Author: TMTV Desk

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি অল্প সময়ের জন্য সড়কে অবস্থান করে কিছু দূর এগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে মিছিলকারীদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র…

Read More

শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে বিশ্বের ৬০টি অর্থনীতির ওপর এই শুল্ক আরোপের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) প্রস্তাব দিয়েছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউএসটিআর বলেছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, সেসব দেশের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু কিছু দেশের ওপর নতুন এই শুল্ক সাড়ে ১২ শতাংশের বেশি হবে। আর বাংলাদেশের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে…

Read More

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বদরবারে দ্রুত পরিচিতি লাভ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, কাবাডির মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে আরও প্রসারিত করা গেলে রাজশাহীসহ সমগ্র বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে। রোববার বিকেলে পবার বড় বাড়িয়ায় আয়োজিত কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, বর্তমান শিক্ষানীতিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; গান, কবিতা, হামদ-নাতসহ বিভিন্ন সাংস্কৃতিক…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও প্রদর্শিত পথ অনুসরণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের পরিচয়ের প্রতীক। তাঁর কাজের মাধ্যমেই বিদেশের মানুষ বাংলাদেশকে চিনত। তিনি যেভাবে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার পরিচালনা করছি।” তিনি আরও বলেন, “একটি কথা প্রচলিত আছে—যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়ার ক্ষেত্রেও তা-ই হয়েছে, কিন্তু তাঁর আদর্শ আজও এ দেশের মানুষের…

Read More

টানটান উত্তেজনায় ঠাসা ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রেখেছে পিএসজি। হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গত শনিবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। আর্সেনালকে স্তব্ধ করে ৪-৩ ব্যবধানে জিতে নেয় ফরাসি ক্লাবটি। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব লড়াই শেষে রবিবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও বর্ষসেরা দল ঘোষণা করেছে উয়েফা। পিএসজিকে চ্যাম্পিয়ন করার মূল কারিগর জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাৎসখেলিয়া নির্বাচিত হয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অব দ্য সিজন। ২৫ বছর বয়সী জর্জিয়ান ফরোয়ার্ড কাভারাৎসখেলিয়া পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন অপ্রতিরোধ্য। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিনি একাই করেছেন ১০টি গোল এবং…

Read More

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, তিনি দ্রুত চুক্তি করতে আগ্রহী নন। কারণ তিনি যথেষ্ট ভালো নয় এমন কোনো চুক্তি করতে চান না। তিনি বলেন, আমি বলতে চাই যে আমি তাড়াহুড়ায় আছি। কারণ এতে জ্বালানির দাম কমে আসতে পারে। কিন্তু আপনি যদি তাড়াহুড়া করেন, তাহলে ভালো কোনো চুক্তি করতে পারবেন না। ট্রাম্প আরও বলেন, ধীরে ধীরে আমরা যা চাই, তা অর্জনের কাছাকাছি…

Read More

যে জাতি তার গর্বিত সন্তানদের যথাযথ স্বীকৃতি দিতে জানে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী হতে শেখায়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণের মাধ্যমে রাজশাহী কলেজ যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা ইতিহাসে অনন্য হয়ে থাকবে। রোববার (৩১ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত ‘রাজশাহী কলেজ অ্যালামনাই ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। ভূমি মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ…

Read More

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ডাকা গুরুত্বপূর্ণ বিধায়ক বৈঠক শেষ পর্যন্ত স্থগিত করতে হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের আহ্বানে ৮০ জন বিধায়কের উপস্থিত থাকার কথা থাকলেও বৈঠকে হাজির হন মাত্র ২০ জন। ফলে নির্ধারিত কর্মসূচি বাতিল করে পরে নতুন তারিখে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিকালে কলকাতায় এই বৈঠক হওয়ার কথা ছিল। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, দলের শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ এবং বিভিন্ন এলাকায় চলমান কর্মসূচির প্রেক্ষাপটে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগের পর রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে দলীয় সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরও হামলার…

Read More

ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর করার লক্ষ্যে নতুন ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এখন থেকে সব ধরনের অভিবাসী ভিসা (Immigrant Visa) ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হবে। রোববার (৩১ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। দূতাবাসের ঘোষণা অনুযায়ী, এই নতুন নিয়ম আগামীকাল সোমবার (১ জুন) থেকেই কার্যকর হতে যাচ্ছে। এর ফলে অভিবাসী ভিসার জন্য আবেদনকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আশা করা হচ্ছে। ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, “ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।” মূলত ভিসা সেবা আরও সহজ ও গতিশীল করতেই এই…

Read More

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় এই জরিমানা করা হয়েছে।  এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ফোর্স ছিল। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ…

Read More