ইরান সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে দেশটির শিক্ষা ও গবেষণা খাতে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেন সিমাই সাররাফ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কোনো সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামো এবং অসামরিক স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এর ফলে বর্তমানে লাখ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার…
Author: TMTV Desk
প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরোনো বক্তব্য নিয়ে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুকে এ পোস্ট দেন তিনি। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো- ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন- এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তা তিনি তখন কিংবা এখনো স্পষ্ট করেননি। কিন্তু গত ২৫ ডিসেম্বর, যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের অনেকের…
ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ দেশটির এক ডজন জ্যেষ্ঠ জেনারেল অমান্য করায় যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। হোয়াইট হাউস এবং মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইরানে অভিযান ঘিরে ব্ভিাজন তৈরি হওয়ায় ওই সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ ১২ জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে; যা আধুনিক আমেরিকার ইতিহাসে সামরিক নেতৃত্বে সবচেয়ে বড় চাকরিচ্যুতির ঘটনা বলে মনে করা হচ্ছে। জেনারেলদের এই অস্বীকৃতি কি কোনও ‘অবৈধ নির্দেশ’ প্রত্যাখ্যানের আইনি পদক্ষেপ, নাকি এটি সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণকে হুমকিতে ফেলার এক অবাধ্যতা, তা…
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ’ নিজেই একটি স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকর সনদ। এই সনদ বাস্তবায়ন করবে দেশের সংসদ। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনেপ্রাণে ‘জুলাই’ (আন্দোলন)-এর চেতনাকে ধারণ করে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “সরকার তেলের মূল্যবৃদ্ধি করেনি। যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে…
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে পল্টনের বিজয়-৭১ চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ছাত্র-জনতার বিপ্লবের অর্জন ‘জুলাই সনদ’ নিয়ে টালবাহানা ও ‘গণভোট অধ্যাদেশ’ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা স্বার্থক হয়েছে বলে মনে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছে, তা খুবই হতাশাজনক। তিনি বলেন, ৭১ এর…
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর এমপি ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজার নারী সংসদ সদস্যদের নিয়ে করা ‘বডি শেমিং’ মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার ওই বক্তব্যের জবাবে কড়া অবস্থান নিয়েছেন সংসদের একাধিক নারী সদস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সংসদে পাশে বসা নারী এমপিদের নিয়ে কটূক্তি করছেন আমির হামজা। ভিডিওতে তিনি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে শারীরিক গঠন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদের নামও উল্লেখ করেন। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে…
দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং টিকাদান কার্যক্রম জোরদার করতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও…
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে…
টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করে কর্মব্যস্ততার এক অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে দাপ্তরিক কাজ করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান। সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই একের পর এক ফাইল নিষ্পত্তি, বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মনোনিবেশ করেন। দিনের বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে বিকেল গড়িয়ে যায়। তবে এতে তার কর্মস্পৃহায় কোনো ভাটা পড়েনি। পরে বিকেল সাড়ে ৩টায় তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা, মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, নীতিনির্ধারণ এবং…
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এছাড়া জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা। তিনি বলেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।…

