Author: TMTV Desk

দিন-রাত চলে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগ; মূল হোতাদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ও দাসপুকুর এলাকার আইডি বাগানপাড়ায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিন-রাত ২৪ ঘণ্টাই ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হচ্ছে। এতে এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজ ভয়াবহ মাদকঝুঁকিতে পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, আইডি বাগান রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি প্রকাশ্যেই কয়েকজনের কাছে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছেন। স্থানীয়দের ভাষ্য, রেললাইনসংলগ্ন এলাকাটি এখন মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন…

Read More

মাকে বাঁচাতে গিয়ে আহত ছেলে, এলাকায় উত্তেজনা রাজশাহীর পবা উপজেলায় গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার ছেলে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা খাতুন (৪০) হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লালন শেখের স্ত্রী। আহত ছেলে মো. ফয়সালকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। আহত ফয়সাল চিকিৎসাধীন রয়েছেন।…

Read More

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বড় হওয়া পর্যন্ত তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। কারণ গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় রাজশাহী নগরের নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য ছিল— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনা। সম্মিলিত উদ্যোগে সেই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, উত্তরাঞ্চলের মানুষ সব ধরনের নাগরিক সেবা ও উন্নয়ন থেকে চরমভাবে বঞ্চিত। এখানকার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার অবস্থা অত্যন্ত করুণ। বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাস্থ্য খাতের দুরবস্থা তুলে ধরে বলেন, “হাসপাতালে নার্স থাকলে ডাক্তার থাকেন না, ডাক্তার থাকলে নার্স থাকেন না। আর যদি উভয়ই থাকেন, তবে সেখানে ওষুধ পাওয়া যায় না। শিক্ষা ব্যবস্থার অবস্থাও একইভাবে বিপর্যস্ত। দেশের মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।” দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে কঠোর সমালোচনা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন (এক লক্ষ কোটি) ডলারের অর্থনীতিতে পরিণত করার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিকস, ডিজিটাল সেবা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “নতুন সরকার এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ…

Read More

বিশ্বকাপের ফাইনালে অবিচারের স্বীকার হয়েছে বলে অভিযোগ তুলেছে আর্জেন্টাইন সমর্থকরা। শিরোপা নির্ধারণী ম্যাচটি আবারও আয়োজনের জন্য চলছে গণস্বাক্ষর। এর মাঝেই ঘটেছে উল্টো ঘটনা। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের জন্য নেওয়া হচ্ছে গণস্বাক্ষর। আর সেই গণস্বাক্ষরের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়েছে। ইউরো নিউজের বরাত দিয়ে ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মোট গণস্বাক্ষরকারীর সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮। ‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের এই আন্তর্জাতিক আবেদনটিতে ফিফা ও ম্যাচ রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গণস্বাক্ষরের আয়োজকরা জানান, ‘বিজয়ী কে হবে তা যদি আগেই নির্ধারণ করা থাকে, তবে…

Read More

ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আগামীকাল (শুক্রবার) এই বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এক্সে দেওয়া পোস্টে বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে সিজেপি বলেছে, ‘‘পুরো সমাবেশের সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনান। অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে হবে।’’ এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির আলোচিত এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, তীব্র জ্বর ও শরীর ব্যথার কারণে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে তাকে কয়েক ঘণ্টার জন্য দূরে থাকতে…

Read More

গভীর রাতে প্রশাসনের অভিযানে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা, টপসয়েল কাটার কাজ বন্ধ রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) কাটা বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুর্গম এলাকা ও প্রবল বৃষ্টির মধ্যেও…

Read More

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলমান পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হবে। মূলত চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার—এই পাঁচ জেলায় বন্যার কবলে পড়া পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টির কারণে এই অঞ্চলের সড়কপথের ক্ষয়ক্ষতি এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায়…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কি না, এই বিষয়ে সরকারের কোনো কিছু বলার নেই। তবে তার স্বাস্থ্যগত বিষয়ে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। এ বিষযে সাংবিধানিক পদ্ধতি রয়েছে। এ বিষয়ে সরকারের করণীয় কিছু নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে সচিবালয়ে কক্সবাজারের উন্নয়ন প্রকল্প ও পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে—এ সংক্রান্ত একটি বৈঠক অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আন্তমন্ত্রণালয় এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই।…

Read More