Author: TMTV Desk

‎আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আম কুড়ানোর কথা বলে এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশুকে (১৬) পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রফিক মিস্ত্রি (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। গত ২০ জুন (শনিবার) দুপুরে পুঠিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঝলমলিয়া সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত রফিক মিস্ত্রি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয় ‘ভাই ভাই ট্রাভেলস’-এর মালিক মুকুলের বাড়িতে গৃহকর্মী (চাকর) হিসেবে কাজ করছেন। ঘটনার পর গতকাল রাতে অভিযুক্ত রফিক মিস্ত্রিকে গ্রেফতার করেন পুঠিয়া থানা পুলিশ। ‎ ‎ভুক্তভোগী শিশুটি জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। ঘটনার পর প্রতিবেদকের সামনে তার মা যখন ইশারায় জানতে চান কী…

Read More

রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম (৬০) দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্ত তার ছেলে রাকিবুল করিম (২৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থী। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাকিবুল ঘরে থাকা একটি কাঠ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত…

Read More

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সোমবার (২২ জুন) দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল বের হয়। মিছিল শেষে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সব কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন। শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের…

Read More

রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকায় পূর্ব বিরোধের জেরে এক নারীর ওপর সংঘবদ্ধ হামলা, বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত ওই নারী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। সোমবার (২২ জুন) বিকেল ৪টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মোসা. শিলা খাতুন (৩৮)। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি রোববার মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত বক্তব্যে শিলা খাতুন জানান, এলাকার একটি রাস্তা সংস্কারের অংশ হিসেবে সুরকি দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই জেরে গত ২০ জুন…

Read More

আগামী দিনের বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, আরও পড়তে হবে, আরও শিখতে হবে। সঠিক লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। শনিবার (২০ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে ‘শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন’শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ অনুষ্ঠানের আয়োজন করে। ভূমিমন্ত্রী বলেন, একটি জাতির অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হলো তার মেধাবী…

Read More

আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত শহীদ নাদের আলী গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সহকারী শিক্ষক ওয়াদুদ হোসেন হাওলাদারের অবসরজনিত বিদায় এবং পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্যকে স্বাগত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ…

Read More

আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের ন্যায়ভিত্তিক শ্রমনীতি কার্যকর ভূমিকা রাখতে পারে। শনিবার (২০ জুন) রাজশাহীর বড়কুটি এলাকায় মসজিদ মিশন একাডেমিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ট্রেড ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষা শিবির-২০২৬-এ বক্তারা এসব কথা বলেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ…

Read More

রাজশাহী মহানগরীর রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩১)। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুন) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১৮ জুন সন্ধ্যায় রাকিবুল হাসান রকি রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করেন। এ সময় তাকে চুরির সন্দেহে আটক করেন হোস্টেলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রিকেট খেলার স্টাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।…

Read More

রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় একটি জুয়েলারি দোকানে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। দুর্বৃত্তরা পাশের দোকানের দেওয়াল কেটে ‘কারুশ্রী জুয়েলার্স’ নামের প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রূপা (চাঁদি) এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (২০ জুন) নগরীতে এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবিতে রাজশাহীর সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা…

Read More

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দের আবেদন জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটির এই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে, শুক্রবার (১৯ জুন) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর টেকসই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।” রাষ্ট্রদূত জানান, মানবিক কারণে বাংলাদেশ প্রায় এক দশক ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। বিপুলসংখ্যক এই শরণার্থীর দীর্ঘমেয়াদি উপস্থিতি…

Read More