
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে লিলিহল মোড় (কড়ইতলা) এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৭ নম্বরের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। পরে গাড়িটি পানিতে উল্টে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের সাহায্যে প্রাইভেটকারটি উদ্ধার করে। বর্তমানে গাড়িটি থানা হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


