জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে (HLPF) জলবায়ু সহনশীলতা, পানি নিরাপত্তা এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। ১০ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত এই ফোরামে বাংলাদেশের উন্নয়ন কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ফোরামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল বলেন, জলবায়ু অভিযোজন ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি জানান, সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। এর মাধ্যমে সেচব্যবস্থা জোরদার, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার এবং জনগণের জন্য নিরাপদ পানীয় জল নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি…
Author: TMTV Desk
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি জামায়াতে ইসলামীর বলয় থেকে বের হয়ে স্বতন্ত্র রাজনীতি করতে না পারে, তবে দেশে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ আশা পুরোপুরি শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (১১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এনসিপির উত্থান জরুরি ছিল, কিন্তু সাম্প্রতিক ‘জুলাই পদযাত্রায়’ দলটির জনসমর্থনে স্পষ্ট ভাটা লক্ষ্য করা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এনসিপির শীর্ষ নেতারা কর্মসূচিতে অংশ নিলেও সাধারণ মানুষের মধ্যে আগের মতো উদ্দীপনা নেই। সাভারে দলটির পথসভায় ককটেল বিস্ফোরণের পরও ঢাকায় কোনো জোরালো…
গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করে। জামায়াতের আমির বলেন, আমাদেরকে বিভিন্নভাবে গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা- আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি- লাড়াই আমরা করে যাবো,…
বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।’ এছাড়া দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার,…
শেষ মুহূর্তের নাটকীয়তায় বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। বদলি হিসেবে নেমে আবারও দলের ত্রাতা হয়েছেন মিকেল মেরিনো। তার জয়সূচক গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। একের পর এক আক্রমণ করেও অবশ্য প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৩০তম মিনিটে এগিয়ে যায় স্পেন। দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ফাবিয়ান রুইজ জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে আক্রমণে ফেরে বেলজিয়াম। ৩৬তম মিনিটে ফ্রি-কিক পেলেও ইয়ামালের জোরালো শট রুখে দেন কোর্তোয়া। তবে ৪১তম মিনিটে সমতায় ফেরে…
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। তিনি জানান, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। সংকটময় এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে মানবিক ও কার্যকর বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দল-মতের ঊর্ধ্বে উঠে বিএনপির…
দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের প্রধান ৫টি নদীর পানি ৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বান্দরবানের সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক।…
রাজশাহীর পুঠিয়ায় জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুই পক্ষ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজশাহী নগরীতে সংবাদ সম্মেলন করে মোসাঃ বিউটি খাতুন তার বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হামলা, জমি দখলের চেষ্টা, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বিউটি খাতুন লিখিত বক্তব্যে দাবি করেন, ২০২২ সালে আত্মীয়ের অনুরোধে ফয়জুন নেছা বৃষ্টিকে আশ্রয় দেওয়ার পর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বৃষ্টি ও তার পরিবারের অনুরোধে ৭ লাখ টাকা ধার দেওয়া হলেও তা ফেরত না পেয়ে দায়ের হওয়া একটি মামলায় তিনি সাক্ষী হন। এরপর থেকেই তার কাছে ১০ লাখ…
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারি অর্থায়নে স্থাপিত রাজশাহীর চারঘাট উপজেলার ডিজিটাল কম্পিউটার ল্যাবগুলোর অধিকাংশই এখন অচল। কোটি টাকা ব্যয়ে স্থাপিত এসব ল্যাবের বেশিরভাগ ল্যাপটপ, প্রজেক্টর ও অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। কোথাও সেগুলো আলমারিতে তালাবদ্ধ, কোথাও আবার শ্রেণিকক্ষের সংকটে ল্যাবই ব্যবহার হচ্ছে ক্লাসরুম হিসেবে। ফলে হাতে-কলমে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। সম্প্রতি উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজ ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব কার্যত অচল। যেসব উদ্দেশ্য নিয়ে ল্যাবগুলো স্থাপন করা হয়েছিল, বাস্তবে তার খুব সামান্যই কার্যকর রয়েছে। উপজেলার নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালে স্থাপিত ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপের মধ্যে…
রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সেবা মাস উদযাপন উপলক্ষে ইমাম ও আলেমদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) নগরীর নিউমার্কেট শাখার কনফারেন্স রুমে আয়োজিত “কল্যাণমুখী ব্যাংকিং এর অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ গ্রাহক সেবা মাস ১-৩১ জুলাই ২০২৬” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনাল হেড মো. মনিরুল ইসলাম। ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও নিউমার্কেট শাখার প্রধান মো. মাইনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা রুহুল আমীন, ড. আতোয়ার রহমান, মাওলানা শহিদুল ইসলাম এবং মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া। সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যাংকিং সেবার প্রসার এবং ইসলামী…

