Author: TMTV Desk

রাজশাহীর পুঠিয়ায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শিবু দাস, রাজশাহী শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আকতার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, ভাল্লুকগাছী পাচানীপাড়া দাক্ষিল মাদ্রাসার সুপার সাইফুল…

Read More

আব্দুল্লাহ আল শামস, রাজশাহী(দূর্গাপুর)প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটে উপজেলার শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি উপজেলার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম স্থানীয় বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গে জড়িত। গত ১২ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে নিজ হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫…

Read More

বরেন্দ্র অঞ্চলের পানিসংকট, খরা ও জলাবদ্ধতা নিরসনে রাজশাহীতে চলমান খাল পুনঃখনন কার্যক্রমের প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসনের দাবি, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ইতিবাচক প্রভাব পড়বে। বুধবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, জেলার খাল খনন কার্যক্রমের অগ্রগতি বর্তমানে ৪৮ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে। জেলা প্রশাসক জানান, বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীতে…

Read More

পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রশাসনিক সহযোগিতার দাবিতে রাজশাহীর বানেশ্বরে বিক্ষোভ র‌্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), রাজশাহী জেলা বানেশ্বর শাখা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিনিধিদের কণ্ঠে উঠে আসে দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও নিরাপত্তাহীনতার নানা চিত্র। “আমরা দালাল নই, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং মেডিকেল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত ওষুধ কোম্পানির প্রতিনিধি।” এ স্লোগানকে সামনে রেখেই মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাঠপর্যায়ে প্রায়ই অপমান, অবহেলা ও অসম্মানের মুখে পড়তে হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। বক্তারা অভিযোগ করেন, অনেক সময় চিকিৎসা খাতের এই পেশাজীবীদের পরিচয়কে খাটো করে দেখা হয়। অথচ…

Read More

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে হত্যার ঘটনায় ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফরেনসিক বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন স্ত্রী, শ্যালক এবং দুই মেয়েকে গলা কেটে এবং ছোট মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক এ তথ্য জানান। গত শনিবার (০৯ মে) সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে ওই পাঁচ জনের লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন খানম (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (দেড় বছর) ও ছেলে রসুল মোল্লা (২৩)। তারা কাপাসিয়া…

Read More

মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের নীলনকশা ফাঁস করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ কোনো আকস্মিক উত্তেজনার ফল নয়। এটি মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি ইসরায়েলি পরিকল্পনার চূড়ান্ত পরিণতি। সোমবার (১১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার অনুষ্ঠান ‘আল মুকাবালায়’ সাক্ষাৎকারে শেখ হামাদ বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া সংকটই সাম্প্রতিক যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ফল। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ গঠনের আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, আমরা এখন পুরো…

Read More

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীর। তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা…

Read More

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উত্তরাঞ্চলের মুখ্য মহাব্যবস্থাপক (সিজিএম) মো. আব্দুল মালেকের বিরুদ্ধে নারী ব্যক্তিগত সহকারীকে (পিএ) হেনস্তা, গালাগাল ও গলাধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এক অফিস সহকারীকেও তাৎক্ষণিক বদলি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চলের বিটিসিএলের সিজিএম আব্দুল মালেকের বিরুদ্ধে ক্ষোভ রোববার দুপুরে উত্তরাঞ্চল বিটিসিএল কার্যালয়ে সিজিএমের নিজ দপ্তরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেন্সি আক্তার নামের এক নারী কর্মী অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিজিএম আচমকা ক্ষিপ্ত হয়ে তাকে অপমান করেন এবং গলাধাক্কা দিয়ে কক্ষ থেকে বের…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। তিনি বলেন, আমরা চিরস্থায়ী নই। এটি অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেও এটি প্রমাণিত। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্যই চিরস্থায়ী নয়। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক একটি বাংলাদেশ গড়তে চাই মন্তব্য করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনি ইউনিফর্মের বাইরে গিয়ে আমার এই…

Read More

রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় তুষার (৩৫) নামে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার তুষার নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকার বাসিন্দা ও নাজিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাসার জানালার থাইগ্লাস চুরির সন্দেহে তুষারকে আটক করা হয়। পরে কয়েকজন যুবক তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। রোববার সংঘটিত এ ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে বাঁশ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হচ্ছে।…

Read More