Author: TMTV Desk

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কল্যাণ বিবেচনা করে এবার অত্যন্ত সময়োপযোগী, কৃষকবান্ধব ও জনবান্ধব বাজেট পেশ করা হয়েছে। বিগত ৫০ বছরের ইতিহাসে সাধারণ মানুষের জন্য এমন সুন্দর বাজেট আর হয়নি। কৃষক, শ্রমিক ও রিকশাচালকসহ সব শ্রেণির মানুষের জীবনযাত্রা সহজ করতে এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুইপ…

Read More

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার মাঝে পটুয়াখালীতে এক ব্যতিক্রমী ও মজার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি। জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি সম্প্রতি এক ফেসবুক লাইভে ঘোষণা দিয়েছিলেন—ব্রাজিল যদি হেইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। তার এই চ্যালেঞ্জটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। শনিবার (২০ জুন) ভোরে হেইতিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল জয়লাভ করার পর স্থানীয় ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় ভিড় জমান। পরে রাফি স্বেচ্ছায় শহরের ঝাউবন এলাকায় আসেন…

Read More

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার গড় এলাকার টেলকির জলই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— জলই গ্রামের বাবুল হাদিমা ও তাঁর ছেলে নেইমার ম্রং এবং একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে গাবরিয়েল নকরেক কূপে নামেন। দীর্ঘক্ষণ তাঁর কোনো সাড়া না পেয়ে তাঁকে বাঁচাতে একে একে অন্য তিনজনও কূপে নামেন। কিন্তু তাঁদের কাউকেই আর ফিরে আসতে না দেখে গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। মধুপুর ফায়ার সার্ভিসের…

Read More

চলছে ফিফা বিশ্বকাপ। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে কাঁপছে গোটা দুনিয়া। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। মাঠে দল না থাকলেও সমর্থনে ভাগ হয়ে গেছে দুই পরাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় রঙিন চারপাশ। এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও সরব। প্রিয় দল-খেলোয়াড় নিয়ে মন্তব্য করছেন, দিচ্ছেন নানা প্রতিক্রিয়া। তবে সবার থেকে একটু ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি শেয়ার করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি–এর একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ—এমনকি তার স্বাভাবিক হাসিটিও। আর এই পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব—এটা দেখে…

Read More

মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ঝেড়ে ফেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শনিবার (২০ জুন) অনুষ্ঠিত এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ সি’-র টেবিলের শীর্ষে উঠে এলো সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চেপে ধরে ব্রাজিল। যদিও ১২ মিনিটে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং এর কিছুক্ষণ পর তিনি আরও একটি সহজ সুযোগ মিস করেন। তবে ২৩ মিনিটে ডেডলক ভাঙেন স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়া। ভিনিসিউসের শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড রুখে…

Read More

ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নাম লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৮, অথচ বিশ্বমঞ্চে তাঁর কদর অবিশ্বাস্য। আইডল হিসেবে যাকে অনুসরণ করেন ইয়ামাল, সেই নেইমারকে সর্বকালের সেরা মানছেন না ফুটবলার মনে করছেন না তিনি। বরং তার চোখে সর্বোচ্চ আসনে বসার যোগ্য কেবল মেসিই। বিশ্বকাপ চলাকালীন এক সাক্ষাৎকারে দেওয়া ইয়ামালের এমন মন্তব্যে আলোচনার রেশ উঠেছে ফুটবল পাড়ায়। এর ব্যাখ্যা দিতে গিয়ে ইয়ামাল বলেন, ‘মেসিই সর্বকালের সেরা। তিনি এখনও প্রতি ম্যাচে সেটা প্রমাণ করে চলেছেন। কারও যদি এ নিয়ে সন্দেহ থাকে, তাহলে সে খুঁজতে পারেন। আমার আইডল নেইমার, কিন্তু সেরা ফুটবলার মেসিই।’ ফুটবলবিশ্বে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।…

Read More

রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজার এলাকায় একটি রেস্তোরাঁয় খাবারের বিল ও খাবারের মান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ভাঙচুর এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যসহ অন্তত একজন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে বিনোদপুর বাজারের ‘বাংলা টিফিন’রেস্তোরাঁকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল ফয়েজ উদ্দীন নগরীর কাজলা পুলিশ ফাঁড়িতে কর্মরত। ককটেলের আঘাতে তাঁর বাম পায়ে গুরুতর জখম হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে রমজান নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে বাংলা টিফিনে খাবার খেতে যান। খাবারের মান ও বিল নিয়ে রেস্তোরাঁর কর্মচারীদের সঙ্গে…

Read More

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ঘোষিত ছাত্রদলের আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘোষিত আংশিক কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, কমিটিতে…

Read More

বেসরকারি এতিমখানাগুলোর শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ অর্থ দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ জন এতিম শিশুর অনুকূলে মঞ্জুর করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক অফিস আদেশে সম্প্রতি এসব তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘বেসরকারি এতিমখানা’ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে দ্বিতীয় কিস্তির অনুদান হিসেবে এ অর্থ ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট অর্থ সমাজসেবা অফিসার ও উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ের অনুকূলে ন্যস্ত…

Read More

বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোর পর ফিফা প্রকাশিত অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ৩-০ ব্যবধানে জেতানোর স্বীকৃতি হিসেবেই তিনি এই চূড়ায় উঠে এসেছেন। ফিফার ডেটাভিত্তিক পারফরম্যান্স সূচকে মূলত আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ—এই তিনটি মানদণ্ডে খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়। এই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং অর্জন করে তালিকায় এক নম্বরে অবস্থান করছেন মেসি। তার ঠিক পরেই ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট এবং ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো। আলজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে লক্ষ্যভেদ করে…

Read More