলায় ১৫টি নদ-নদী আছে। নদ-নদীগুলো মধ্যে পদ্মা নদীর ১৭ কিলোমিটার অংশ, কুমার (অপার) ২১ কিলোমিটার, কুমার (লোয়ার) ১২ কিলোমিটার, কাটা কুমার ১৬ কিলোমিটার, কাচিকাটা ১০ কিলোমিটার, আড়িয়াল খা ৮৫ কিলোমিটার, বিলপদ্ম ১৯ কিলোমিটার, নাওডোবা ৩ কিলোমিটার, ময়নাকাটা ১৭ কিলোমিটার, ঘাঘর ১২ কিলোমিটার, টরকী ১১ কিলোমিটার, পালরদী ১৩ কিলোমিটার, কীর্তিনাশা ৬ কিলোমিটার, বিশারকন্দ-বাগদা ৭ কিলোমিটার, মাদারীপুর বিলরুট ১…

Read More

মশক নিধনে কোটি কোটি টাকা ব্যয় করেও চট্টগ্রাম নগরীতে কমছে না মশার উপদ্রব। বরং বর্ষা মৌসুমে বাড়ছে এডিস মশার বিস্তার, সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্বও পাওয়া গেছে উদ্বেগজনক মাত্রায়। কোটি টাকা ব্যয় করেও মিলছে না আশানুরূপ সুফল। আজ ২০ আগস্ট বিশ্ব মশা দিবস। মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং এসব রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন। মারা গেছেন তিনজন। এর মধ্যে জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৫৩৬…

Read More

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শনিবার (২২ আগস্ট) থেকে প্রথম দফার টিকা এবং ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফার টিকা দেওয়া হবে। এক বছর বা তার বেশি বয়সীদের বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতায় থাকবেন না। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে ‘সর্বজনীন কলেরা প্রতিরোধ টিকাদান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন ও সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দীন আম্মারের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫ জন নামীয় শিক্ষার্থীসহ অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে রাকসু জিএসের কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ, মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মতিহার আমলী আদালতে সালাহউদ্দীন আম্মার বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৪৮, ৩২৪ ও ৪২৭ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযুক্ত নামীয় আসামিরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মো. আনাস, সংস্কৃত বিভাগের মো. মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড…

Read More

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে মাত্র তিন মিনিটের যাত্রাবিরতিতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল নামানোর অভিযোগ উঠেছে। রেলওয়ের এক ওয়েম্যানসহ অন্তত সাতজনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওটি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোল রুমের নজরে আসার পর সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ঈশ্বরদীগামী ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত একটি ওয়াগন থেকে তেল নামানোর এ ঘটনা ঘটে বলে অভিযোগ। ট্রেনটি হরিয়ান স্টেশনে যাত্রাবিরতির সময় কয়েকজনকে ওয়াগনের ওপর উঠে তেল নামাতে…

Read More

১০০ গাড়ি আটকের সক্ষমতা, জায়গা মাত্র ২০টির; পার্কিং সংকটে সড়ক দখল, বাড়ছে যানজট-দুর্ভোগ আইন ভাঙছে যানবাহন। লাইসেন্স নেই, ফিটনেস নেই, রুট পারমিট নেই—তারপরও চলছে সড়কে। রাজশাহী মহানগরীতে এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। মামলা, জরিমানা এমনকি যানবাহন আটকেরও সক্ষমতা রয়েছে পুলিশের। কিন্তু আটকের পরই দেখা দিচ্ছে বড় সংকট—গাড়ি রাখবে কোথায়? রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের জন্য নেই কোনো স্থায়ী, নিরাপদ ও পর্যাপ্ত ডাম্পিং স্টেশন। ফলে সড়কে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও জায়গার সংকটে অনেক ক্ষেত্রে গাড়ি জব্দ করে রাখা সম্ভব হচ্ছে না। মামলা-জরিমানা করে ছেড়ে দিতে হচ্ছে। এরপর কিছুক্ষণ পর কিংবা পরদিনই সেই যানবাহন…

Read More

রাকিবুল ইসলাম মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:  ‎রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের জন্য পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট ২০২৬- সকাল ১০টায় মোহনপুর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ‎ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) সহযোগিতায় কেশরহাট পৌরসভা এ পরামর্শকরণ সভার আয়োজন করে। ‎সভায় কেশরহাট পৌরসভার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ নগরায়ণ, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, নাগরিক সেবা, পরিবেশ সংরক্ষণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‎ ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার…

Read More

আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতায় হারানো গৌরব ফেরানোর উদ্যোগ একসময় ‘রাজশাহী সিল্ক’ মানেই ছিল আভিজাত্য, ঐতিহ্য আর স্বতন্ত্রতার পরিচয়। সময়ের সঙ্গে নানা সংকটে সেই সোনালি অধ্যায়ে ভাটা পড়লেও এবার নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে রাজশাহীর রেশম শিল্প। গবেষণা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার হাত ধরে হারানো গৌরব ফেরানোর উদ্যোগের পাশাপাশি বিশ্বের অন্যতম বড় রেশমের বাজার চীনে প্রবেশের সম্ভাবনাও তৈরি হয়েছে। চীনের বাজারে বাংলাদেশি রেশমের জায়গা করে নেওয়া গেলে এর সুফল পৌঁছাতে পারে রাজশাহীর রেশম চাষি, তাঁতি ও উদ্যোক্তাদের হাতে। এ লক্ষ্যেই চীন-বাংলাদেশের কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে রেশম চাষ, গবেষণা ও উন্নয়নবিষয়ক সম্মেলন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ রেশম…

Read More