Author: TMTV Desk

একাত্তরের ঘাতক হানাদার বাহিনীকে সহযোগিতার ধারাবাহিকতায় বর্তমান সময়েও জামায়াতে ইসলামী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, “১৯৭১ সালে যখন হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর জুলুম ও হত্যাযজ্ঞ চালাচ্ছিল, জামায়াত তখন তাদের সঙ্গে আঁতাত করে সেই অপরাধকে সমর্থন দিয়েছিল। আর বর্তমানের জামায়াত লিপ্ত রয়েছে পদ্ধতিগত অপপ্রচার ও মিথ্যাচারে।” তিনি অভিযোগ করেন, দলটি তাদের অতীত ও বর্তমানের অপকর্ম…

Read More

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। তিনি আরও লেখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি…

Read More

বিশ্বখ্যাত গবেষণা ও বৈজ্ঞানিক প্রকাশনার তথ্যভিত্তিক সূচক ‘ন্যাচার ইনডেক্স’-এ দেশব্যাপী ১৫তম অবস্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ০.২০ শেয়ার স্কোর নিয়ে এ অবস্থানে এসেছে বিশ্ববিদ্যালয়টি। গবেষণায় নতুন স্বীকৃতি, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক প্রকাশনা সংস্থা Nature Portfolio ২০১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ও উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণার তথ্য মূল্যায়নের ভিত্তিতে ‘ন্যাচার ইনডেক্স’ প্রকাশ করে আসছে। সম্প্রতি প্রকাশিত সর্বশেষ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয় ও দুটি মেডিকেল কলেজসহ মোট ৬৮টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১৪৫টি মর্যাদাপূর্ণ পিওর সায়েন্স ও মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্র এবং গবেষকদের অবদানের ভিত্তিতে…

Read More

রাজশাহী সিটি পশুর হাটকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন পোর্টালসহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাটের ইজারাদার কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) সিটি হাটের প্রধান কার্যালয়ে রাতে এক সংবাদ সম্মেলনে হাটের ইজারাদার কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে নয়, বরং সরকারি উন্মুক্ত টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ রাজস্ব প্রদান করেই তারা হাটের বৈধ ইজারা পেয়েছেন। এ বিষয়ে আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়। “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে অংশীদার রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, হাটে কোনো ধরনের সিন্ডিকেট বা চাঁদাবাজি নেই। দীর্ঘ ১৭…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (৩১ মে) চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের নিয়ে তাদের এলাকাটি পরিদর্শনের কথা রয়েছে। এ উপলক্ষ্যে নানা প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ ইউনিটের অধিকাংশ কর্মকর্তাদের ছুটি বাতিল এবং সংক্ষিপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে মন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রী মহোদয় সরেজমিনে এলাকাটি পরিদর্শন করবেন। এরপর ওই এলাকাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তবে সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পে যে হামলা…

Read More

হজের দ্বিতীয় দিনে সৌদি আরবের আরাফাত পর্বতে সমবেত হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। দেওয়া হয় হজের খুতবা। আরাফাত ময়দানের মসজিদে নামিরাহতে আরাফার খুতবা দিয়েছেন প্রখ্যাত ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি। হজের খুতবা শেষে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় জামাতে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সুন্নাত তরিকায় জোহরের ওয়াক্তে এক আজান এবং দুই ইকামতের মাধ্যমে এই নামাজ আদায় করা হয়। মসজিদে নামিরায় ছাড়া হাজিরা নিজ নিজ তাবু থেকে জামাতে নামাজে আদায় করে। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা সূর্য ডোবা পর্যন্ত আরাফাতের ময়দানে হাত তুলে দোয়া, ইস্তিগফার ও কান্নাকাটিতে মশগুল থাকেন।

Read More

ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের অনিশ্চয়তার মধ্যেই সৌদি আরবে শুরু হয়েছে ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ। শুক্রবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।__আল জাজিরা হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ বিন সাদ আল-মুরব্বা এক বিবৃতিতে জানিয়েছেন, ইতিমধ্যে ১৫ লাখের বেশি বিদেশি তীর্থযাত্রী রাজ্যে প্রবেশ করেছেন। সুষ্ঠুভাবে হজের কার্যক্রম সম্পন্ন করতে সৌদি প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মক্কায় এখন বইছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সাদা ইহরাম পরে হজযাত্রীরা গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন। রোদ…

Read More

চার বছর তো দূরের কথা, কয়েক সপ্তাহের মধ্যে অনেক কিছু বদলে যায়। জুলিয়ান আলভারেজকে জিজ্ঞাসা করলেই প্রমাণ পাওয়া যাবে। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি দলের সঙ্গে ছিলেন প্রথম সারির ব্যাকআপ হিসেবে। ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা লাউতারো মার্তিনেজের পেছনে ছিলেন তৎকালীন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। সুযোগ না পাওয়া পর্যন্ত বেঞ্চে থাকতে হয়েছে তাকে। সৌদি আরবের কাছে বেদনাদায়ক হার ও মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভারেজ। পোল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে শুরুর একাদশে জায়গা পান তিনি। রিভার প্লেট অ্যাকাডেমি থেকে উঠে আসা আলভারেজ ওই ম্যাচে দ্বিতীয় ও শেষ গোল করেন। তারপর আর পেছনে তাকাতে হয়নি।…

Read More

ভারতের জাতীয় রাজনীতিতে আবারও তীব্র চাপ বাড়ানোর চেষ্টা করল কংগ্রেস। একদিকে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, অন্যদিকে আগামী এক বছরের মধ্যেই নরেন্দ্র মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী-দুই বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রোববার (২৪ মে) দুই ভিন্ন মঞ্চে রাহুল গান্ধীর করা এমন মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। নিট পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে রাহুল গান্ধী বলেন, যতদিন পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করছেন এবং প্রশ্নফাঁস রোধে নির্ভরযোগ্য ব্যবস্থা না নেওয়া হচ্ছে, ততদিন কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হায়দরাবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের স্লোগান দিতে…

Read More

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। জেলার ঐতিহ্যবাহী সিটি হাটসহ বিভিন্ন স্থানীয় পশুর হাটে বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। তবে এবার চাহিদার তুলনায় পশুর সরবরাহ বেশি থাকায় বাজারে ক্রেতার চেয়ে পশুর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন খামারিরা। রাজশাহী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর রাজশাহীতে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ১১টি গবাদিপশু। এর মধ্যে রয়েছে ১ লাখ ৪ হাজার ৮৪১টি গরু, ৩ হাজার ৪২৫টি মহিষ, ৩ লাখ ১১ হাজার ৩৩৯টি ছাগল এবং ৪৩ হাজার ৪০৬টি ভেড়া। বিপরীতে জেলার চাহিদা প্রায় ৩ লাখ ৭১ হাজার ৫৮টি…

Read More