গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৭ ও নিশ্চিত হামে ৪ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়াল ৪০৯ জনে। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৭০৮। হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৫ শিশুর। আর উপসর্গ…
Author: TMTV Desk
প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। প্রকৌশলী হিসেবে নিজেদের নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকব না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রপ্তানি করব।” শনিবার (৯ মে) রুয়েটের অডিটরিয়ামে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী রোববার (১০ মে) থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস…
বাহরাইনে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান-সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন সরকার। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ইরানকে সমর্থন এবং বিদেশি গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আরও কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন সরকার। কর্তৃপক্ষের ভাষ্য, অভিযুক্তরা দেশের বিরুদ্ধে পরিচালিত হামলায় ইরানকে সমর্থন জানিয়েছিল। উল্লেখ্য, ইরান…
মুশফিকুর রহিমের বিদায়ে ‘লক্ষ্যমাত্রা’ চারশ ছোঁয়ার আশাটুকু নিভু নিভু করছিল। তবে পাকিস্তানি বোলারদের অপেক্ষা বাড়িয়ে বাংলাদেশের ইনিংস কিছুটা লম্বা করেছেন তাসকিন আহমেদ। তার ১৯ বলে ২৮ রানের ক্যামিওতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান করেছে। যদিও আগেরদিন ৪ উইকেটে ৩০১ করা স্বাগতিকদের আজকের (শনিবার) ব্যাটিংটা ঠিক মানানসই ছিল না। এদিন টিকল কেবল ৩২.১ ওভার। দ্বিতীয় দিনের দেড় সেশনে বাংলাদেশ ১১২ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়েছে। ৩৯তম জন্মদিনে মুশফিকের ২৯তম টেস্ট হাফসেঞ্চুরি ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। মুশফিক ১৭৯ বলে ৮টি চারের বাউন্ডারিতে ৭১ রানে আউট হওয়ার আগে লিটন দাস ৩৩ রান করেন। এরপর তাসকিনের ৩ চার ও এক…
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার (৯ মে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এক সপ্তাহের জাপান সফর শেষে শনিবার বেলা ১২টায় তিনি দেশে ফেরেন। জাপান সফর প্রসঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, জাপান সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন,…
বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য আগামী ১০ থেকে ২৪ মে পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় ছয় ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। তবে ১৫ ও ২২ মে এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩…
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে। শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো—আমরা মানুষকে যে কমিটমেন্ট (কথা) দিয়েছিলাম সে কমিটমেন্টগুলোর বাস্তবায়ন…
রাজশাহীতে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মশালায় জলাশয় রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী। শনিবার (৯ মে) নগরীর শাহ্ ডাইন কনভেনশন হলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিল ও জলাভূমিগুলো শুধু মাছের উৎস নয়, এগুলো জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। জবই বিল ও আশপাশের বিলগুলোকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণ, জেলে সম্প্রদায় এবং প্রশাসনের সমন্বিতভাবে কাজ করতে হবে। মহাপরিচালক জিয়া হায়দার আরো বলেন, অবৈধ জাল ব্যবহার, অপরিকল্পিত মাছ শিকার ও জলাশয় দখলের কারণে প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। এ…
মৌসুমের শুরুতে গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আশায় বুক বেঁধেছিলেন রাজশাহী অঞ্চলের আমচাষিরা। বাগানজুড়ে সোনালি মুকুল যেন বাম্পার ফলনেরই বার্তা দিচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। খরা, অনিয়মিত আবহাওয়া ও পোকার আক্রমণে রাজশাহী ও নওগাঁ জেলার বিস্তীর্ণ এলাকার বাগানে ঝরে পড়েছে আমের গুটি। এতে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতি তুলনামূলক ভালো। অনেক বাগানেই আমের উপস্থিতি সন্তোষজনক। যদিও বাজারদর নিয়ে উদ্বেগ রয়েই গেছে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে। কৃষি বিভাগের তথ্যমতে, রাজশাহীসহ চার জেলায় চলতি মৌসুমে আমের সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে ৩ হাজার ৪৮৬ কোটি থেকে ৪ হাজার ২৪৩ কোটি টাকা।…
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহাঃ আব্দুল আউয়াল, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহীর ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, আরইউজের…

