Author: TMTV Desk

ফ্রি কিক থেকে গোল করা লিওনেল মেসির নিয়মিত অভ্যাসই বলা চলে। এবার ফ্রি কিক থেকে গোল করে ফুটবল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি। ক্যারিয়ারের ৭১তম ফ্রি কিক গোল করে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। এখন তার সামনে রয়েছেন কেবল জুনিনিও পারনামবুকানো, যার ফ্রি কিক গোল সংখ্যা ৭৭।  মেসির এই নতুন কীর্তি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং তার ক্যারিয়ারের ধারাবাহিকতা ও নিজেকে নতুনভাবে গড়ে তোলারই প্রমাণ। ড্রিবলিং, অ্যাসিস্ট কিংবা বাম পায়ের নিখুঁত শটে বিশ্বজুড়ে আলোচনায় থাকা মেসি সময়ের সঙ্গে ফ্রি কিককেও পরিণত করেছেন ভয়ংকর অস্ত্রে। সর্বকালের ফ্রি কিক গোলদাতাদের তালিকায় এখন শীর্ষে রয়েছেন জুনিনিও (৭৭)।…

Read More

যুদ্ধরত দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে পাকিস্তান। ইসলাবাদের কর্মকর্তারা ইতোমধ্যে সঙ্গে যুদ্ধবিরতি ও কূটনৈতিক পন্থায় সংকট সমাধানের জন্য ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আরও বলা হয়েছে, পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে বিভিন্ন গোপন চ্যানেলের মাধ্যমে তেহরান, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যে সম্প্রতি ইরানে…

Read More

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর অফিস শুরু হয়েছে আজ থেকে। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন এবং এরপর প্রধানমন্ত্রী তার নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দপ্তরে আসেন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর তিনি তার কাজ শুরু করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, এদিন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভুয়া খবর ছড়িয়ে আর্থিক ও তেলের বাজার প্রভাবিত করার চেষ্টা চলছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংকটে পড়েছে, তা থেকে বের হতে পারে।’ এদিকে মেহর নিউজ অ্যাজেন্সি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হয়নি। ট্রাম্পের বক্তব্যকে তারা জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইচ্ছাকৃতভাবেই আলোচনায় যুক্ত ব্যক্তিদের পরিচয়…

Read More

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এই কার্যক্রম চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা এখন ধরেছি আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত। এই এলাকায় যতগুলো ক্লিনিক আছে, আগামী সাত দিনের মধ্যে সবগুলো আমরা পরিদর্শন করব। যেখানে যে অনিয়ম আছে, আমরা অ্যাকশনে যাব। আমাদের উদ্দেশ্য কিন্তু বন্ধ করে দেওয়া না বা…

Read More

গত এক দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প জানান, রবিবার ইরানের সঙ্গে কথা বলেছেন মধ্যপ্রাচ্যে তার পাঠানো বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ঘনিষ্ঠ সহকর্মী ও জামাই জ্যারেড কুশনার। এই আলোচনা সোমবারও চলমান থাকবে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খুবই শক্তিশালী আলোচনা করেছি। দেখা যাক, কোথায় পৌঁছায়। প্রধান…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “গঠনমূলক আলোচনা”র দাবি করলেও তা সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির আধা সরকারি সংস্থা ফার্স জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সরাসরি বা কারও মাধ্যমে যোগাযোগই হয়নি। ফার্স নিউজের বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই চলছে না—এমনকি মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো যোগাযোগ স্থাপিত হয়নি। এদিকে ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশের মধ্যে “খুব ভালো ও ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ইরানি সূত্রের দাবি, ট্রাম্প পিছু হটেছেন মূলত ইরানের কঠোর হুঁশিয়ারির জন্য। ইরান সতর্ক করেছিল, তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে পশ্চিম এশিয়াজুড়ে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে পাল্টা…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে। কোনো সংকট হবে না। দাম বৃদ্ধির সিদ্ধান্ত এখনই না। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে ক্রেতারা প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহ করতে কিছুটা দেরি হচ্ছে। তিনি দেশবাসীর প্রতি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত তেল সংগ্রহ না করলেই সরবরাহ স্বাভাবিক থাকবে। সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন, শঙ্কার কোনো কারণ নেই। মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে তেল কেনার প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সরবরাহ ব্যবস্থার ওপর চাপ…

Read More

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।  নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস এবং প্রথম অফিসে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিটিং হয়েছে। মিটিংয়ে কর্মপরিকল্পনা চেয়েছিলেন, সেগুলো নিয়ে একটা ফলোআপ আলোচনা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায়…

Read More

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের উদ্যোগে সাংবাদিকদের সাথে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ মার্চ) নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক ০৩ নং রোডে তার নিজ বাড়িতে এ ইফতার পার্টি আয়োজন করা হয়। এ সময় ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম বাবু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি।

Read More