দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্ধারিত কুরবানির হাট এলাকায় ঈদুল আজহার আগের দিন পর্যন্ত ১২ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার প্রতিটি তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেওয়া বাংলাদেশ ব্যাংকের এক চিঠি থেকে জানা যায়, এই সময়কালে ব্যাংক নির্ধারিত শাখা, উপশাখা বা হাটে স্থাপিত বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় কুরবানির পশুর হাট পরিচালিত হতে যাচ্ছে। এসব হাটে অধিক সংখ্যক…
Author: TMTV Desk
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদ ভবন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। এই ভবনের ছাদে সৌরশক্তি ব্যবহারের উদ্যোগ প্রমাণ করে যে, নেতৃত্ব কেবল নীতিমালার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট ক্ষমতার এই রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ…
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারানো মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগের পর তাকে নিয়োগ দেওয়া হয়। ইসলামী ব্যাংককে এ-সংক্রান্ত এক চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট তথ্যমতে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান খুরশীদ আলম। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন। এখন খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান…
ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র কোনও ধরনের তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। একই সঙ্গে চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য শনিবার করা এক পোস্টের তুলনায় বেশ সংযত বলে মনে করেছেন বিশ্লেষকরা। শনিবার এক পোস্টে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি ‘‘মোটামুটি চূড়ান্ত’’ হয়ে গেছে। রোববার দেওয়া পোস্টের শুরুতেই ২০১৫ সালের ছয় বিশ্ব শক্তির দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির তুলনা টানেন ডোনাল্ড ট্রাম্প।…
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে গ্রেপ্তার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট জমা দেয়া হয়েছে। এর আগে চার্জশিট দাখিলকে ঘিরে রোববার দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ওই সময় তাদের আদালতের গারদখানায় রাখা হয়। এদিকে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ…
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) সস্ত্রীক তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এবার সৌদি আরব সফর করছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
আফ্রিকায় নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে চরম সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, এই ভাইরাসের ভয়াবহতাকে খাটো করে দেখলে সামনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। মাত্র একজন সংক্রমিত ব্যক্তির মাধ্যমেই এই ভাইরাস কঙ্গো ও উগান্ডার সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশেও মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২২ মে) জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান সংস্থাটির আফ্রিকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ ইয়াকুব জানাবি। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে: মোট সন্দেহভাজন আক্রান্ত: ৬৭০ জন এখন…
শুক্রবার ঝিনাইদহে জুমার নামাজ শেষে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। পরে সন্ধ্যায় থানায় মামলা করতে গিয়ে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। নিরুপায় হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, ‘প্লিজ সেভ আস’ (দয়া করে আমাদের বাঁচান)। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে তার কথা হচ্ছিল। কথা বলার একপর্যায়ে হঠাৎ পেছন থেকে একদল যুবক তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে এবং অতর্কিত হামলা চালায়। এতে স্থানীয় বেশ কয়েকজন এনসিপি নেতাকর্মী আহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে…
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পোস্টে তিনি লিখেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য…
নানা নাটকীয়তার পর শনিবার (২৩ মে) থেকেই দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে। এর আগে ওইদিন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুক্রবার (২২ মে) রাত ৯টার পর এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তানভীর মিয়া বলেন, ‘শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে৷ এদিন স্কুলগুলো বন্ধ থাকবে। আগামী ৬ জুন পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলোর ছুটি চলবে।’ এর আগে গত ২৪ মার্চ জারি করা এক আদেশ, রোজা ও ঈদের ছুটি শেষে শ্রেণিকার্যক্রম শুরুর পরের দশ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা…

