রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বহুতল ভবনের নির্মাণকাজ পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। অভিযোগ উঠেছে, গভীর খননের সময় যথাযথ প্রটেকশন ওয়াল না থাকায় পাশের ভবনগুলো ঝুঁকির মুখে পড়েছে। বুধবার (২০ মে) সকালে আরডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরডিএ’র অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিদর্শন শেষে নির্মাণকারী প্রতিষ্ঠান ড্রিম স্মিথ প্রপার্টি প্রাইভেট লিমিটেডকে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রটেকশন ওয়ালের পাশ দিয়ে দ্রুত বালু ভরাটের নির্দেশনা…
Author: TMTV Desk
রাজশাহীর দুর্গাপুরে ঈদুল আজহাকে সামনে রেখে স্টেরয়েড ও ব্রয়লার ফিড ব্যবহার করে গবাদিপশু মোটাতাজা করার অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু খামারি, ব্যবসায়ী ও গ্রাম্য পশুচিকিৎসক দ্রুত লাভের আশায় এই ক্ষতিকর ও অবৈধ পদ্ধতি বেছে নিয়েছেন। চিকিৎসকদের মতে, এসব পশুর মাংস মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অনেক খামারি ও মৌসুমি ব্যবসায়ী ঈদের আগে কম দামে হাড্ডিসার গরু-ছাগল কেনেন। এরপর স্টেরয়েড-জাতীয় ওষুধ ও ব্রয়লার মুরগির ফিড খাইয়ে সেগুলো দ্রুত মোটাতাজা করেন। এই প্রক্রিয়ায় একশ্রেণির অসৎ গ্রাম্য পশুচিকিৎসকের সহায়তা নেয়া হয়। ফলে কোরবানি ঈদের দুই-আড়াই মাস আগে থেকেই গ্রামাঞ্চলে এসব হাতুড়ে চিকিৎসকদের আনাগোনা ও তৎপরতা আশঙ্কাজনকভাবে…
রাজশাহী মহানগরীতে আলোচিত দুইটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পৃথক অভিযানে গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) আরএমপির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, মতিহার থানা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে এশার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন গোলাম মোস্তফা।…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের জন্য প্রায় ৪২৮ দশমিক ২ মিলিয়ন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং এম৭৭৭ এ২ আল্ট্রা-লাইট হাউইটজার কামানের দীর্ঘমেয়াদি সাপোর্ট। এর মধ্যে এম-৭৭৭ হাউইটজারের জন্য প্রায় ২৩ কোটি ডলারের প্যাকেজে খুচরা যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, ফিল্ড সার্ভিস এবং লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য ১৯ কোটি ৮২ লাখ ডলারের সহায়তা প্যাকেজে অংশ নিচ্ছে বোয়িং ও লকহিড মার্টিন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রয় চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণে…
এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোনকে রোমানিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ন্যাটো মিশনের অংশ হিসেবে এ অভিযান করা হয়। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান্নো পেভকুর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআর-কে জানান, ড্রোনটি ভোর্তসইয়ার্ভ হ্রদের ওপর গুলি করে নামানো হয়। তিনি বলেন, লাটভিয়ার কাছ থেকে আগাম সতর্কবার্তা পাওয়ার পর এস্তোনিয়ার রাডারেও দক্ষিণাঞ্চলে একটি ড্রোন শনাক্ত হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং বাল্টিক এয়ার পোলিসিং মিশনে থাকা একটি যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে। প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি ভূপাতিত করে রোমানিয়ার একটি যুদ্ধবিমান। এস্তোনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মার্কো মিকেলসন বলেন, রাশিয়ার ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণে ড্রোনটি পথ হারিয়ে থাকতে পারে। এদিকে…
আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি সময়ভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের তিন মাসের সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের সর্বশেষ তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। খুব…
রাজশাহী নগরীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদ ও মাদ্রাসাকে ঘিরে চলমান নির্মাণকাজ বন্ধ, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) নগরীর সি এন্ড বি মোড়ে বিকেলে সংবাদ সম্মেলনে মসজিদের সাবেক আহ্বায়ক আমিনুর রহমান বাচ্চু কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়েন। সাবেক আহ্বায়ক বাচ্চু অভিযোগ করেন, একাধিক আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের ভেতরে অবৈধভাবে দোকানপাট, পায়খানা-পেশাবখানা ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মসজিদের নামাজের স্থানে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক দোকান নির্মাণের চেষ্টা চলছে এবং এতে মসজিদের ধর্মীয় পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া অনুমোদন…
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সরকারি অফিস চলাকালীন সময়ে এই মেলা চলবে। এর আগে, সকাল ৯টায় রাজশাহী বড়কুঠি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন…
বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করেন এই বাঁহাতি অফ স্পিনার। সালমানের পর উইকেটে এসে মাত্র ৬ বল টিকতে পেরেছেন হাসান আলি। তাইজুলের ফিরতি ওভারে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। শেষ বিকেলে ৮ বলের ব্যবধানে দুই উইকেট তুলে স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে টাইগাররা। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান। এখনো ১২১ রানে পিছিয়ে পাকিস্তান। তাদের হাতে আছে ৩ উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান ও দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান…
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

