Author: TMTV Desk

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় খোলা ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। টিসিবির রাজশাহী অফিসের প্রধান আতিকুল ইসলাম জানান, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা এবং প্রতি কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে নির্ধারিত প্যাকেজের আওতায় একজন ক্রেতাকে সব পণ্য মিলিয়ে ৪৮০ টাকায় কিনতে হবে। তিনি আরও জানান, শুক্রবার ছাড়া প্রতিদিন এ কার্যক্রম চলবে। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬ হাজার গ্রাহকের কাছে টিসিবির পণ্য…

Read More

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (মেডিকেল রিপ্রেজেনটেটিভ) ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি মো. সামস উদ্দিন নয়ন। সভায় বক্তব্য দেন আরএসএম এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মোশাররফ হোসেন পলাশ, সহ-সভাপতি মো. ইমতিয়াজ রবিন, সাধারণ সম্পাদক তাকরিউজ্জামান লিটন, এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, মহানগর ফারিয়ার প্রধান উপদেষ্টা ও এরিয়া ম্যানেজার ফোরামের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম…

Read More

আমির হামজা, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর এলাকায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা বলেন, সড়ক দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও দুর্ঘটনার পর ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। এতে গাড়ির মালিকদের পাশাপাশি শ্রমিকরাও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। বক্তারা অভিযোগ করেন, বিশেষ করে বালুবাহী ট্রাক দুর্ঘটনার পর হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা বেশি ঘটছে। অথচ অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় এ ধরনের…

Read More

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে রেললাইনের সংস্কারকাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, নিজের ঘনিষ্ঠ লোকজনকে ঠিকাদারি কাজের অংশীদার না করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার চাপ দেওয়া হয়েছে। যদিও এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এমপির ঘনিষ্ঠরা। ‘স্থানীয়দের অংশীদার না করায় কাজ বন্ধের চাপ’—অভিযোগ ঠিকাদারের, অস্বীকার এমপি পক্ষের রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস কনস্ট্রাকশন’ আড়ানী রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনের সংস্কারকাজের দায়িত্ব পায়। প্রকল্পের আওতায় প্রায় ৬৩০ মিটার রেললাইনে পুরনো কাঠের স্লিপার অপসারণ করে নতুন কংক্রিটের স্লিপার ও পাথর…

Read More

আবু বকর অনিক, রাবি প্রতিনিধিঃ ২১টি আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ভর্তি প্রক্রিয়া ও নানা প্রতীক্ষার পর নবীন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন পরিবেশ, নতুন বন্ধু ও বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতায় উচ্ছ্বাস-উদ্দীপনায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পুরো ক্যাম্পাসজুড়ে এমন চিত্র দেখা যায়। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনের অনুভূতি প্রকাশ করে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের নবীন শিক্ষার্থী রাফি হাওলাদার বলেন, আজ দীর্ঘ প্রতীক্ষা ও পরিশ্রমের এক স্বপ্নময় অধ্যায়ের সূচনা হলো। এই পথচলা মোটেও সহজ ছিল না। অসংখ্য প্রতিযোগিতা, চাপ ও…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়ার জবাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, তেহরানের প্রতিক্রিয়ায় যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানও নিশ্চিত করেছে যে তারা ইরানের আনুষ্ঠানিক জবাব পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় বর্তমানে এক ধরনের জরুরি পরিস্থিতি বিরাজ করছে এবং আগামী কয়েকদিন পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশ্লেষকদের মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের ঠিক এক সপ্তাহ আগে এই কূটনৈতিক অগ্রগতি বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ চীন ইরানের তেলের অন্যতম বড় আমদানিকারক এবং…

Read More

“নিজের জমানো টাকা তুলতে পারছি না, দুই বছর ধরে মুনাফাও বন্ধ। সংসার চালাতে ধার-দেনা করতে হচ্ছে”—এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন একীভূত হওয়া ইসলামি ব্যাংকগুলোর ভুক্তভোগী গ্রাহকেরা। ‘হেয়ারকাট’ বাতিল, পূর্ণ আমানত ও মুনাফা ফেরত এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন তারা। শনিবার (১০ মে) সকালে নগরীর অলোকার মোড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকেরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি), গ্লোবাল ইসলামী ব্যাংক (জিআইবি), সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামি ব্যাংক গঠনের পর থেকেই তারা…

Read More

বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে নতুন অঙ্গীকারের কথা জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন। তিনি বলেছেন, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। তাই বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। রোববার (১০ মে) রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ে তাঁর যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, বিভিন্ন সংগঠনের নেতা এবং কর্মচারীরা অংশ নেন। সভায় নতুন চেয়ারম্যান বলেন, সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামানের স্বপ্ন ও আদর্শ অনুসরণ করে তিনি বিএমডিএকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে…

Read More

বর্ষা এলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে পানি, ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে এবার আগেভাগেই পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্বস্তি দিতে ১০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে রাসিক। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশনায় নগরীর জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে চলছে ব্যাপক ড্রেন পরিষ্কার কার্যক্রম। বড় ড্রেন থেকে এক্সকাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণ করা হচ্ছে, আর ছোট ড্রেনগুলো পরিষ্কার করছেন শ্রমিকরা। সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পরিচ্ছন্নতা অভিযান। রেলগেট মোড় থেকে বাইপাস ব্রিজ হয়ে সিটি…

Read More

চলতি মৌসুমে রাজশাহীর বিখ্যাত আম বাজারজাত ও সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর আম মৌসুম। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে কৃষি বিভাগের কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। গুটি আম দিয়ে মৌসুমের যাত্রা, ধাপে ধাপে বাজারে আসবে হিমসাগর-ল্যাংড়া-ফজলি ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৫ মে থেকে গুটি আম সংগ্রহ করা যাবে। এরপর ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা…

Read More