আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সিএমপি কমিশনার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ…
Author: TMTV Desk
দীর্ঘ আট বছর পর সিলেটের আকাশপথে চালু হতে যাচ্ছে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ওমানভিত্তিক সালাম এয়ার। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এর আগে ২০১৫ সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেটে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু হয়। তবে ২০১৮ সালে তা বন্ধ হয়ে যায়। প্রায় আট বছর পর আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। সালাম এয়ারের সিলেটের এরিয়া ইনচার্জ…
গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৯ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫৩৯ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত এবং ১৪৬ জন আহত হয়েছেন। আর ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত…
১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তার এই মনোনয়নপত্র বাছাই করেন এদিকে দুপুর ১২টায় বাছাই হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে যে নির্বাচন, সেদিনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। একটি মনোনয়নপত্র…
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন। পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আজ বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ২০২৬ সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মোহনপুর পূর্ব আদর্শ থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রেজুয়ানুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুয়েল রানা। প্রধান অতিথির বক্তব্যে রেজুয়ানুল ইসলাম বলেন, “শিক্ষা জাতির উন্নতির মূল চাবিকাঠি। তবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে…
স্টাফ রিপোর্টার:রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়ায় মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে চান্দোপাড়া এলাকায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুর রহিম। এ সময় মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল…
আজ ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। জীবদ্দশায় দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় কারাবাস, মামলা, রাজনৈতিক নিপীড়ন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অটল থাকায় তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। জীবনের শেষ বছরগুলোতে গুরুতর অসুস্থতায় ভুগেছেন খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চণ্ডিপাশা চরপাড়ার মাঠে একে একে নামছেন কৃষকেরা। কারো হাতে বাঁশের ঝুড়ি, কারো হাতে শিম তোলার ব্যাগ। মাচার ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে কচি শিম। ব্যস্ত হাতে শিম তুলছেন কৃষকেরা। এরপর চলছে বাছাই, ওজন আর বাজারজাতের প্রস্তুতি। মাঠের এই ব্যস্ততার পেছনে আছে লাভের এক সরল হিসাব। অল্প জমি, তুলনামূলক কম খরচ আর মৌসুমের আগেই বাজারে শিম তুলতে পারায় ভালো দামের প্রত্যাশা। তাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা চরপাড়া গ্রামের কৃষকদের কাছে আগাম শিম এখন আর পরীক্ষামূলক কোনো ফসল নয়, হয়ে উঠেছে বাড়তি আয়ের অন্যতম ভরসা। কৃষক গিয়াস উদ্দিনের হিসাবই যার বড় উদাহরণ। ২০…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিরাজুল (২৪) এবং একই শিক্ষাবর্ষের সংস্কৃতিক বিভাগের ফজলুর রহমান কাদের (২৪)। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ভোরে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এসময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে। ঢাবির প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।…

