Author: TMTV Desk

প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হ‌চ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে এ ভিসা চালু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে আজই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন নব‌নিযুক্ত হাইক‌মিশনার। প‌রে তি‌নি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন রোববার থেকে জমা দেওয়া…

Read More

চীনের সঙ্গে বাংলাদেশ ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। সমঝোতাগুলোতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সন্ধ্যায় বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, স্বাক্ষরিত ১৩টি এমওইউর মধ্যে রয়েছে সবুজ উন্নয়ন ও বিনিয়োগ সহযোগিতা, যৌথ কর্মপরিকল্পনা, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং চীনের ঋণের সুদের হার কমানো ও গ্রেস পিরিয়ড বৃদ্ধির বিষয়ে সমঝোতা। তিনি বলেন, চীনের গ্লোবাল…

Read More

ইউরোপজুড়ে আবারও তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। চলতি বছর মে-জুন মাসেই অনেক দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, যা জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে। আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পশ্চিম ও মধ্য ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘস্থায়ী ‘হিট ডোম’ বা ‘তাপ বলয়’ তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি সপ্তাহেও ইউরোপের অধিকাংশ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এর ফলে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন খাত এবং বন্যপ্রাণীও পড়ছে চরম ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, ২১ জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন অয়ন বা বছরের দীর্ঘতম দিনের সময় সূর্যালোকের পরিমাণ…

Read More

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ (Innovation at Scale) শীর্ষক এই সেশনটি শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, সেশনের শুরুতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এবারের সম্মেলনে বিশ্বজুড়ে উদ্ভাবনী প্রযুক্তির প্রসার এবং অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্ল্যানারি সেশনে বাংলাদেশ ছাড়াও উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল…

Read More

টরন্টোতে ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর বাঁচা-মরার লড়াইয়ে পানামাকে ১–০ গোলে পরাজিত করে বিশ্বকাপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া। স্ট্রাইকার আন্তে বুদিমিরের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়াটরা। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ঠাসা। নিজেদের প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়ে। ম্যাচের প্রথমার্ধে পানামা বেশ কিছু দারুণ আক্রমণ চালায়। বিশেষ করে ২৩ মিনিটের মাথায় আমির মুরিলোর দুর্দান্ত এক ক্রস থেকে হোসে লুইস রদ্রিগেজ গোল অভিমুখে জোরালো হেড করেন। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের অসামান্য সেভে নিশ্চিত গোল হজম থেকে…

Read More

ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়ে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে। তবে শুধু দেশের জার্সিতেই নয়, নিজের ক্লাবের জন্যও যেন আশীর্বাদ হয়ে এসেছেন তিনি। এবারের বিশ্বকাপে ঘানার দলে জায়গা পাওয়ায় তার ক্লাব হার্টস অব ওকের ঘরে ঢুকতে যাচ্ছে ৩ কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে ঘানার একমাত্র দেশীয় লিগভিত্তিক ফুটবলার আসারে। প্রথম পছন্দের গোলরক্ষক লরেন্স আতি জিগির চোটের পর সুযোগ পান তিনি। আর সেই সুযোগই কাজে লাগিয়ে এখন দেশের অন্যতম আলোচিত ফুটবলার। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে নজর কাড়েন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। হ্যারি কেইন, বুকায়ো সাকা…

Read More

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে একটি লেয়ার মুরগির খামারের দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। খামারের বর্জ্য দীর্ঘদিন অপসারণ না করায় এবং দুর্গন্ধনাশক পদার্থ ব্যবহার না করার কারণে পুরো এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাছির যন্ত্রণায় অনেকের বাড়িতে আত্মীয়স্বজন, এমনকি মেয়ে-জামাইও বেড়াতে আসা বন্ধ করে দিয়েছেন। মুরগির খামারের দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের স্থানীয়দের অভিযোগ, খামারের ভেতরে সপ্তাহের পর সপ্তাহ মুরগির বিষ্ঠা জমিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ ও অসংখ্য মাছির কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ঘরে খাবার রাখা, রান্না…

Read More

এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, “আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।” পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তিনি জানান, পরীক্ষকদের কাজের গুণমান নিশ্চিত করতে এবার থেকে এলোমেলোভাবে…

Read More

সাংবাদিকতা একটি মহান, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট পেশা। সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম, বৈষম্য ও জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করেন সাংবাদিকরা। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই সাংবাদিকতার মূল উদ্দেশ্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণমাধ্যমই সমাজের দর্পণ, আর সাংবাদিকরা সেই দর্পণের রক্ষক। কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। পেশাগত অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, কম বেতন, রাজনৈতিক ও করপোরেট চাপ, হামলা-মামলা, বিভাজন এবং সংগঠনগত দুর্বলতা সাংবাদিক সমাজকে ক্রমেই ঝুঁকির মধ্যে ফেলছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুভূত…

Read More

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থী সংগঠন মঞ্চ ২৪। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মেহেদী সজীবসহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যাতে পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের উত্থান না ঘটে, সে জন্য সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ফ্যাসিবাদের উত্থান, শাসনামলে সংঘটিত দমন-পীড়ন এবং রাজনৈতিক নিপীড়নের বিভিন্ন দিক…

Read More