
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে স্বাক্ষরসহ ব্যাংকের ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. রফিকুল ইসলাম।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে স্বাক্ষর করেন পর্ষদ সদস্যরা।
সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, মৎস্য অধিদপ্তর রাজশাহীর পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ অংশ নেন।


