রাজশাহীতে সম্পত্তি নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচারের অভিযোগ তুলে আব্দুল মাজেদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মাসুম সরকার। বৃহস্পতিবার বিকেলে নগরীর অলোকার মোড় এলাকার মাস্টার সেফ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সম্প্রতি আব্দুল মাজেদ যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। লিখিত বক্তব্যে মাসুম সরকার বলেন, গত বুধবার আব্দুল মাজেদ তার পৈতৃক সম্পত্তি ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। মাসুম সরকারের ভাষ্য, সুলতানাবাদ এলাকার আর.এস ৪৫৩৭ নম্বর দাগভুক্ত সম্পত্তিটি তিনি ন্যাশনাল ব্যাংক…
Author: TMTV Desk
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার (৭ মে) রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি সহ সেচব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন ফলক উন্মোচন ও মাটি কাটার মধ্য দিয়ে কাজের উদ্বোধন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে ডালিতে মাটি পরিবহন করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও যুগ্ম…
আমির হামজা, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টির পর ইউরিয়া সারের তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে পাট, ভুট্টাসহ বিভিন্ন ফসলে দীর্ঘদিন ধরে সারের ঘাটতি থাকলেও, শনিবারের বৃষ্টির পর ইউরিয়া সার না পেয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কৃষকদের দাবি, বৃষ্টির কারণে জমিতে সারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো সার প্রয়োগ করতে না পেরে পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন নিয়ে উদ্বেগে রয়েছেন তারা। এদিকে অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী দোকানে মজুত থাকা ইউরিয়া সার অতিরিক্ত দামে বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ইউরিয়া ৩৮ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি…
রাজশাহী মহানগরের মতিহার থানার ডাঁশমারী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাঁশমারী ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে মারামারির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বাসিন্দা মো. তৌফিক আলী এক যুবককে মারধর থেকে উদ্ধার করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে তৌফিক আলীর বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা বাড়ির দরজা-জানালা ভাঙচুর…
সিলেট নগরীর সুধী সমাবেশে গিয়ে উপস্থিত স্থানীয়দের মুখে দুলাভাই দুলাভাই ধ্বনির মুখে মধুর সমস্যায় পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। একপর্যায় দুলাভাই দুলাভাই ধ্বনিতে সমাবেশের মঞ্চে বক্তব্য শুরু করতে পারছিলেন না প্রধানমন্ত্রী। শনিবার (২ মে) সিলেট নগরীর সুধী সমাবেশের মঞ্চে দুলাভাই দুলাভাই ধ্বনিতে মুখরিত হয়ে এমন সমস্যার সম্মুখীন হন প্রধানমন্ত্রী। এসময় তারেক রহমান বলেন, ‘দুলাভাই কথা বললে শ্বশুরবাড়ির লোকজনদের শুনতে হবে কথা। দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া। যাই আমি, কথা বলবো না যাবো?’ সমাবেশে তারেক রহমান বলেন, আমাদের জন্য বড় একটি সমস্যা হচ্ছে মাটির নিচ থেকে পানি তোলা। কৃষিকাজের জন্যও পানি তুলছি। এটি ধীরে ধীরে ভয়াবহ অবস্থার…
সরকার অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ে ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কারিকুলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারি, তাহলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষা—সবই শেষ হবে। এরপর তারা জানুয়ারিতে সঙ্গে সঙ্গেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। এতে দুই বছরের মধ্যেই তাদের কারিকুলাম ও সিলেবাস সম্পন্ন হবে।’…
আরইউজের সভায় বক্তারা রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ প্রমুখ।…
আবদুল্লাহীল শামস্, রাজশাহী (দূর্গাপুর) প্রতিনিধি : রাজশাহীর এক দূর্গাপুর উপজেলার দাওকান্দি হাটে ক্ষুদ্র পান ব্যবসায়ী আলাউদ্দিন প্রতিদিনের মতোই ব্যস্ত সময় পার করছেন পান সাজানো আর বিক্রির কাজে। পাশে রয়েছেন তার সহকারী শ্রমিক মাইনুল, যিনি নীরবে হাত লাগাচ্ছেন প্রতিটি কাজে। চারপাশে অন্য শ্রমিকদেরও একই চিত্র—কেউ পান গুছাচ্ছেন, কেউ বা ঝুড়ি ভর্তি করে বাজারজাত করছেন। শুক্রবার (১লা মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস। অথচ এই দিবস সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। বিষয়টি জানতে চাইলে মুচকি হেসে আলাউদ্দিন বলেন, “বর্তমান পরিস্থিতিতে যেখানে রুজিরোজগার করাই কঠিন, সেখানে মে দিবস আমাদের কাছে বিলাসিতা ছাড়া কিছু না।” তিনি আরও বলেন, “শ্রমিকরা যদি ন্যায্য অধিকারই না পায়, তাহলে এই…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে মহান মে দিবস ও জাতীয় পেশাগত সেইফটি ও স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য…
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস,(আন্তর্জাতিক শ্রমিক দিবস) উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১লা মে) সকাল ১০:৩০ টায় ঐতিহাসিক তেঁতুল তলা হতে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা শাখা সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন নুহু। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘা শাখা সেক্রেটারি সবুজ মাহমুদ। বক্তারা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে…

