নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সিনেমাটি হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম। এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন হাসান জাহাঙ্গীর। আইনজীবী বলেন, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। শুরুতে নাটক হিসেবে নির্মাণ হলেও এটি সিনেমার হিসেবে সেন্সর সার্টিফেকেশন বোর্ডে আবেদন করেন নির্মাতা। বোর্ডের অনুমতি পাওয়ার পর…
Author: TMTV Desk
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার হামজা চৌধুরী। বর্ষসেরা ক্রীড়াবিদের পাশাপাশি বিচারকদের ভোটে বর্ষসেরা ফুটবলার এবং দর্শকদের ভোটে ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’ও নিজের করে নিয়েছেন তিনি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এই অর্জনকে অত্যন্ত গর্বের উল্লেখ করে তিনি তার পরিবার, কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এবারের বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে হামজা চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা…
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার খসড়া চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে। আজ শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। খসড়ায় যেসব শর্ত বা প্রস্তাব আছে তার কিছু অংশ আল-আরাবিয়া পেয়েছে। সেগুলো হলো— সব ফ্রন্টে তাৎক্ষণিক, চূড়ান্ত, নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে স্থল, সাগর ও আকাশ। সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার। সামরিক অভিযান এবং প্রচারযুদ্ধ (মিডিয়া ওয়ার) বন্ধ করা। সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি। আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। চুক্তি বাস্তবায়ন…
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত সাত বছর বয়সী শিশু রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে নিহত রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে তাদের বাসায় যান তিনি। গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে দেশব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় চারঘাট এসিল্যান্ড চত্বরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান। এছাড়াও চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরাজুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডিজিটাল…
রাজশাহীতে ছেলে শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) নগরীর হোটেল ওয়ারিশানে “নীরবতা ভাঙুন, ছেলে শিশুদের সুরক্ষা দিন এবং পরিবারকে শক্তিশালী করুন” প্রতিপাদ্যে আয়োজিত এ সংলাপের আয়োজন করে এসিডি (অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট)। এতে সহযোগিতা করে ফ্যামিলি ফর এভরি চাইল্ড। সংলাপে বক্তারা বলেন, ছেলে শিশুরাও যৌন সহিংসতার শিকার হলেও সামাজিক সংকোচ, নীরবতা ও প্রচলিত জেন্ডার ধারণার কারণে অনেক ক্ষেত্রেই তারা সহায়তা চাইতে পারে না। ফলে বিষয়গুলো আড়ালেই থেকে যায় এবং ভুক্তভোগীরা দীর্ঘমেয়াদি মানসিক সংকটে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাতিল সিরাজ। আলোচনায় অংশ নেন সফিউদ্দিন আহম্মেদ, ড.…
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে প্রবাসী আয়ের জোয়ার বইছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ৪৭৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। বুধবার (২০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের ১৯ দিনে প্রতিদিন গড়ে ১৩ কোটি ৭ লাখ ডলার করে রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে ব্যাপক গতিশীলতা লক্ষ্য…
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৩ জন ও নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে…
মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজের সুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বুধবার (২০ মে) বিকালে মালয়েশিয়া থেকে অডিও কলে তিনি দেশবাসীর কাছে এই দোয়া চান। শরীরটা কেমন এখন? জবাবে তিনি বলেন, ‘আছি মোটামুটি। এখনো ট্রিটমেন্টের মধ্যে আছি। থেরাপি নিচ্ছি। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবা, দেশের মানুষ যেন আমার জন্য দোয়া করেন, সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আ‘লামীনের কাছে শুকরিয়া আদায় করছি… তিনি মহান।’ দেশে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘ভালো হলেই দেশে চলে আসব। জানাব আমি। এখনো ট্রিটমেন্টে আছি…।’ খাওয়া-দাওয়া ঠিকভাবে করতে পারছেন কিনা জানতে…
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতালি সফর এবং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার ‘মেলোডি’ মুহূর্ত নিয়ে এবার তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতালিতে মোদির টফি উপহার দেওয়া এবং মেলোনির সেই ভিডিও শেয়ার করাকে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন তিনি। ঘটনার সূত্রপাত ইতালিতে মোদির সফরকালে। সেখানে প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতীয় ব্র্যান্ডের ‘মেলোডি’ চকোলেট উপহার দেন। মেলোনি সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লিখেন, ‘উপহারের জন্য ধন্যবাদ বন্ধু।’ ভিডিওতে মেলোনিকে হাসিমুখে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি চমৎকার উপহার এনেছেন, এটি মেলোডি।’ ভাইরাল হওয়া এই ভিডিওটি…

