মেসবাহউল আলম দিনার, স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন, দুঃস্থ পরিবার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ, মতবিনিময় সভা সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকার সবসময় অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে। মানবিক সহায়তার মূল উদ্দেশ্য শুধু অনুদান দেওয়া নয়, বরং সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল করে সম্মানজনক জীবনের পথে এগিয়ে নেওয়া। যারা আজ হুইল চেয়ার, টিন, নগদ অর্থ ও পুনর্বাসন সহায়তা পেয়েছেন, তাঁরা যেন এসব সহায়তা সঠিকভাবে…
Author: TMTV Desk
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাকরা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইন্দাদুল হক, ডাকরা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, ভায়ালক্ষীপুর ইউনিয়ন যুবদল নেতা মো. সোহানুর…
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক জরিপে সেবাখাতে বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ময়মনসিংহ বিভাগে। আর ঘুষের শিকারে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। আজ বৃহস্পতিবার টিআইবি প্রকাশিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। টিআইবির খানা জরিপ অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের ৮৮ দশমিক ৯ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। এ বিভাগের ৬৬ দশমিক ৬ শতাংশ মানুষকে সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে। খুলনা বিভাগের ৭০ দশমিক ৬ শতাংশ মানুষও সেবা নিতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, খুলনায় দুর্নীতির হার ৮৮ শতাংশ। বরিশাল বিভাগে দুর্নীতির শিকার হয়েছেন ৮৭ দশমিক ৬ শতাংশ মানুষ এবং ঘুষের শিকার হয়েছেন ৬৯…
গত ৫৪ বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থা রিভার্স গিয়ারে চলা গাড়ির মতো পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা বিভাগীয় কমিশনার অডিটোরিয়ামে আসন্ন এইচএসসির পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, ‘আমরা যেমন গাড়ির রিয়ার ভিউ মিররে তাকিয়ে রিভার্স গিয়ারে চালাই। তেমন গত ৫৪…
মহররম মাসের দশম দিন বা আশুরা মুসলিম উম্মাহর কাছে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন। ফেরাউনের হাত থেকে হজরত মুসা (আ.)-এর মুক্তি এবং কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের মতো হৃদয়বিদারক ঘটনার স্মৃতিবিজড়িত এই দিনটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়। তবে এই দিনটির ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আমাদের সমাজে এমন কিছু আকিদা বা ধারণা প্রচলিত রয়েছে, যেগুলোর সত্যতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। বিশেষ করে, একটি সাধারণ বিশ্বাস প্রচলিত আছে যে, মহররমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনেই সংঘটিত হবে মহাপ্রলয় বা কেয়ামত। কিন্তু এই ধারণার ধর্মীয় ভিত্তি কতটুকু? এ বিষয়ে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের (ধর্ম মন্ত্রণালয়) সদস্য মুফতি শামছুদ্দোহা…
দেশে মাদকসংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং আইনি সীমাবদ্ধতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন থাকায় বিচারপ্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এই জটের কারণে অনেক ক্ষেত্রে অপরাধীরাই পার পেয়ে যাচ্ছে বা সুবিধা পাচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারাধীন ৮০ হাজার মামলার মধ্যে শুধু চট্টগ্রামেই রয়েছে ৩৯ হাজার এবং ঢাকায় প্রায় ১৮ হাজার মামলা। এই বিপুল পরিমাণ মামলা সামলাতে বিদ্যমান আদালতগুলোকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায়…
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং কৃষিতে উদ্ভাবনী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘বরিন্দ অঞ্চল স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (BARIND)’ প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আয়োজিত এ কর্মশালায় সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব)। প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রতিকূল কৃষি-পরিবেশগত এলাকা হিসেবে পরিচিত। জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস,…
জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলায় অন্যান্য আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান…
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় শতশত ঘরবাড়ি ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, এই ভূমিকম্পে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ ছাড়া ভূমিকম্পে ৯৭১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক মুহূর্তের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান…
খালি চোখে স্কোরলাইন দেখলে মনে হতে পারে, স্কটল্যান্ডকে সহজেই উড়িয়ে দিয়েছে ব্রাজিল। কিন্তু এই জয়ের আড়ালে ছিল আরও বড় গল্প—কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত শ্রেষ্ঠত্বের এক নিখুঁত প্রদর্শন। ব্রাজিল অধ্যায়ে এই ম্যাচেই ছিল পরিণত ও পরিকল্পিত প্রদর্শনী। আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ৪-৩-৩ ফরমেশনে খেললেও বাস্তবে দলটি ছিল অনেক বেশি গতিশীল। বল হারানোর পর কাঠামো বদলে প্রায় ৪-১-৩-২ রূপ নেয়, যা স্কটল্যান্ডের বিল্ডআপকে বারবার ব্যাহত করেছে। শুরু থেকেই ব্রাজিল প্রতিপক্ষের আক্রমণ গড়ার পথ সংকুচিত করে দেয়। দ্রুত প্রেসিং, মাঝমাঠে সংখ্যাগত আধিপত্য এবং রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তর স্কটল্যান্ডকে ক্রমাগত চাপে রাখে। ম্যাচের অন্যতম কৌশলগত চমক ছিল ভিনিসিয়ুস জুনিয়রের অবস্থান পরিবর্তন। সাধারণত বাঁ প্রান্তে খেললেও…

